Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
খেলাপি ঋণের মানদণ্ড আরও কঠিন করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
28 November, 2024, 08:20 am
Last modified: 28 November, 2024, 08:31 am

Related News

  • ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ: ৪২ প্রতিষ্ঠানের বিদেশি সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান
  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

খেলাপি ঋণের মানদণ্ড আরও কঠিন করল বাংলাদেশ ব্যাংক

ছয় মাস পর্যন্ত বকেয়া ঋণ নিম্নমানের, ছয় থেকে নয় মাসের জন্য বকেয়া ঋণ সন্দেহজনক, আর এক বছরের বেশি সময় ধরে বকেয়া থাকা ঋণ মন্দ হিসেবে চিহ্নিত হবে।
শাখাওয়াত প্রিন্স
28 November, 2024, 08:20 am
Last modified: 28 November, 2024, 08:31 am
প্রতীকী ছবি: বাসস

২০২৫ সালের এপ্রিল থেকে তিন মাসের বেশি বকেয়া থাকা ঋণ নন-পারফর্মিং ঋণ (এনপিএল) হিসেবে চিহ্নিত হবে। বর্তমানে এ সময়সীমা ছয় মাস। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল-৩-এর সঙ্গে নিয়মটি মিলিয়ে এ পরিবর্তন আনছে।

বুধবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ঋণের শ্রেণিবিন্যাস ও প্রভিশন নীতিমালা সংশোধন করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে অনেক ঋণ এনপিএল হিসেবে চিহ্নিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সাল থেকে ওভারডিউ নীতিমালা আন্তর্জাতিক মানের সঙ্গে মিল ছিল। তবে ২০১৯ সালে, আওয়ামী লীগ সরকারের সময়, মেয়াদি ঋণের ক্ষেত্রে প্রাথমিক তিন মাসের পর আরও ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয়। এতে অনেক ইচ্ছাকৃত ঋণখেলাপি সুবিধা পেয়েছিলেন।

ফলে, কেউ যদি নয় মাসের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হতেন, তখন সেটি এনপিএল হিসেবে চিহ্নিত হতো।

আইএমএফের শর্ত মেনে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ওভারডিউ সময়সীমা ছয় মাসে কমিয়ে আনা হয়েছে। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশকে দেওয়া ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের একটি শর্ত।

এরপর এ পরিবর্তনের প্রভাব দেখা যায়। সেপ্টেম্বর ত্রৈমাসিকে এনপিএল ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকায় পৌঁছায়, যা রেকর্ড বৃদ্ধি। সেপ্টেম্বরে মোট এনপিএল বেড়ে দাঁড়ায় দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায়। এটি দেশের মোট বকেয়া ঋণের (প্রায় ১৬.৮৩ লাখ কোটি টাকা) ১৭ শতাংশ।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'যদি বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম আন্তর্জাতিক মান অনুযায়ী হয়, তবে আমাদের তা মানতে হবে। তবে স্বল্পমেয়াদে এটি ব্যাংকগুলোর জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করবে।'

এ অভিজ্ঞ ব্যাংকার বলেন, দেশের ব্যাংকিং খাতে যেসব স্ট্রেসড অ্যাসেট আছে, সেগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। তিনি আশা করেন, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে।

অর্থনৈতিক চক্র ও বৈশ্বিক পরিবর্তন, ঋণগ্রহীতাদের ঝুঁকি এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে নিয়মিত এনপিএল নীতিমালা পর্যালোচনা ও হালনাগাদ করা জরুরি।

ব্যাসেল-৩-এর নিয়ম অনুযায়ী, মূল তত্ত্বাবধায়ককে নিশ্চিত করতে হবে যে, ব্যাংকগুলোতে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, 'বাংলাদেশ ব্যাংক ২০২৭ সালের মধ্যে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী এক্সপেক্টেড ক্রেডিট লস পদ্ধতি-ভিত্তিক প্রভিশনিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে।'

নতুন নীতিমালা অনুযায়ী, সব ধরনের ঋণ ও অ্যাডভান্স চারটি শ্রেণিতে ভাগ করা হবে—চলমান ঋণ, চাহিদাভিত্তিক ঋণ, নির্দিষ্ট মেয়াদের ঋণ এবং স্বল্পমেয়াদি কৃষি ঋণ।

ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং রুল অনুযায়ী, বকেয়ার সময় থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত সব ধরনের ঋণকে স্পেশাল মেনশন অ্যাকাউন্টস (এসএমএ) হিসেবে চিহ্নিত করা হবে।

ছয় মাস পর্যন্ত বকেয়া ঋণ নিম্নমানের, ছয় থেকে নয় মাসের জন্য বকেয়া ঋণ সন্দেহজনক, আর এক বছরের বেশি সময় ধরে বকেয়া থাকা ঋণ মন্দ হিসেবে চিহ্নিত হবে।

সব ধরনের ঋণ মানসম্মত ঋণ হলে, ব্যাংকগুলো বকেয়া ঋণের বিপরীতে ১ শতাংশ প্রভিশন রাখবে। এসএমএ হিসেবে চিহ্নিত হলে প্রভিশন হবে ৫ শতাংশ।

নিম্নমানের ঋণের জন্য প্রয়োজন হবে ২০ শতাংশ প্রভিশন। ঋণ সন্দেহজনক তালিকায় উঠলে তার জন্য এ হার হবে ৫০ শতাংশ এবং ক্ষতিগ্রস্ত ঋণের জন্য প্রভিশন হবে ১০০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, ব্যাংকিং খাতে সংস্কারের জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

'নতুন মাস্টার সার্কুলারের মাধ্যমে ঋণের প্রকৃত মান সহজেই নির্ধারণ করা যাবে। এটি ২০১২ সালের পর প্রথমবারের মতো চালু করা হয়েছে,' তিনি বলেন।

Related Topics

টপ নিউজ

এনপিএল / নন-পারফর্মিং লোন / মন্দ ঋণ / খেলাপি ঋণ / ঋণখেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ: ৪২ প্রতিষ্ঠানের বিদেশি সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান
  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net