Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

অর্থনীতি

আবুল কাশেম & শেখ আবদুল্লাহ
19 September, 2024, 08:50 pm
Last modified: 19 September, 2024, 11:55 pm

Related News

  • চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
  • প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আজ বৃহস্পতিবার এফআইডি থেকে ব্যাংকগুলোকে লিখিতভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব চিঠির কপি টিবিএস দেখেছে। 
আবুল কাশেম & শেখ আবদুল্লাহ
19 September, 2024, 08:50 pm
Last modified: 19 September, 2024, 11:55 pm

ব্যাংকখাত সংস্কারের অংশ হিসেবে ছয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করছে সরকার। 

এসব ব্যাংকের এমডিদের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করতে— ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

আজ বৃহস্পতিবার এফআইডি থেকে ব্যাংকগুলোকে লিখিতভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব চিঠির কপি টিবিএস দেখেছে।

ব্যাংকগুলোর চেয়ারম্যানদের কাছে পাঠানো পৃথক চিঠিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, ''ব্যবস্থাপনা পরিচালক ও সিইও'র সাথে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ বা সম্মতি জ্ঞাপন করা হলো।''

''ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী, এমডি ও সিইও'র চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো''- যোগ করা হয়েছে চিঠিতে। 

এফআইডি'র কর্মকর্তারা জানান, ব্যাংকখাত সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার প্রেক্ষিতে – এসব কর্মকর্তার চুক্তিভিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদে থাকা ব্যক্তিরা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে যোগদান করেন। তাই চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করার এখতিয়ারও ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বা পর্ষদের চেয়ারম্যানের।

তাঁরা জানান, চুক্তিভিত্তিক নিয়োগপত্রে চুক্তি বাতিলের ক্ষেত্রে এমডিদের নোটিশ দেওয়াসহ বিভিন্ন শর্ত থাকে, সেসব শর্ত মেনে তাদের সঙ্গে নিয়োগের চুক্তি বাতিল করতে হবে। চেয়ারম্যান কোম্পানি সেক্রেটারির মাধ্যমে এটি বাস্তবায়ন করবেন। এজন্যই এমডিদের নিয়োগ বাতিল করতে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যমান এমডিদের নিয়োগ বাতিল হওয়ার পর নতুন এমডি নিয়োগ দেবে এফআইডি। 

অন্তর্বর্তীকালীন সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, বিদ্যমান এমডিদের বহাল রেখে ব্যাংকখাত সংস্কার করা সম্ভব হবে না। এছাড়া, তাঁরা দায়িত্বে থাকাবস্থায় ব্যাংকগুলোর আর্থিক ক্ষত সম্পর্কে প্রকৃত চিত্রও পাওয়া যাবে না। তাই তাদের নিয়োগ বাতিল করে– নতুন এমডি নিয়োগ প্রয়োজন বলে মনে করছেন তারা।

ব্যাংকখাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আর্থিক খাত বিষয়ে অভিজ্ঞ ছয়জনকে সদস্য করা হয়েছে। টাস্কফোর্সের সমন্বয়ক হিসেবে থাকবেন– কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকখাত সংস্কারে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শ্বেতপত্র প্রকাশ করবে এই টাস্কফোর্স।

তিন বছর মেয়াদি চুক্তির ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এমডি ও সিইওদের নিয়োগ দেয় সরকার। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম ২০২২ সালের ১৪ আগষ্ট নিয়োগ পান। আর ২০২৩ সালের ৩ মে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান মো. আব্দুল জব্বার। রূপালী ব্যাংকের মোহাম্মাদ জাহাঙ্গীর নিয়োগ পান ২০২২ সালের ২৮ আগষ্ট। আর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবির নিয়োগ পান ২০২২ সালের ১৪ আগষ্ট।

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক / এমডি / সিইও / চুক্তিভিত্তিক নিয়োগ / নিয়োগ বাতিল / সোনালী ব্যাংক / অগ্রণী ব্যাংক / রূপালী ব্যাংক / জনতা ব্যাংক / বেসিক ব্যাংক / বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
  • প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net