Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
১০ বছরে ৮ বার আগুন, অগ্নিঝুঁকিতে বেনাপোল বন্দর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2025, 08:45 pm
Last modified: 22 October, 2025, 09:05 pm

Related News

  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • ভারতীয় ইলিশ বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে, ৫০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে

১০ বছরে ৮ বার আগুন, অগ্নিঝুঁকিতে বেনাপোল বন্দর

বন্দর ব্যবহারকারীরা জানান, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকায় প্রতিবারই আগুন নেভাতে হিমশিম খেতে হয় বন্দর কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত দমকল বাহিনীকেই ডেকে আনতে হয়। ততক্ষণে আমদানি করা কোটি কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পণ্য পুড়লেও ব্যবসায়ীরা কখনো ক্ষতিপূরণ পাননি।
টিবিএস রিপোর্ট
22 October, 2025, 08:45 pm
Last modified: 22 October, 2025, 09:05 pm
ফাইল ছবি: সংগৃহীত

গত ১০ বছরে যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামগুলোতে আটবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবারই তদন্ত কমিটি গঠন করা হলেও কোনোবারই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাননি।

সম্প্রতি ঢাকার বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বেনাপোল বন্দর ব্যবহারকারীদের মধ্যে নতুন করে আশংকা দেখা দিয়েছে। তারা বলছেন, পরিকল্পিত নাশকতা এড়াতে বন্দর ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকার ঘটনার পর তারা আরও সতর্ক অবস্থান নিয়েছেন এবং কড়া নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের অধিকাংশ গুদাম ও ওপেন ইয়ার্ডে নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে পণ্যাগারগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি সবসময়ই রয়ে যাচ্ছে।

বন্দরে জায়গা সংকটের কারণে আমদানি করা অতি দাহ্য পণ্যের পাশাপাশি সাধারণ পণ্যও একসঙ্গে রাখা হচ্ছে, যা আগুনের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। সর্বশেষ গত বছরের ২৬ আগস্ট বন্দরের ৩৫ নম্বর শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার আমদানি করা পণ্য পুড়ে যায়।

বন্দর ব্যবহারকারীরা জানান, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকায় প্রতিবারই আগুন নেভাতে হিমশিম খেতে হয় বন্দর কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত দমকল বাহিনীকেই ডেকে আনতে হয়। ততক্ষণে আমদানি করা কোটি কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পণ্য পুড়লেও ব্যবসায়ীরা কখনো ক্ষতিপূরণ পাননি।

বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দরে বর্তমানে ৩৮টি গুদাম ও ওপেন ইয়ার্ড রয়েছে। এর ধারণক্ষমতা ৪৭ হাজার ৪৪০ টন হলেও এখানে প্রায় দেড় লাখ টন পণ্য রাখা হচ্ছে। 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুদামে গিয়ে দেখা গেছে, অতি দাহ্য ও সাধারণ পণ্য একসঙ্গে রাখা হচ্ছে। কোথাও ড্রামভর্তি ডাইস (রং), বস্তাভরা রেইজিং পাউডার, ছাপাখানার কালি ও অন্যান্য দাহ্য পদার্থ রাখা রয়েছে। গুদামে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও অনেক যন্ত্রই দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে।

৩৪ নম্বর গুদামে গিয়ে দেখা গেছে, সেখানে মোটরগাড়ির ইঞ্জিন তেলসহ (লুব্রিকেন্ট) বিভিন্ন দাহ্য পণ্য এলোমেলোভাবে রাখা হয়েছে। একই অবস্থা ২৯ নম্বর গুদাম ও খালি ট্রাক টার্মিনাল এলাকাতেও। এসব জায়গায় আগুন নেভানোর কোনো কার্যকর ব্যবস্থা নেই।

বন্দর ব্যবহারকারীদের সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২ অক্টোবর বন্দরের ২৩ নম্বর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় তৈরি পোশাক, ডাইস, রাসায়নিক পদার্থ, শিল্পযন্ত্র ও যন্ত্রাংশ, ফাইবার, তুলা, মশা তাড়ানোর স্প্রে, কাগজসহ কোটি কোটি টাকার পণ্য পুড়ে যায়। তখন তদন্ত কমিটি করা হলেও তিন বছর পার হয়ে গেলেও ব্যবসায়ীরা কোনো ক্ষতিপূরণ পাননি।

আমদানি-রপ্তানিকারক সমিতি বেনাপোলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, 'আগে বন্দরে আগুন লেগে শত শত কোটি টাকার পণ্য পুড়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। প্রায়ই বন্দরের গুদাম থেকে পণ্য চুরি হচ্ছে। বন্দরের প্রতিটি গুদাম ও ওপেন ইয়ার্ড অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এজন্য নজরদারি ও অগ্নিনিরাপত্তা বাড়াতে হবে।'

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, 'বন্দরে পণ্য রাখার জায়গা বাড়াতে হবে। দাহ্য পণ্য নিরাপদ স্থানে রাখতে হবে। আগুন নেভানোর নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে। তাহলেই এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।'

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও আমদানিকারক মিজানুর রহমান খান বলেন, 'এর আগে কয়েকবার আগুন ধরে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়েছেন। আমরা বারবার বললেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ব্যবসায়ীরা সরকারকে রাজস্ব ও বন্দরের ভাড়া দিচ্ছেন, অথচ তাদের আমদানি করা পণ্যের নিরাপত্তা দিচ্ছে না কর্তৃপক্ষ। রহস্যজনক কারণে এসব পণ্যের বিমাও করা হয় না। পুরো বন্দরকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।'

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বায়োজিদ বোস্তামি বলেন, 'বন্দরের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। আমরা সম্প্রতি বেনাপোল বন্দর পরিদর্শন করে দাহ্য পদার্থ কীভাবে সংরক্ষণ করতে হয়, সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছি এবং প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।'

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন রেজা বলেন, 'অগ্নিঝুঁকি নেই, এমন দাবি করব না। তবে কেউ যেন নাশকতার চেষ্টা করতে না পারে, সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দর সচল রাখার পাশাপাশি আগুন প্রতিরোধে হাই অ্যালার্ট জারি করেছি। প্রতিটি গুদামে ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট ও ফায়ার পাম্প রয়েছে।'
 

Related Topics

টপ নিউজ

বেনাপোল / অগ্নিঝুঁকি / কার্গো ভিলেজ / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • ভারতীয় ইলিশ বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে, ৫০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net