Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
আগামী বাজেটে সংবাদপত্র শিল্পের অগ্রিম আয়কর কমানোর ইঙ্গিত এনবিআরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 February, 2025, 06:35 pm
Last modified: 23 February, 2025, 06:41 pm

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

আগামী বাজেটে সংবাদপত্র শিল্পের অগ্রিম আয়কর কমানোর ইঙ্গিত এনবিআরের

বর্তমানে নিউজপ্রিন্ট আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) রয়েছে।
টিবিএস রিপোর্ট
23 February, 2025, 06:35 pm
Last modified: 23 February, 2025, 06:41 pm
ছবি: সংগৃহীত

আগামী বাজেটে দেশের সংবাদপত্র শিল্পে ব্যবহৃত নিউজপ্রিন্ট কাগজ আমদানির ওপর অগ্রিম আয়কর কমানোর সম্ভাবনা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সঙ্গে এক আলোচনায় একথা বলেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট এ আলোচনায় সংবাদপত্র শিল্প রক্ষায় শুল্ক ও করনীতিতে সংস্কারের দাবি জানায় নোয়াব। যার পরিপ্রেক্ষিতে, এনবিআর চেয়ারম্যান বলেন, 'অগ্রিম আয়কর কমানোর বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।

বর্তমানে নিউজপ্রিন্ট আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) রয়েছে।

আমদানি করা নিউজপ্রিন্টের কর কাগজ কাস্টম স্টেশনগুলোয় প্রকৃত মূল্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে, রেকর্ডকৃত মূল্যের ভিত্তিতে নয়— এ আশ্বাস দিয়ে তিনি বলেন, "আমাদের কাছে ভুল ঘোষণার সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে— মূল্যায়ন নির্বিচারে করা উচিত হবে না।"

আলোচনাকালে নোয়াব নেতারা সংবাদপত্র শিল্পের জন্য কাস্টমস শুল্ক, ভ্যাট ও কর্পোরেট কর কমাতে সরকারের প্রতি আহ্বান জানান। আর্থিক ক্ষতির বিভিন্ন কারণ উল্লেখ করে তারা এ দাবি জানান।

তবে এনবিআর চেয়ারম্যান মতপ্রকাশ করেন, সব শিল্পে কর্পোরেট কর ও ভ্যাটের হার অভিন্ন হওয়া উচিৎ।

এসময় নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থায় বিশেষত ডলারের ক্রমবর্ধমান বিনিময় হার, এ শিল্পকে নতজানু করে ফেলেছে। বিগত কয়েক বছরে সংবাদপত্র শিল্প বিকাশে সরকার আমাদের কোনো প্রস্তাবনা আমলে নেয়নি। এ বছরের বাজেটে আমাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া হোক।

এ কে আজাদ সংবাদপত্রের উপর উচ্চ করের বোঝা তুলে ধরে বলেন, "৫ শতাংশ শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৫ শতাংশ অগ্রিম করসহ নিউজপ্রিন্ট কাগজ আমদানিতে মোট কর প্রায় ৩০ শতাংশ।" এটি কমাতে কাস্টমস শুল্ক ও ভ্যাট কমানোর অনুরোধ করেন।   

Related Topics

টপ নিউজ

সংবাদপত্র শিল্প / নিউজপ্রিন্ট / এনবিআর / অগ্রিম আয়কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net