Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ম্যান মেড ফাইবারে শুল্ক-কর প্রত্যাহার চায় টেক্সটাইল ও গার্মেন্টস মালিকরা   

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 February, 2022, 09:50 am
Last modified: 24 February, 2022, 02:38 pm

Related News

  • তুলা ও কৃত্রিম আঁশ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করল এনবিআর
  • লিফটকে ফের ‘মূলধনি যন্ত্রপাতি’ হিসেবে অন্তর্ভুক্ত ও শুল্ক-কর প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের
  • যেসব পণ্যের দাম কমতে পারে, যেসব পণ্যের দাম বাড়তে পারে
  • বছর বছর শুল্ক বেড়ে ফল এখন যেভাবে বিলাসপণ্য
  • বাড়তি শুল্ককরের প্রভাবে বেনাপোল দিয়ে কমেছে ফল আমদানি

ম্যান মেড ফাইবারে শুল্ক-কর প্রত্যাহার চায় টেক্সটাইল ও গার্মেন্টস মালিকরা   

বর্তমানে বিশ্বব্যাপী পোশাকের বাজারের ৭০ শতাংশের বেশি ম্যান মেড ফাইবারের। অথচ বাংলাদেশের রপ্তানিকৃত পোশাকের মধ্যে এর হার ৩০%।
টিবিএস রিপোর্ট
24 February, 2022, 09:50 am
Last modified: 24 February, 2022, 02:38 pm
ছবি-মুমিত এম/টিবিএস

বিশ্বব্যাপী পোশাকের বাজারে কটনের তুলনায় ম্যান মেড ফাইবার তথা নন-কটনের পোশাকের আধিক্য থাকলেও বাংলাদেশে এ ধরণের পোশাকের রপ্তানি তুলনামূলক অনেক কম। এ খাতে স্থানীয় টেক্সটাইল মিলগুলোর বিনিয়োগও নগণ্য।

এর পেছনে ম্যান-মেড ফাইবার আমদানির ক্ষেত্রে মাত্রাতিরিক্ত শুল্ক-কর হারকে দীর্ঘদিন ধরেই দায়ী করে আসছেন উদ্যোক্তারা। স্থানীয়ভাবে ম্যান মেড ফাইবারের টেক্সটাইল শিল্প গড়ে উঠার জন্য এর কাঁচামাল আমদানিতে কটনের ন্যায় সব ধরণের শুল্ক-কর প্রত্যাহার করার দাবি জানিয়েছেন টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বিটিএমএ'র এমন দাবির প্রতি সমর্থন জানিয়েছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে উভয় সংগঠন এ দাবি তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এতে সভাপতিত্ব করেন।

বর্তমানে কটন আমদানিতে কোন শুল্ক দিতে হয় না, অন্যদিকে ম্যান মেড ফাইবার আমদানিতে শুল্ক ১০ শতাংশ কিংবা আরো বেশি। এর সঙ্গে ক্ষেত্রবিশেষে ভ্যাট ও আগাম কর দিতে হয়।

আলোচনায় বিটিএমএর পক্ষ থেকে বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী পোশাকের বাজারের ৭০ শতাংশের বেশি ম্যান মেড ফাইবারের। অথচ বাংলাদেশের রপ্তানিকৃত পোশাকের মধ্যে এর হার ৩০%। ম্যান মেড ফাইবারে পানি ও কেমিক্যাল কম ব্যবহার করতে হয়। কিন্তু এই ফাইবার আমদানির ক্ষেত্রে বেশি শুল্ক থাকায় স্থানীয় টেক্সটাইল খাতের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হন না। কটনের ন্যায় এ সুবিধা দেওয়া হলে, এই পণ্যের ক্ষেত্রেও বাজার বাড়ানো সম্ভব হবে।

এ খাতে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করতে শুল্ককর প্রত্যাহারের প্রস্তাব দেন তারা।

এ সময় মেশিনারির স্পেয়ার পার্টস আমদানিতে বাড়তি শুল্ক ‍ইস্যুটিও তোলেন তারা। বর্তমানে মেশিনারিজ ১% শুল্কে আমদানির সুযোগ রয়েছে। আর ১% স্পেয়ার পার্টসে এ সুযোগ পাওয়া যায়।

এ সময় এনবিআর সদস্য মাসুদ সাদিক কী ধরণের স্পেয়ার পার্টস প্রয়োজন, তার একটি তালিকা অনুমোদন করিয়ে নেওয়ার পরামর্শ দেন।

এছাড়া বস্ত্র খাতের বিদ্যমান ১৫% কর্পোরেট কর অব্যাহত রাখা, স্থানীয় বাজার থেকে কটন ক্রয়ে ২% অগ্রিম কর প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়।

বিকেএমইএর পক্ষ থেকে পোশাক রপ্তানিতে বিদ্যমান ০.৫% উৎস কর ও কর্পোরেট ট্যাক্স আগামী পাঁচ বছর অব্যাহত রাখা, ক্যাশ ইনসেনটিভের উপর কর প্রত্যাহার করা, কারখানায় ব্যবহৃত হওয়া বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে মূলধনী যন্ত্রপাতির ন্যায় ১% শতাংশে নামিয়ে আনা, রপ্তানিকারক কারখানার ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান বাতিল করার প্রস্তাব দেওয়া হয়। 

এনবিআর চেয়ারম্যান তৈরি পোশাক খাতের জন্য তাদের দাবির প্রতি ইতিবাচক মত দেন। তিনি বলেন, পোশাক খাত ভালো করছে। তাদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করার কোন কারণ নেই, তবে সাথে সাথে রেভিনিউ ডিসিপ্লিনও দেখতে হবে।

এ সময় তিনি বলেন, 'আমরা কোনো খাতকে উদ্দেশ্য করে সুবিধা দেই, কিন্তু অন্য কেউ অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করে।'

আলোচনায় এনবিআরের বাজেট সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারাও বক্তব্য দেন।  

Related Topics

টপ নিউজ

ম্যান মেড ফাইবার / শুল্ক-কর / নন-কটন পোশাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • তুলা ও কৃত্রিম আঁশ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করল এনবিআর
  • লিফটকে ফের ‘মূলধনি যন্ত্রপাতি’ হিসেবে অন্তর্ভুক্ত ও শুল্ক-কর প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের
  • যেসব পণ্যের দাম কমতে পারে, যেসব পণ্যের দাম বাড়তে পারে
  • বছর বছর শুল্ক বেড়ে ফল এখন যেভাবে বিলাসপণ্য
  • বাড়তি শুল্ককরের প্রভাবে বেনাপোল দিয়ে কমেছে ফল আমদানি

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net