Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
মহামারিকালেও দেশে কোটিপতি বেড়েছে

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
27 December, 2021, 09:35 am
Last modified: 27 December, 2021, 09:45 am

Related News

  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন
  • নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬৯৬ জন: টিআইবি
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • তিন মাসে কোটিপতি অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার
  • ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের ৭৯ শতাংশই ব্যবসায়ী: টিআইবি

মহামারিকালেও দেশে কোটিপতি বেড়েছে

১৯৯৬ সালের জুনে দেশে কোটিপতি ছিলেন ২ হাজার ৫৯৪ জন। ২০০১ সালের সেপ্টেম্বর শেষে এ সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৬২ জনে।
শাখাওয়াত প্রিন্স
27 December, 2021, 09:35 am
Last modified: 27 December, 2021, 09:45 am

কোভিডকালে ব্যাংকিং খাতে কোটি টাকার বেশি আমানতকারী হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩৯টি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুয়ায়ী এমনটি জানা গেছে।   

প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিক শেষে কোটিপতির হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩৯টি। যেখানে গত জুন শেষে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৯১৮ জন।     

অর্থাৎ গত তিন মাসে ব্যাংক ব্যবস্থায় নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে ৩২১ জন। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল বছরের মার্চে যখন দেশে কোভিডের প্রভাব শুরু হয়, তখন ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫টি। এই বছরের সেপ্টেম্বরে এটি বেড়ে হয়েছে ১ লাখ ২৩৯টি। অর্থাৎ এই পরিমাণ অ্যাকাউন্টে কোটি টাকার বেশি আমানত রাখা হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, নিয়মিত কোটিপতির সংখ্যা বেড়েছে এটা কোভিডকালীন সময়ের জন্য আশ্চর্যের বিষয় তার মানে দেশে বৈষম্য বেড়েছে। তবে এখন কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। অনেকে ব্যবসা বাণিজ্য করছে এর ফলে নতুন করে কিছু লোক কোটিপতি হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "কোভিড পরিস্থিতি স্বাভাবিত হচ্ছে, নতুন করে অর্থণীতি বৃদ্ধি পেয়েছে তাই কোটিপতি বাড়বে এটা স্বাভাবিক। এছাড়া এখন অনেক রপ্তানি হচ্ছে এর ফলে অনেকে প্রফিট করছে।"

যদিও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী কোটি টাকার হিসাবের সংখ্যা দেখালেও প্রকৃত কোটিপতির সংখ্যা এটা নয়। কারণ, ব্যাংকে এক কোটি টাকার বেশি আমানত রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানের নামেও হিসাব রয়েছে। অর্থাৎ প্রতিটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের পেছনে এক বা একাধিক ব্যক্তি রয়েছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৪৬টি অ্যাকাউন্টে টাকা জমা আছে ১৪ লাখ ৬২ হাজার ৮৮৮ কোটি। এরমধ্যে কোটি টাকার আমানতকারীর হিসাব সংখ্যা এক লাখ ২৩৯টি। 

যদিও গত বছরের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ৮৭ হাজার ৪৯০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোটিপতি গ্রাহক বেড়েছে ১২ হাজার ৭৪৯ জন।

এছাড়া চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাতে পাঁচ হাজার ৬৪৬টি কোটিপতি ব্যাংক হিসাব যোগ হয়েছে, যেখানে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোটিপতি হিসাবধারী বেড়েছিল ৩৮২ জন।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গেল বছরে কোভিডকালীন আয়, ব্যয় ও বেকারত্বের প্রভাব তুলে ধরে একটি পরিসংখ্যান দিয়েছিল, যেখানে বলা ছিল করোনায় মানুষের আয় কমেছে ২০ শতাংশ। করোনার আগে গত মার্চ মাসে প্রতি পরিবারের মাসিক গড় আয় ছিল ১৯ হাজার ৪২৫ টাকা। ২০২০ সালের আগস্টে তা কমে দাঁড়ায় ১৫ হাজার ৪৯২ টাকায়।

পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিলেন মাত্র পাঁচ জন। ১৯৭৫ সালের ডিসেম্বরে এই সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়ায়। ১৯৮০ সালে এ সংখ্যা দাঁড়ায় ৯৮ জনে। এরশাদ সরকারের পতনের সময় ১৯৯০ সালের ডিসেম্বরে কোটিপতির সংখ্যা ছিল ৯৪৩ জন।

১৯৯৬ সালের জুনে দেশে কোটিপতি ছিলেন ২ হাজার ৫৯৪ জন। ২০০১ সালের সেপ্টেম্বর শেষে এ সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৬২ জনে। ২০০৬ সালের ডিসেম্বরে কোটিপতির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৮৮৭ জনে। ২০০৮ সালে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী গ্রাহক ছিলেন ১৯ হাজার ১৬৩ জন।  

 

Related Topics

টপ নিউজ

কোটিপতি / কোটিপতির সংখ্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন
  • নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬৯৬ জন: টিআইবি
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • তিন মাসে কোটিপতি অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার
  • ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের ৭৯ শতাংশই ব্যবসায়ী: টিআইবি

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net