Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
২০২৪ সালে গাড়ি নিবন্ধন কমেছে ১৫ শতাংশ, ১০ বছরে সর্বনিম্ন

অর্থনীতি

মাহফুজ উল্লাহ বাবু
03 January, 2025, 02:00 pm
Last modified: 03 January, 2025, 02:02 pm

Related News

  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

২০২৪ সালে গাড়ি নিবন্ধন কমেছে ১৫ শতাংশ, ১০ বছরে সর্বনিম্ন

২০২৪ সালে মাত্র ৩.০৮ লাখ গাড়ি নিবন্ধিত হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৪৭ শতাংশ কম।
মাহফুজ উল্লাহ বাবু
03 January, 2025, 02:00 pm
Last modified: 03 January, 2025, 02:02 pm

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিবেদন অনুসারে, অর্থনীতিতে গতিমন্থরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং ঋণের সুদহার বাড়ানোর ফলে ২০২৪ সালে গাড়ির নিবন্ধন কমেছে ১৪.৭ শতাংশ, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন।

ভোক্তারা গাড়ি কেনা কমিয়ে দেওয়ায় এর আগের বছর যানবাহনের নিবন্ধন এরচেয়েও বেশি—৩৭ শতাংশ—কমেছিল।

বিআরটিএ-র তথ্য অনুসারে, ২০২৪ সালে মাত্র ৩.০৮ লাখ গাড়ি নিবন্ধিত হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৪৭ শতাংশ কম।

যানবাহন নিবন্ধনে এই পতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাস, মিনিবাস, ট্রাক, মিনি ট্রাক, অটোরিকশা, ট্যাংকার, ট্রাক্টর ও মোটরসাইকেলের বাজার। নিবন্ধন কমার মূল কারণ হিসেবে ক্রমবর্ধমান মূল্য এবং ঋণের খরচ বেড়ে যাওয়াকে দায়ী করেছেন শিল্পসংশ্লিষ্টরা।

অন্যদিকে প্যাসেঞ্জার কার-এর চাহিদা তুলনামূলকভাবে কিছুটা বেশি ছিল ২০২৪ সালে। আগের বছর বড় ধাক্কা খেলেও ডলারের দামের অব্যাহত ঊর্ধ্বগতির মধ্যেও ২০২৪-এ ধনী পরিবার ও বিভিন্ন কোম্পানি প্যাসেঞ্জার কার কেনা বাড়িয়েছে।

বাংলাদেশে যানবাহন—অথবা স্থানীয়ভাবে নির্মিত গাড়ির যন্ত্রাংশ—আমদানিনির্ভর হওয়ায় ডলারের মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে গাড়ির ইউনিট মূল্যও বেড়ে গেছে।

শিল্পসংশ্লিষ্টরা জানান, বাণিজ্যিক যানবাহন সাধারণত ঋণ নিয়ে কেনা হয়। কিন্তু জ্বালানি ও শ্রম ব্যয়ের চাপ বাড়ায় বিদ্যমান মালিকরা ব্যাংকের কিস্তি পরিশোধ করতেই হিমশিম খাচ্ছিলেন।

ট্রাক, থ্রি-হুইলার, টু-হুইলার ও বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, 'ব্যাংকঋণের খরচ বাড়ার পর তাদের [গাড়িমালিক] বহর সম্প্রসারণের আগ্রহ কমে গেছে।'  

বিআরটিএ ২০টি বিভাগে গাড়ি নিবন্ধন করে। তবে কোনো বড় বিভাগের বিক্রিই দুই বছর আগের বিক্রির কাছাকাছি পৌঁছাতে পারেনি।

বাসের বিক্রি দুই বছরে ৪৪ শতাংশ কমে প্রায় ১ হাজার ৫০০ ইউনিটে নেমে এসেছে। ট্রাকের বিক্রি ২০২৩ সালে অর্ধেকে নেমে গেলেও ২০২৪ সালে ১৬ শতাংশ বেড়ে ২ হাজার ৬৭১ ইউনিটে পৌঁছেছে।

মূল্যস্ফীতির ধাক্কায় জর্জরিত মধ্যবিত্ত শ্রেণির সংকটের ছাপ পড়েছে মোটরসাইকেল বাজারেও।  দৃশ্যমান। ২০২৪ সালে মাত্র ২.৬২ লাখ নতুন মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে—যা ২০১৫ সালের পর সর্বনিম্ন এবং ২০২২ সালের সর্বোচ্চ সংখ্যার প্রায় অর্ধেক।

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল উৎপাদন করে উত্তরা মোটরসের বিজন। প্রতিষ্ঠানটির প্ল্যানিং-এর প্রধান নাঈমুর রহমান বলেন, আমদানি খরচের সঙ্গে পাল্লা দিয়ে ইউনিট মূল্য না বাড়ায় মোটরসাইকেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে গিয়ে কোম্পানিগুলো হিমশিম খাচ্ছে। 

'তারপরও আমরা ক্রেতাদের কাছ থেকে সাড়া কম পাচ্ছি। বিশেষ করে নিম্ন-মধ্য আয়ের মানুষ যে সাশ্রয়ী সেগমেন্ট কেনে, সেখান থেকে,' বলেন তিনি।

২০২২ সালের শেষার্ধে টাকার অবমূল্যায়ন শুরু হলে ধনী ক্রেতারা হুড়মুড় করে গাড়ি কিনতে শুরু করে। এতে ওই বছর স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি), সেডান ও হ্যাচব্যাকের বিক্রি বেড়ে গিয়েছিল। তবে পরে তা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।

২০২৪ সালে ৮ হাজার ৬৫৭টি এসইউভি নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি হলেও ২০২২ সালের রেকর্ড বিক্রির তুলনায় ১৫ শতাংশ কম।

অন্যদিকে সেডান ও হ্যাচব্যাকের জনপ্রিয়তা কমে যাওয়ায় এসব গাড়ির বিক্রি ১১ বছরের মধ্যে সর্বনিম্ন ১০ হাজার ৪৯৯ ইউনিটে নেমে এসেছে।

আগের বছর ডেলিভারি ভ্যানের বিক্রি ৬৩ শতাংশ কমে গিয়েছিল। তবে ২০২৪ সালে এ গাড়ির বিক্রি ২৫ শতাংশ বেড়ে ৫২৭ ইউনিটে পৌঁছেছে। ডেলিভারি কোম্পানিগুলো তাদের বহর সামান্য সম্প্রসারণ করায় এই প্রবৃদ্ধি এসেছে।

Related Topics

টপ নিউজ

গাড়ি / গাড়ির বিক্রি / গাড়ি নিবন্ধন / যানবাহন নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net