Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
সিএমএসই-র লক্ষ্যপূরণে ১২৯০ কোটি টাকার ঋণ তহবিল গঠন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 March, 2022, 10:45 am
Last modified: 11 March, 2022, 11:26 am

Related News

  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

সিএমএসই-র লক্ষ্যপূরণে ১২৯০ কোটি টাকার ঋণ তহবিল গঠন

চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৭ হাজার ১১৭ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা মোট লক্ষ্যমাত্রার ৩৬ দশমিক ৮০ শতাংশ।
টিবিএস রিপোর্ট
11 March, 2022, 10:45 am
Last modified: 11 March, 2022, 11:26 am

কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত অভিবাসী শ্রমিক, বেকার যুবক এবং গ্রামীণ উদ্যোক্তাদের দ্বারা চালিত কুটির ও ক্ষুদ্র উদ্যোগে (সিএমএসই) সহায়তার জন্য ১ হাজার ২৯০ কোটি টাকার ঋণ তহবিল গঠন করেছে সরকার।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে 'দ্য সাপোর্টিং পোস্ট কোভিড স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি) মূলত নারী উদ্যোক্তাদের উপর বিশেষ গুরুত্ব দেবে। পাঁচ বছরের জন্য একক ঋণগ্রহীতাকে সর্বাধিক ৫০ লাখ টাকা ঋণও দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে জানা গেছে এই তথ্য।

বৃহস্পতিবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়ন সুবিধার বিষয়ে অবহিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকল্পটি বাস্তবায়নের জন্য যোগ্য ব্যাংকগুলোকে অংশগ্রহণ চুক্তিতে প্রবেশের পরামর্শ দিয়েছে তারা। সাড়ে তিন বছর মেয়াদী প্রকল্পটি ২০২৫ সালের জুন পর্যন্ত চলবে।

বিকেল তিনটায় কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ফজলে কবির। এসময় ডেপুটি গভর্নররা ও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, "ব্যাংকগুলোর সিএমএসএমই খাতের ঋণ বিতরণ খুবই কম ছিল। কেন্দ্রীয় ব্যাংক এ খাতের ঋণ বাড়াতে বৃহস্পতিবার সকল ব্যাংকের এমডিদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে গভর্নর লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, "এটিএম বুথে কিভাবে টাকা চুরি হয় এ বিষয়ে একটি পেজেন্টেশন দিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। ব্যাংকগুলো কিভাবে নিরাপত্তা জোরদার করবে সে বিষয়ও তুলে ধরেছে তারা।"

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৭ হাজার ১১৭ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা মোট লক্ষ্যমাত্রার ৩৬ দশমিক ৮০ শতাংশ।

তবে গত বছর অর্থাৎ প্রণোদনার প্রথম ধাপে এই আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ বিতরণ সম্পন্ন হয়।

তথ্যমতে, প্রণোদনার দ্বিতীয় ধাপে ১৯ হাজার ৩৪০ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

কিন্তু হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর বিতরণের হার ৪০ শতাংশের নিচে। এই ঋণ বিতরণ তদারকি আরও জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / তহবিল গঠন / সিএমএসএমই ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net