Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
বাজারের সব খোলা তেলেই ভেজালের প্রমাণ পেয়েছে খাদ্য কর্তৃপক্ষ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 December, 2021, 09:30 am
Last modified: 08 December, 2021, 01:20 pm

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট
  • ঢাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি
  • এবার সূর্যমুখী ও ক্যানোলা তেলে আমদানি শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস
  • এস আলম ও নাবিল গ্রুপ থেকে ২৯২ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার  

বাজারের সব খোলা তেলেই ভেজালের প্রমাণ পেয়েছে খাদ্য কর্তৃপক্ষ

যেখানে ভিটামিন এ ফর্টিফিকেশনই ঠিকঠাক হচ্ছে না সেখানে এক ধাপ এগিয়ে বসুন্ধরার সয়াবিন তেলের মোড়কে ঘোষণা দেয়া হয়েছে ভিটামিন এ, বি, ডি এবং ই ফর্টিফিকেশনের। অথচ তেলের মধ্যে ভিটামিন বি ফর্টিফিকেশনের কোন সুযোগ নেই। কারণ এটি তেলের সঙ্গে মিশে না।
টিবিএস রিপোর্ট
08 December, 2021, 09:30 am
Last modified: 08 December, 2021, 01:20 pm

ভোজ্য তেলের বাজারে যেসব খোলা সয়াবিন ও পাম ওয়েল বিক্রি হচ্ছে তার সবগুলোতেই ভেজালের প্রমাণ পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। যদিও সারাদেশেই সয়াবিন ও পাম ওয়েল আলাদা আলাদা নামে বিক্রি হচ্ছে। দেশের ৮টি বিভাগ থেকে ভোজ্যতেলের নমুনা পরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিএফএসএ আয়োজিত এক সেমিনারে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এতে গবেষণার মূল উপস্থাপনা তুলে ধরেন বিএফএসএয়ের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

গবেষণার ফলাফলে বলা হয়, বাজারে ভোজ্যতেল খোলা ও বোতলজাত করে বিক্রি হয়। এর মধ্যে ৬৫ শতাংশ তেল বিক্রি হয় খোলা। এই খোলা তেল আবার সয়াবিন ও পাম তেল হিসেবে বিক্রি হয়। তবে সয়াবিন ও পাম তেল আলাদা নামে বিক্রি হলেও শুধু সয়াবিন বা শুধু পাম তেল হিসেবে কোন তেল পাওয়া যায়নি। সবই ছিল সয়াবিন ও পাম তেলের মিশ্রণ। 

৮টি বিভাগ থেকে সংগ্রহ করা নমুনায় মূল তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি পরীক্ষা করা হয়। এই তেলের বৈশিষ্ট্য অনুযায়ী ফ্যাটি অ্যাসিডের পরিমাণও আলাদা হয়। নমুনা পরীক্ষায় ফ্যাটি অ্যাসিডের যে পরিমাণ পাওয়া গেছে তার কোনটাই এককভাবে সয়াবিন বা পাম তেলের নির্ধারিত মাত্রায় পাওয়া যায়নি। বরং কোন কোন তেলের মধ্যে পাওয়া গেছে কটন সীড ওয়েলের বৈশিষ্ট্য। 

ড. মো. আব্দুল আলীম বলেন, "বোতলজাত সয়াবিন তেলের অবস্থা ভালো হলেও খোলা সয়াবিন ও পাম ওয়েলের কোনটাই খাঁটি নয়। নমুনা সংগ্রহের সময় বেশিরভাগ ক্ষেত্রেই বাজারে পাম তেল পাওয়া যায়নি। সবই ব্যবসায়ীরা সয়াবিন নামেই বিক্রি করছে।" 

তেলের পাশাপাশি তেলের ড্রাম পরীক্ষায় বিএফএসএ দেখতে পেয়েছে, এই ড্রামগুলো কোনটাই ফুড গ্রেডের নয় এবং এগুলোতে নানা ধরনের ময়লা যুক্ত থাকে। যে কারণে এখান থেকে কটু গন্ধ তৈরির একটি সম্ভাবনা থাকে। যদিও তেল পরিবহনে ফুড গ্রেডের ড্রাম ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, 'সয়াবিনের দাম বেশি হওয়ায় পামকে সয়াবিন হিসেবে বিক্রির চেষ্টা হচ্ছে। এই অবস্থা দূর করতে বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।'

ভিটামিন এ ফর্টিফিকেশনের বাধ্যবাধকতাও মানছে না কোম্পানিগুলো

ভোজ্যতেলে ভিটামিন এ ফর্টিফিকেশনের বাধ্যবাধকতা থাকলেও তেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এখনো তা পুরোপুরি মানছে না। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) তথ্য তুলে ধরে বিএফএসএ বলছে, পিইটি বোতলের ৮৭ শতাংশ নমুনায় ভিটামিন এ ফর্টিফিকেশন এর প্রমাণ মিলেছে। অন্যদিকে খোলা তেলের ৪৭.৩৩ শতাংশ নমুনাতেই ভিটামিন এ যথাযথ মাত্রায় নেই। 

যেখানে ভিটামিন এ ফর্টিফিকেশনই ঠিকঠাক হচ্ছে না সেখানে এক ধাপ এগিয়ে বসুন্ধরার সয়াবিন তেলের মোড়কে ঘোষণা দেয়া হয়েছে ভিটামিন এ, বি, ডি এবং ই ফর্টিফিকেশনের। অথচ বিএফএসএ বলছে, তেলের মধ্যে ভিটামিন বি ফর্টিফিকেশনের কোন সুযোগ নেই। কারণ এটি তেলের সঙ্গে মিশে না। এটা একটা ভাওতাবাজি, যা আইনত অপরাধ।

এছাড়া পুষ্টি সয়াবিন তেলের লেবেলে ঘোষণা দেয়া হয়েছে ফর্টিফায়েড সয়াবিন ওয়েল। তবে এর মধ্যে কি ফর্টিফিকেশন করা হয়েছে তা বলা হয়নি। এটাও এক ধরনের অপরাধ।

অনুষ্ঠানে সিটি, মেঘনা, এস.আলম সহ বিভিন্ন তেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দাবি করেন, ফ্যাক্টরি থেকে নিম্নমানের তেল বাইরে আসে না। খাতুনগঞ্জ ও মৌলভীবাজারের যেসব ব্যবসায়ীরা ড্রামে তেল কিনে তারাই এই ভেজালের জন্য দায়ী। 

তবে এই অবস্থা থেকে উত্তরণে পুরোপুরি প্যাকেটজাত তেল বিপণনের বিকল্প নেই বলেও মত দেন তারা। 

সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, "এখন সিটি গ্রুপ ৪০ শতাংশ তেল মোড়কজাত করছে, বাকি ৬০ শতাংশ ২০২২ সালের মধ্যে করে ফেলবে। তবে এখন মার্কেটে যারা আমাদের থেকে তেল নিয়ে পুনরায় প্যাকিং করছে তাদেরকে মনিটরিং করতে হবে।"

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, "আমরা এখনো সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পের উদ্যোক্তাদের সচেতন করছি, সমস্যাগুলো তুলে ধরছি। কিন্তু ২০২২ সালের ১৬ মার্চের পর থেকে কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকেই বাধ্যতামূলক প্যাকেজিং এ যেতে হবে।" 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, "যারা আমদানি করছে, প্রসেসিং করছে, বিক্রি করছে তাদের ওপর মানুষের আস্থা নেই কেন? মানুষ দাম দেয়ার জন্য প্রস্তুত, কিন্তু তার জন্য তো আস্থা অর্জন করতে হবে। আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, আমদানিকারক ও পরিশোধনকারীরা বিষয়গুলো জানেন না, নাকি জানার পরও না জানার ভান করছেন।"

উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় ২৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন তেল উৎপাদন হচ্ছে যার মধ্যে ২২ লাখ টন ভোজ্য তেল হিসেবে এবং বাকিটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে। এই তেলের ৯৫ শতাংশই আমদানিনির্ভর। অপরিশোধিত তেল এবং ওয়েল সীড আমদানি হয় মূলত আর্জেন্টিনা, ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে।     

 

Related Topics

টপ নিউজ

ভোজ্য তেল / খোলা তেল / খাদ্যে ভেজাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট
  • ঢাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি
  • এবার সূর্যমুখী ও ক্যানোলা তেলে আমদানি শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস
  • এস আলম ও নাবিল গ্রুপ থেকে ২৯২ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার  

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net