Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 August, 2024, 05:10 pm
Last modified: 28 August, 2024, 06:42 pm

Related News

  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ

যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য মুসলিম চৌধুরী সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 
টিবিএস রিপোর্ট
28 August, 2024, 05:10 pm
Last modified: 28 August, 2024, 06:42 pm
সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য মুসলিম চৌধুরী সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে আজ বুধবার (২৮ আগস্ট) আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

জিয়াউল হাসান সিদ্দিকী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। একটি শিল্প গ্রুপের সঙ্গে বিশেষ সখ্যতার জেরে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বলে গুঞ্জন ছিল।

এদিন পৃথক এক আদেশে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পরবর্তী তিন বছরের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

এ ছাড়া, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমানের পদত্যাগ কার্যকর করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ২২ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

আর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ জায়েদ বখত ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান সুবর্ন বড়ুয়ার পদত্যাগপত্র বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পৌঁছেছে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

সোনালী ব্যাংক / চেয়ারম্যান / নিয়োগ / আর্থিক প্রতিষ্ঠান বিভাগ / মুসলিম চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
    ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • ছবি: রয়টার্স
    হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প
  • লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

Related News

  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

Most Read

1
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক

2
অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি

3
৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
অর্থনীতি

৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে

4
ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প

6
লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net