Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বাড়তি শুল্ককরের প্রভাবে বেনাপোল দিয়ে কমেছে ফল আমদানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2025, 10:00 pm
Last modified: 26 January, 2025, 01:40 pm

Related News

  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • রমজান শুরু হতেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে ফল
  • ১০ বছরে ৮ বার আগুন, অগ্নিঝুঁকিতে বেনাপোল বন্দর
  • বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব কর্মকর্তা ও তার সহযোগী গ্রেপ্তার 
  • চার মাস পর বেনাপোল দিয়ে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি

বাড়তি শুল্ককরের প্রভাবে বেনাপোল দিয়ে কমেছে ফল আমদানি

দুই মাসের ব্যবধানে কেজি প্রতি ফলের দাম ৩০-৪০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন খুচরা পর্যায়ের ক্রেতারা।
টিবিএস রিপোর্ট
23 January, 2025, 10:00 pm
Last modified: 26 January, 2025, 01:40 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ফলের চালান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আপেল, আঙুর, কেনু, মালটা ও ডালিমের মতো ফল আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ককর বাড়ানোর পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ৯ জানুয়ারি এনবিআর ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। এর ফলে প্রতি কেজি ফলের শুল্ক ১০১ টাকা থেকে বেড়ে ১১৬ টাকায় দাঁড়িয়েছে।

ফল আমদানিতে শুল্ক বৃদ্ধির ফলে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

তবে রমজানের আগে শুল্ক বৃদ্ধির কারণে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ১৫০টি ট্রাকে বিভিন্ন খাদ্যপণ্য ও কাঁচামাল আমদানি হয়। এর মধ্যে শতাধিক ট্রাকের পণ্য থাকত আপেল, আঙুর, কেনু, মালটা ও ডালিম।

তবে নতুন শুল্ক আরোপের পর আমদানি কমে গেছে। খুচরা বাজারেও ফলের দাম বেড়ে গেছে। বর্তমানে আপেল প্রকারভেদে প্রতি কেজি ৩০০-৩৬০ টাকা, মালটা ৩০০-৩২০ টাকা, কমলা ২৫০-৩০০ টাকা, আঙুর ৪৫০-৫০০ টাকা এবং ডালিম ৪৫০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতারা শুল্ক বৃদ্ধিতে নাখোশ। ক্রেতা জাহিদ হাসান জানান, দুই মাসের ব্যবধানে কেজি প্রতি ফলের দাম ৩০-৪০ টাকা বেড়েছে। রমজানে দাম আরও বাড়লে নিম্ন আয়ের মানুষের জন্য ফল কেনা অসম্ভব হয়ে যাবে।

যশোর শহরের চৌরাস্তার ফল বিক্রেতা সাইদুর রহমান জানান, আমদানিকারকেরা বেশি দামে পণ্য সরবরাহ করায় খুচরা বিক্রেতাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে বিক্রি কমে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম লিটন বলেন, যশোরের শতাধিক আমদানিকারক বছরে শত কোটি টাকার ফল আমদানি করেন। এর সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের জীবিকা জড়িত।

তিনি বলেন, 'দাম বেড়ে সাধারণ মানুষ ফল কিনছে না, আর বাড়তি শুল্ক ব্যবসায়ীদের আরও চাপে ফেলেছে।' তিনি শুল্ক কমানোর মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফলের বাজার তৈরির দাবি জানান।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, শুল্ক বৃদ্ধির কারণে ফলের আমদানি কমেছে। 'তবে যেসব ফল আসছে, সেগুলো দ্রুত খালাসে সহায়তা করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

যশোর সীমান্ত / বেনাপোল / ফল আমদানি / ফলের দাম / ফলের বাজার / শুল্ক-কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • রমজান শুরু হতেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে ফল
  • ১০ বছরে ৮ বার আগুন, অগ্নিঝুঁকিতে বেনাপোল বন্দর
  • বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব কর্মকর্তা ও তার সহযোগী গ্রেপ্তার 
  • চার মাস পর বেনাপোল দিয়ে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net