Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন হার ১ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 September, 2024, 07:40 pm
Last modified: 01 September, 2024, 07:42 pm

Related News

  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন হার ১ শতাংশ

অন্যদিকে বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে চলতি অর্থবছরের জুলাই মাসে ব্যয় হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ বা ১ হাজার ২৫১ কোটি টাকা, যা এর আগের অর্থবছরে ছিল ১ দশমিক ২১ শতাংশ।
টিবিএস রিপোর্ট
01 September, 2024, 07:40 pm
Last modified: 01 September, 2024, 07:42 pm

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বরাদ্দের মাত্র ২ হাজার ৯২২ কোটি টাকা ব্যয় করেছে সরকারের মন্ত্রণালয়ে ও বিভাগগুলো, যা মোট এডিপি বরাদ্দের ১ দশমিক ০৫ শতাংশ।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তায়নের হার ছিল ১  দশমিক ২৭ শতাংশ। তার আগের অর্থবছরে ছিল শূন্য দশমিক ৯৬ শতাংশ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আএমইডি) এর হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা।

আইএমইডির কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুতে সাধারণত প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকে প্রকল্প সংশ্লিষ্ট কর্মককর্তারা। এ কারণে অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়ন হার কম থাকে। এছাড়া জুলাই মাস জুড়ে রাজনৈতিক অস্থিরতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেড ও অযোহযোগ আন্দোলনের প্রভাবেও এডিপি বাস্তবায়নের পড়েছে।

আএমইডির প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে ১ হাজার ২৯৮ কোটি টাকা, যা সরকারি তহবিলের বরাদ্দের শূন্য দশমিক ৭৯ শতাংশ। এর আগের অর্থবছরের একই সময়ে সরকারি তহবিলের ১ দশমিক ২৭ শতাংশ অর্থ ব্যয় হয়েছিল।

অন্যদিকে বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে চলতি অর্থবছরের জুলাই মাসে ব্যয় হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ বা ১ হাজার ২৫১ কোটি টাকা, যা এর আগের অর্থবছরে ছিল ১ দশমিক ২১ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়নে কাজই করেন না প্রকল্প সংশ্লিষ্টরা। পরে অর্থবছর শেষের দিকে গিয়ে তড়িঘড়ি করে এডিপির অর্থ ব্যয় করে। দেখা যায়, অর্থবছরের শেষ দুই –তিন মাসে এডিপির ৫০ শতাংশের বেশি অর্থ ব্যয় হয়। এতে মানসম্মত কাজ হয় না। আবার অর্থেরও অপচয় হয়।

আইএমইডির তথ্য অনুযায়ী, জুলাই মাসে কোনো অর্থ ব্যয় করতে না পারনি এমন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পযটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয়, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া, মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ বরাদ্দের ২ দশমিক ৪৭ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৩ দশমিক ১৬ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১ দশমিক শূন্য ৫ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১ দশমিক ৯৩ শতাংশ, প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রণালয় শূন্য দশমিক ৬৫ শতাংশ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় শূন্য দশমিক ৫০ শতাংশ অর্থ ব্যয় করেছে।

Related Topics

টপ নিউজ

এডিপি বাস্তবায়ন / ২০২৪-২৫ অর্থবছর / জুলাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net