Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
সক্ষমতা বাড়াতে ২৮ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 December, 2024, 11:20 pm
Last modified: 28 December, 2024, 03:05 pm

Related News

  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

সক্ষমতা বাড়াতে ২৮ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ

২০২৪ সালের প্রথম নয় মাসে বিএটি বাংলাদেশ সিগারেট বিক্রি থেকে ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে। কর পরিশোধের পর নিট রাজস্ব দাঁড়িয়েছে ছয় হাজার ৯৩৭ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
25 December, 2024, 11:20 pm
Last modified: 28 December, 2024, 03:05 pm

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটি বাংলাদেশ) উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২৮ কোটি ৩৮ লাখ টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, এ বিনিয়োগ এটির নগদ প্রবাহ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ উৎস এবং ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে।

বিএটি বাংলাদেশ বর্তমানে কুষ্টিয়ায় সবুজ পাতা মাড়াই কারখানা, মানিকগঞ্জে সবুজ পাতা শুকানোর কারখানা, এবং ঢাকা ও সাভারে সিগারেট উৎপাদন কারখানা পরিচালনা করছে।

একটি ত্রৈমাসিক আর্থিক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি চলতি বছরের প্রথম নয় মাসে ৫০ হাজার ৩০৫ মিলিয়ন সিগারেট শলাকা এবং ৪.১৬ মিলিয়ন কিলোগ্রাম তামাক পাতা উৎপাদন করেছে।

২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে বিএটি বাংলাদেশ জানায়, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে তারা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি তৈরি পণ্য রপ্তানি শুরু করে, যা কোম্পানিটির জন্য নতুন সুযোগ উন্মোচন করেছে।

২০২১ সাল থেকে বিএটি বাংলাদেশ তাদের সাভার কারখানায় এক হাজার ৩৩৩ কোটি টাকা বিনিয়োগ করেছে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর মেয়াদে সিগারেট রপ্তানি থেকে ১৫৫.৪৭ কোটি টাকা এবং তামাক পাতা রপ্তানি থেকে ২০৮ কোটি টাকা আয় করেছে এটি।

বিএটি বাংলাদেশের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ তামাক পাতা, তামাকের গুড়ো এবং সিগারেট রপ্তানির ক্ষেত্রে কৌশলগত সুবিধা ভোগ করছে। এ সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশের ব্যয় প্রতিযোগিতা এবং উচ্চ গুণগত মানের পণ্যের প্রতি প্রতিশ্রুতি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পের সাফল্যের ওপর ভিত্তি করে দেশের তামাক খাতেরও বৈশ্বিক রপ্তানি বাজারে শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠার বিশাল সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের প্রথম নয় মাসে বিএটি বাংলাদেশ সিগারেট বিক্রি থেকে ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে। কর পরিশোধের পর নিট রাজস্ব দাঁড়িয়েছে ছয় হাজার ৯৩৭ কোটি টাকা।

আর নিট মুনাফা ছিল এক হাজার ৩২২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল এক হাজার ৩৫৫ কোটি টাকা।

জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটি আট হাজার ৫০৩ কোটি টাকা রাজস্ব আয় করলেও নিট মুনাফা সামান্য কমে ৩৯৭ কোটি টাকায় নেমে আসে।

এদিকে, শেয়ারহোল্ডারদের জন্য বিএটি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন হিসেবে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের মূল্য শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৩৫০.৫০ টাকায় লেনদেন শেষ হয়।

Related Topics

টপ নিউজ

বিএটি বাংলাদেশ / সিগারেট বিক্রি / তামাক শিল্প / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net