Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানির পেমেন্টে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমোদন নিতে হবে না

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 October, 2024, 08:45 pm
Last modified: 31 October, 2024, 12:48 pm

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানির পেমেন্টে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমোদন নিতে হবে না

এর আগের নিয়ম অনুযায়ী, এসব আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হতো।
টিবিএস রিপোর্ট
30 October, 2024, 08:45 pm
Last modified: 31 October, 2024, 12:48 pm
প্রতীকী ছবি

ইন্টারনেট ব্যান্ডউইথ এবং এই সংক্রান্ত পরিষেবা আমদানির মূল পরিশোধের ক্ষেত্রে এখন ব্যাংকগুলোকে আগের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হবে না। তারা নিজেরাই যাচাইবাছাই করে এসব পেমেন্ট করতে পারবে।

আজ বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, 'স্বাভাবিক নিয়মে আমদানির পেমেন্ট করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে আগাম কোনো অনুমোদন নিতে হয় না। একইভাবে ইন্টারনেট ব্যান্ডউইথ ও সংশ্লিষ্ট পরিষেবা আমদানির পেমেন্ট করতে হলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। ব্যাংকগুলো নিজেরা আমাদের প্রেসক্রাইব করা তথ্যগুলো যাচাই করে নিজেরাই পেমেন্টের সিদ্ধান্ত নিতে পারবে। এতে, কাজের গতি এবং ব্যাংকগুলোর দায়বদ্ধতা, দুটোই বাড়বে।'

এর আগের নিয়ম অনুযায়ী, এসব আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হতো।

তবে এই পেমেন্ট করতে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা পালন করতে হবে বলে নতুন জারি হওয়া সার্কুলারে উল্লেখ রয়েছে।

এজন্য নিম্নোক্ত নথিযুক্ত আবেদনপত্র সংগ্রহ করতে হবে ব্যাংকগুলোকে। এগুলো হলো– নির্দিষ্ট ওই পরিষেবার জন্য যথাযথ কর্তৃপক্ষের থেকে নেওয়া লাইসেন্সের কপি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে চুক্তির কপি, যেসব ক্ষেত্রে প্রযোজ্য সেসব ক্ষেত্রে বিটিআরসি এবং অন্যান্য যথাযথ কর্তৃপক্ষের নিয়ন্ত্রক অনুমোদনের কপি, সংশ্লিষ্ট ইনভয়েসের কপি, সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমস্ত প্রযোজ্য কর বা ছাড়ের সার্টিফিকেট প্রদানের সাথে সম্পর্কিত ডকুমেন্টারি প্রমাণ, এবং ভুল বা অতিরিক্ত রেমিট্যান্সের ক্ষেত্রে প্রেরিত পরিমাণের অর্থ অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মর্মে আবেদনকারী সংস্থার কাছ থেকে একটি অঙ্গীকারনামা। 

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / ব্যান্ডউইথ / আমদানি / বাংলাদেশ ব্যাংক / সার্কুলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net