Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নোভার্টিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর ঠেকাতে গভর্নরকে আইনি নোটিশ

অর্থনীতি

বাসস
08 January, 2025, 08:20 pm
Last modified: 08 January, 2025, 08:23 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

নোভার্টিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর ঠেকাতে গভর্নরকে আইনি নোটিশ

আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইক্তান্দার হোসাইন হাওলাদার এ নোটিশ পাঠান। গভর্নর বাদেও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের ডেপুটি গভর্নর ও পরিচালককে এ নোটিশ দেওয়া হয়।
বাসস
08 January, 2025, 08:20 pm
Last modified: 08 January, 2025, 08:23 pm
নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের লোগো। ছবি: সংগৃহীত

নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ তিন কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট।

আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইক্তান্দার হোসাইন হাওলাদার এ নোটিশ পাঠান। গভর্নর বাদেও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের ডেপুটি গভর্নর ও পরিচালককে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার— অর্থাৎ ৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার বিক্রির চেষ্টা চলছে। শেয়ারগুলো ২৩০ কোটি টাকায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রয়ের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন হয়েছে। ইতঃপূর্বে বিক্রয় প্রক্রিয়াটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্ণধার শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ৫ আগস্টের পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে, শেখ হাসিনা ও তার পরিবারে স্বার্থসংশ্লিষ্ট কিন্তু অপেক্ষাকৃতভাবে কম পরিচিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে প্রক্রিয়াটি চলমান রয়েছে। সালমান এফ রহমানের অবর্তমানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করছেন।

আরো বলা হয়, শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজার মূল্য বিবেচনায় না নিয়ে—- গোপন চুক্তির ভিত্তিতে অতিরিক্ত বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় প্রকৃত বাজার মূল্যে ব্যতিরেকে অনাবাসী শেয়ার ধারকদের অতিরিক্ত মূল্য পরিশোধ করলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে চলে যাবে, যা 'মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২' এবং 'মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯'-এর অধীনে অপরাধ। সুতরাং উক্ত সম্ভাব্য মানিলন্ডারিং প্রতিরোধে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে আপনাদের দায়িত্ব সর্বাধিক।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট এবং আলোচ্য অনাবাসী শেয়ার ধারকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে তারা ইচ্ছাকৃতভাবে শেয়ারের অতিরিক্ত মূল্য প্রদর্শন করে—- বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করার চেষ্টা করছে। উক্ত অর্থ পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবার দেশবিরোধী কাজে ব্যবহার করতে পারে।

নোটিশে আরো বলা হয়, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি পতিত স্বৈরাচার সরকারের সর্বশেষ একতরফা নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করলে, শেখ হাসিনার নির্দেশে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। আলোচ্য চুক্তির আলোকে ইতোমধ্যে অনাবাসী পরিচালকদের দায়-দেনা যা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, গুলশান শাখা, ঢাকা, গ্রহণ করেছে এবং উল্লেখিত শেয়ার বিক্রয়কারী অনাবাসী পরিচালকদের দায়-দেনা 'ব্যাংক কোম্পানি আইন-১৯৯১'-এর ২৭ ধারা-এর 'ক' অনুযায়ী অনাপত্তি প্রদান করা হয়েছে। এমতাবস্থায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হতে আপনার দপ্তর 'বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ', 'বিনিয়োগ ও শেয়ার হস্তান্তর শাখা' হতে আলোচ্য শেয়ার বিক্রয়ের বিপরীতে বিক্রয়লব্ধ অর্থ বিদেশে স্থানান্তর করার লক্ষ্যে অনাপত্তি পত্র চেয়ে আবেদন করা হবে।

'অত্র শেয়ার হস্তান্তর প্রক্রিয়ায় শেয়ারের প্রকৃত বাজার মূল্য অপেক্ষা, অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলশ্রুতিতে আপনার দফতরে তা অনুমোদিত হলে— অতিরিক্ত অর্থ যা শেয়ারের প্রকৃত মূল্য নয়, তা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত হয়ে বিদেশে চলে যাবে। যা আলোচ্য ক্ষেত্রে মানিলন্ডারিং হিসেবে বিবেচিত হবে। সুতরাং, অত্র শেয়ার বিক্রয় ও হস্তান্তর প্রক্রিয়া যথাযথভাবে যাচাই করা একান্ত আবশ্যক। এমতাবস্থায় আপনার দপ্তর হতে এ সংক্রান্ত অনুমোদন না দেয়া, এবং শেয়ার বিক্রয়ের অর্থ বিদেশে প্রেরণ সংক্রান্ত সব কার্যক্রম বন্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

নোভার্টিস বাংলাদেশ লিমিটেড / শেয়ার হস্তান্তর / বাংলাদেশ ব্যাংক / আইনি নোটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net