Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
বোরাক রিয়েল এস্টেটের ৪০০ কোটি টাকার আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 January, 2025, 07:30 pm
Last modified: 06 January, 2025, 07:38 pm

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • তালিকাভুক্ত অর্ধেক কোম্পানিতে নেই নারী স্বতন্ত্র পরিচালক, তৃতীয়বারের মতো সময় বাড়াল বিএসইসি 
  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিএসইসি
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

বোরাক রিয়েল এস্টেটের ৪০০ কোটি টাকার আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি

মো. নূর আলী বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হয়েও ডিএসইতে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং অন্যান্য অতালিকাভুক্ত ৮ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। ফলে তিনি তালিকাভুক্ত কোম্পানির আইন লঙ্ঘন করেছে। এটি কর্পোরেট সুশাসনের নীতিরও পরিপন্থী।
টিবিএস রিপোর্ট
06 January, 2025, 07:30 pm
Last modified: 06 January, 2025, 07:38 pm
বোরাক রিয়েল এস্টেটের ৪০০ কোটি টাকার আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি

পুঁজিবাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহের জন্য বোরাক রিয়েল এস্টেটের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নিয়ন্ত্রক ও আর্থিক শর্ত পূরণ না করতে পারায়– গত বছরের নভেম্বরে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার (৬ জানুয়ারি) বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিএসইসি'র মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, 'পুঁজিবাজারে স্বচ্ছতা ও মানদণ্ড ধরে রাখতে বিএসইসির অঙ্গীকারের প্রতিফলন হচ্ছে এই সিদ্ধান্ত। টাকা সংগ্রহের আগের কোম্পানির আর্থিক স্বাস্থ্য ও ঘোষণাসহ আইপিও ইস্যুকারীদের যে সব শর্তই মেনে চলতে হবে এটি তারই ইঙ্গিত।'

নভেম্বরে এ সিদ্ধান্তের কথা জানিয়ে বোরাক রিয়েল এস্টেট এবং আইপিওর দায়িত্বে নিয়োজিত ইস্যু ম্যানেজারদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বিএসইসি। আইপিও'র আবেদন বাতিলের কারণগুলো চিঠিতে উল্লেখ করা হয়।

মো. নূর আলী বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হয়েও ডিএসইতে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং অন্যান্য অতালিকাভুক্ত ৮ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। ফলে তিনি তালিকাভুক্ত কোম্পানির আইন লঙ্ঘন করেছে। এটি কর্পোরেট সুশাসনের নীতিরও পরিপন্থী।

বোরাক রিয়েল এস্টেটের আইপিওর দায়িত্বে নিয়োজিত ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।

আইপিও থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে গুলশানে একটি সাত-তারকা হোটেল নির্মাণে ২০০ কোটি টাকা এবং হোটেল তাজের উন্নয়ন কাজের জন্য ১০০ কোটি টাকা এবং ঋণ পরিশোধের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিতে চেয়েছিল।

কিন্তু, আইপিওর আবেদনের সঙ্গে দেওয়া কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস‌্যু) রুলস, ২০১৫ এর রুল ১৫(৫) এর ক্ষমতা বলে কমিশন কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করেছে।

চিঠিতে বলা হয়,  কোম্পানিটি আবাসনে তার বিনিয়োগের সম্পদের মূল্য জানিয়েছে ৭০০ কোটি ২০ লাখ টাকা। সেই সাথে ৩০ জুন ২০২৩ শেষে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৫২ কোটি ৪৯ লাখ টাকা।

কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) অনুযায়ী, আবাসনে বিনিয়োগ করলে কাজ শেষ হওয়ার পর থেকে সেই বিনিয়োগের লাভ বা লোকসান হিসাব করতে হবে। তবে ৭০০ কোটি ২০ লাখ টাকায় যে মুনাফা দেখানো হয়েছে তা অবাস্তব প্রমাণ করে। এতে কোম্পানিটির অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

নিট সম্পদ মূল্যের বিষয়ে বিএসইসি অসঙ্গতিগুলো তুলে ধরে জানায়, কোম্পানির সম্পদমূল্য ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ছিল ৮১.৩৭ টাকা। যা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনেকটা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮.৫৪ টাকায়। অথচ ন্যায্য মূল্য ও আসল মূল্যের লাভ বাদ দিলে সম্পদ মূল্য হতো ৮৫.২০ টাকা। তাই এ অতিমূল্যায়িত নিট সম্পদ মূল্যের বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেই সাথে এই মূল্যে কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন এবং কোম্পানি তাদের আর্থিক অবস্থান ভুলভাবে উপস্থাপন করেছে।

লভ্যাংশের বিষয়ে বলা হয়েছে, কোম্পানিটি ২০২৩ সালের ৩০ জুন শেষে আনরিয়ালাইজড মুনাফা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখিয়েছে। ফলে গুরুত্বপূর্ণভাবে প্রকৃত নগদ অর্থ প্রবাহ না থাকায় লভ্যাংশ দিতে পারবে না। তাই লভ্যাংশ দিতে গেলে কোম্পানির এই অবাস্তব মুনাফা দেখানো ছাড়া কোনো উপায় থাকবে না। আয়ের বা ইপিএস অসঙ্গতির বিষয়ে বলা হয়েছে, ২০২২ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ২ টাকা ৯৯ পয়সা ।

চিঠিতে বোরাক রিয়েল এস্টেটের আর্থিক স্থিতিশীলতার বিষয়ে-ও উদ্বেগ তুলে ধরা হয়।  কারণ কোম্পানির সম্পত্তি, প্ল্যান্ট এবং সরঞ্জামগুলো বর্তমানে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা হয়েছে। যার মাধ্যমে ব্যাংক এবং এনবিএফআইগুলোর কাছ থেকে ঋণ এবং ধার নেওয়া হয়েছে। একইভাবে, কোম্পানির বিনিয়োগ সম্পত্তিও একই উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলোর কাছে বন্ধক রাখা হয়েছে। এদিকে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কাছে বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের যে শেয়ারগুলো আছে— তা ব্যাংক এবং এনবিএফআই থেকে ঋণ এবং ধার নেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে জামানত হিসাবে বন্ধক রয়েছে। একইভাবে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার প্রাইম ব্যাংক লিমিটেড এবং ইউসিবি লিমিটেডের কাছে ঋণের জামানত হিসেবে বন্ধক রয়েছে।

এই পরিস্থিতিতে কোম্পানির সম্পত্তি, শেয়ার এবং ইনভেন্টরি বন্ধক, বা জামানত রয়েছে, যা উল্লেখযোগ্যভাবে খেলাপির ঝুঁকি বাড়ায়। আর ঋণ খেলাপি হলে, ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ঋণ পুনরুদ্ধারের জন্য এই সম্পদগুলো জব্দ করার অধিকার রাখে, যা কোম্পানির কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। ফলে কোম্পানির আর্থিক অবস্থার একটি বিভ্রান্তিকর চিত্র উপস্থাপন হতে পারে।

এসব প্রেক্ষাপটে, বিএসইসি মনে করছে বোরাক রিয়েল এস্টেটের আর্থিক প্রতিবেদন দরকারি শর্তগুলো পূরণ করতে পারেনি এবং কোম্পানির প্রকৃত আর্থিক স্বাস্থ্য সম্পর্কে ভুল চিত্র উপস্থাপন করেছে। 

Related Topics

টপ নিউজ

বিএসইসি / আইপিও / বোরাক রিয়েল এস্টেট লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • তালিকাভুক্ত অর্ধেক কোম্পানিতে নেই নারী স্বতন্ত্র পরিচালক, তৃতীয়বারের মতো সময় বাড়াল বিএসইসি 
  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিএসইসি
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net