Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপি হলেও স্বতন্ত্র পরিচালক খেলাপি হবেন না: বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 January, 2025, 08:40 am
Last modified: 13 January, 2025, 08:42 am

Related News

  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপি হলেও স্বতন্ত্র পরিচালক খেলাপি হবেন না: বাংলাদেশ ব্যাংক

টিবিএস রিপোর্ট
13 January, 2025, 08:40 am
Last modified: 13 January, 2025, 08:42 am
ফাইল ছবি: বাসস

এখন থেকে কোনো ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ঋণখেলাপি হলেও স্বতন্ত্র পরিচালকরা খেলাপি হবেন না। আগে প্রতিষ্ঠান খেলাপি হয়ে গেলে স্বতন্ত্র পলিচালরাও ঋণখেলাপি হতেন।

রোববার (১২ জানুয়ারি) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ১৬ (৫) ধারা অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে ওই প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকরা ঋণখেলাপি হবেন না।

এতদিন এনবিএফআইগুলো তাদের পর্ষদে নিজেদের পছন্দের ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিত। তবে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের প্যানেল থেকে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করে নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার স্বতন্ত্র পরিচালক নিয়োগ-সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করে সব তফসিলি ব্যাংককে পরিপালনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, স্বতন্ত্র পরিচালকদের মূল কাজ হচ্ছে আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা। 

'কিন্তু পরিচালনা পর্ষদে প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত হলেও স্বতন্ত্র পরিচালকদের পক্ষ থেকে নোট অভ ডিসেন্ট [ভিন্নমত] পাওয়া যেত না। তাই স্বতন্ত্র পরিচালক নিয়োগে স্বচ্ছতা ও অধিক ক্ষমতা দিয়ে এই সার্কুলার ইস্যু করা হয়েছে।'

ফাইন্যান্স কোম্পানি আইন অনুযায়ী, একটি আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম দুইজন স্বতন্ত্র পরিচালক রাখার সুযোগ রয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপির কারণে স্বতন্ত্র পরিচালক ঋণখেলাপি হওয়ায় অনেক দক্ষ ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষও খেলাপি হয়ে যান। তাই নতুন করে নীতিমালায় তারা খেলাপি হবেন না, এমন সুবিধা দেয়া হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকের জন্য কেন্দ্রীয় ব্যাংক স্বতন্ত্র পরিচালকের প্যানেল প্রস্তুত করবে। সেখানে আর্থিক প্রতিষ্ঠানও যোগ্য ব্যক্তির নাম ও প্রয়োজনীয় তথ্যাদি পাঠাতে পারবে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্যানেলভুক্ত করবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন কর্মকর্তা বলেন, 'আর্থিক প্রতিষ্ঠান প্যানেল থেকে স্বতন্ত্র পরিচালকের জন্য আবেদন করবে। আমরা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগ দেব। তবে তারা যাদের নাম প্যানেলে অন্তর্ভুক্তির তালিকা পাঠিয়েছে, সেখান থেকে নিযুক্ত করা হবে না।'

'স্বতন্ত্র পরিচালকের পদ শূন্য হলে তা অনধিক তিন কর্মদিবসের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। স্বতন্ত্র পরিচালকের মেয়াদ বিদ্যমান মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম ৩০ কর্মদিবস পূর্বে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।'

আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের  অনিয়ম দেখা গেলে বা স্বাধীন মতামত প্রদান বাধাগ্রস্ত হলে অথবা পর্ষদ সভার কার্যবিবরণীতে মতামতের প্রতিফলন না হলে স্বতন্ত্র পরিচালক অবিলম্বে তা বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে জানাবেন বলেও উল্লেখ করা হয় সার্কুলারে।

'প্রয়োজনে, পরিচালনা পর্ষদের কোনো সিদ্ধান্তের বিষয়ে তার প্রদত্ত নোট অভ ডিসেন্টের কপি তিনি সরাসরি বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন। স্বতন্ত্র পরিচালক আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে কোনোরূপ গ্যারান্টিপত্রে স্বাক্ষর করবেন না,' বলা হয় এতে।

Related Topics

টপ নিউজ

স্বতন্ত্র পরিচালক / আর্থিক প্রতিষ্ঠান / এনবিএফআই / বাংলাদেশ ব্যাংক / নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net