Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
দুই বছরে ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক বেড়ে দ্বিগুণ, লেনদেন তিনগুণ

অর্থনীতি

তন্ময় মোদক
27 April, 2022, 12:20 pm
Last modified: 27 April, 2022, 03:45 pm

Related News

  • নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও নেতাকর্মীরা
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ: জরিপ

দুই বছরে ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক বেড়ে দ্বিগুণ, লেনদেন তিনগুণ

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুধু ফেব্রুয়ারি মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ৯৯ হাজার।
তন্ময় মোদক
27 April, 2022, 12:20 pm
Last modified: 27 April, 2022, 03:45 pm

করোনা মহামারিতে 'ক্যাশলেস ইকোনমি' ধারণাটি বেশ জনপ্রিয় হয়ে উঠে। রীতিমতো বাধ্য হয়েই সবাইকে কেনাকাটা থেকে শুরু করে ব্যাংক লেনদেনের সব কাজ অনলাইনে করতে হয়েছে। সহজে লেনদেন সম্পন্ন করা, সময় ও পরিশ্রম সাশ্রয়, হাতের মুঠোয় লেনদেনের তথ্য পাওয়া সহ নানা কারণে রীতিমতো বিপ্লব ঘটে গেছে ইন্টারনেট ব্যাংকিং বা আই-ব্যাংকিং এ।

গত দুই বছরে আই-ব্যাংকিং এর ব্যবহারকারী বেড়েছে দ্বিগুণ, আর লেনদেন বেড়ে হয়েছে তিনগুণ। করোনার প্রকোপ প্রায় থেমে এসে অর্থনীতি পুরোপুরি সচল হলেও সমানতালে বাড়ছে গ্রাহক ও লেনদেন।

২০০৪ সালে শুরুর দিকে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স চেক করার সুবিধা চালু করে এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও ঢাকা ব্যাংক। ধীরে ধীরে অন্য সুবিধাগুলো যুক্ত করা হয়। বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার, বিভিন্ন ফি পরিশোধ, হোটেল-রেস্টুরেন্টের বিল পরিশোধ, বাস-ট্রেন-বিমানের টিকিট কাটা, বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একাউন্টে ব্যালেন্স ট্রান্সফার সহ নানারকম সুবিধা দিচ্ছে ব্যাংকগুলো।

সম্প্রতি জাতিসংঘের নেতৃত্বাধীন জোট 'বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স' ও এটুআই পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, দেশে শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা সম্ভব হলে তা জিডিপিকে ১.৭% বা ৫০ হাজার কোটি টাকার বেশি বাড়িয়ে দেবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুধু ফেব্রুয়ারি মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ৯৯ হাজার। আগের বছরের ফেব্রুয়ারিতে গ্রাহকের এই সংখ্যা ছিল ৩৩ লাখ ১৩ হাজারের মতো। গত এক বছরে গ্রাহক বেড়েছে ৪১.৮৪%। ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রাহকের এই সংখ্যাটি ছিল মাত্র ২৬ লাখ ৫ হাজার। অর্থাৎ, দুই বছরের ব্যবধানে গ্রাহক বেড়েছে প্রায় ২১ লাখ।

শুধু গ্রাহকই নয়, বেড়েছে লেনদেনও। গত ফেব্রুয়ারি মাসে গ্রাহকদের ৪৪ লাখ ৯৬ হাজার ৯৩১টি লেনদেনের আর্থিক মূল্য ছিল ১৭ হাজার ৭৬৩ কোটি টাকা।

গতবছরের একই মাসে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৭ কোটি টাকা। এক বছরে লেনদেন বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি, টাকার অঙ্কে সেটি ৯ হাজার ২৮৬ কোটি টাকা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে লেনদেন হয়েছিল তিন ভাগের একভাগ। ওই সময়ে ১৭ লাখ ১৬ হাজার ৩৬২টি লেনদেনে ৬ হাজার ২৯৯ কোটি টাকা বিনিময় করা হয়েছিল।

সেইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিংকে আরো সহজ করতে দেশের ব্যাংকগুলোর শতভাগ শাখাই এখন অনলাইনের আওতায় চলে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ফেব্রুয়ারিতে দেশে বিভিন্ন ব্যাংকের ১০ হাজার ৯৪১টি ব্রাঞ্চের সবগুলোতেই অনলাইন সুবিধা চালু ছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনলাইনের আওতায় ছিল ৯২.৩৫ শতাংশ ব্রাঞ্চ।

বাংলাদেশ ব্যাংকও নীতি সংশোধন করে ভূমিকা রেখেছে ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রসারে। গতবছরের সেপ্টেম্বরে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেনের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে তারা। একজন গ্রাহকের দৈনিক লেনদেনের সীমা ২ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করা হয়েছে। সেইসঙ্গে সিঙ্গেল ট্রানসেকশনের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে করেছে ১ লাখ। এছাড়া একজন গ্রাহকের দৈনিক সর্বোচ্চ লেনদেন ৫টি থেকে বাড়িয়ে ১০টি করা হয়েছে।

গ্রাহকদের অভিযোগ অনলাইনে এনপিএসবি লেনদেন ঘিরে

অনলাইনে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জনপ্রিয় মাধ্যম ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)। বাংলাদেশ ব্যাংক মধ্যস্ততাকারী হয়ে এই সুবিধাটি গ্রাহকদের দিয়ে থাকে। সাধারণত কোনো গ্রাহক অনলাইনে এই মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করলে কিছুক্ষণের মধ্যেই তা প্রাপকের একাউন্টে পৌঁছে যায়। তবে অনেকেই এই সুবিধা পেতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ করেছেন।

গ্রাহকেরা জানান, কিছু কিছু সময় ব্যালেন্স ট্রান্সফার করা হলে তা গ্রাহকের একাউন্টে না পৌঁছালেও প্রেরকের একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এক থেকে তিন দিনের মধ্যে প্রেরকের একাউন্টে টাকা ফেরত চলে আসে। তবে বেশ কয়েকজন গ্রাহকের অভিযোগ সেই টাকা ফেরত পেতে তাদের এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

ইন্টারনেট ব্যাংকিংকে কেন্দ্র করে গড়ে উঠা ফেসবুক গ্রুপগুলোতে গ্রাহকদের এমন বেশকিছু অভিযোগ দেখা গেছে। তাদের দাবি, গ্রাহকদের ভোগান্তি কমাতে যেন ব্যবস্থা নেওয়া হয়।

অনলাইনে টাকা ট্রান্সফার প্রযুক্তিগতভাবে সম্পাদিত হয় বলে এতে কদাচিৎ 'ট্রানসেকশন ফেইলর' ধরণের সমস্যা হতে পারে বলে মন্তব্য করেছেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী।

তিনি টিবিএসকে বলেন, "এ বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের পরিচালিত সিস্টেমের উপরও কিছুটা নির্ভর করে। তবে ব্যাংকগুলোর সঙ্গে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) রয়েছে, সেগুলো সংরক্ষণ ও ঠিকমতো তত্ত্বাবধান করা ব্যাংকগুলোর নিজস্ব দায়িত্ব।"

"তাতে হয়তো ট্রানসেকশন ফেইলরের মতো ঘটনাগুলো কমে আসবে। তবে রিফান্ডের সমস্যাটি সমাধান করতে বাংলাদেশ ব্যাংককেই উদ্যোগী হতে হবে", যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট ব্যাংকিং / ইন্টারনেট ব্যবহারকারী / মোবাইল ব্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও নেতাকর্মীরা
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ: জরিপ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net