Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬৯৬ জন: টিআইবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 12:20 pm
Last modified: 22 January, 2026, 04:04 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির

নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬৯৬ জন: টিআইবি

মোট প্রার্থীর মধ্যে নারী ৪.০২ শতাংশ এবং পুরুষ ৯৫.৯৮ শতাংশ। নারী প্রার্থীদের মধ্যে জামায়াত জোটে রয়েছেন ৬ জন এবং বিএনপি জোটে ২৪ জন।
টিবিএস রিপোর্ট
22 January, 2026, 12:20 pm
Last modified: 22 January, 2026, 04:04 pm
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টিআইবির মেঘমালা কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিশ্লেষণের তথ্য উপস্থাপন করা হয়। ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হজার ২৮৬ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন, যা আগের সব নির্বাচনের তুলনায় বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর 'ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬: নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি' শীর্ষক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টিআইবির মেঘমালা কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিশ্লেষণের তথ্য উপস্থাপন করা হয়। বৈধ প্রার্থীদের অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে এই সংখ্যা নির্ণয় করেছে টিআইবি।

বিশ্লেষণে দেখা গেছে, স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য অনুযায়ী কোটিপতি ৫৮৭ জন এবং অস্থাবর সম্পত্তির অর্জনকালীন মূল্য অনুযায়ী কোটিপতি ৫৬০ জন।

ছবি: টিবিএস

সংখ্যার দিক থেকে এবার ইসলামী দলগুলোর প্রার্থী বেশি। এছাড়া, মোট প্রার্থীর মধ্যে নারী ৪.০২ শতাংশ এবং পুরুষ ৯৫.৯৮ শতাংশ। নারী প্রার্থীদের মধ্যে জামায়াত জোটে রয়েছেন ৬ জন এবং বিএনপি জোটে ২৪ জন।

বয়সের হিসাবে ২৫ থেকে ৫৪ বছর বয়সী প্রার্থী বেশি। এবার গড় বয়স ৫১ বছর, যা বিগত নির্বাচনগুলোর তুলনায় সবচেয়ে কম।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন ১ হাজার ৬৯৬ জন প্রার্থী।

বিশ্লেষণ অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রায় ৭৬.৪২ শতাংশ প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী—যা আগের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি। শিক্ষক ও আইনজীবী প্রার্থীর সংখ্যাও এবার বেড়েছে।

আয়ের হিসাবে ২৮ শতাংশের কিছু বেশি প্রার্থী বাৎসরিক আয় দেখিয়েছেন সর্বোচ্চ ৩ লাখ ৭৫ হাজার টাকা। বছরে ১ কোটি টাকা আয় করেন—এমন প্রার্থী রয়েছেন ১২৪ জন।

টিআইবির বিশ্লেষণ অনুযায়ী, সম্পদের হিসাবে ৫৮.৮৪ শতাংশ প্রার্থীর সম্পদ ১ কোটির নিচে। ২৭ জন শত কোটি টাকার (স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য) মালিক। এ ২৭ জনের মধ্যে ১৮ জনই বিএনপির প্রার্থী, আর বাকি ৯ জন স্বতন্ত্র প্রার্থী।

এছাড়া, ৬৮.০৫ শতাংশ প্রার্থীর ব্যাংক ঋণ রয়েছে। সবচেয়ে বেশি ঋণগ্রস্ত প্রার্থী বিএনপির। দলটির ৫৯.৪১ শতাংশ প্রার্থীর ব্যাংক ঋণ রয়েছে।

বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আর অতীতে মামলা ছিল ৭৪০ জন প্রার্থীর।

বিশ্লেষনে উল্লেখ করা হয়, এবারের নির্বাচনে প্রার্থীদের ঘোষিত মোট নির্বাচনী ব্যয় ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। গড়ে প্রতি প্রার্থীর ব্যয় ২২ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া ২১ জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ছিল, যা তারা ত্যাগ করেছেন। ৩১ জন প্রার্থী বৈদেশিক উৎস থেকে আয় করেন এবং ১৭ জন প্রার্থীর বিদেশে সম্পদ রয়েছে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / টিআইবি / কোটিপতি / প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net