Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
কেন্দ্রীয় ব্যাংকের কাছে মেয়াদি ঋণের কিস্তি পরিশোধে সময় বাড়ানোর অনুরোধ ব্যাংক মালিকদের

অর্থনীতি

তন্ময় মোদক
14 August, 2024, 12:15 pm
Last modified: 14 August, 2024, 12:24 pm

Related News

  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ

কেন্দ্রীয় ব্যাংকের কাছে মেয়াদি ঋণের কিস্তি পরিশোধে সময় বাড়ানোর অনুরোধ ব্যাংক মালিকদের

যদিও এর বিরোধিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর একাধিক সদস্য
তন্ময় মোদক
14 August, 2024, 12:15 pm
Last modified: 14 August, 2024, 12:24 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

দেশে বিদ্যমান পরিস্থিতির কারণে অর্থনীতি সচল রাখার কথা উল্লেখ করে মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের সময় আরও ৬ মাস বাড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। যদিও এই অনুরোধের বিরোধিতা করেছেন সংগঠনের একাধিক সদস্য।

সংগঠনটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত চিঠিটি কেন্দ্রীয় ব্যাংকে গত ৩১ জুলাই পাঠানো হয়। তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন আব্দুর রউফ তালুকদার। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে পরে তিনি পদত্যাগ করেন।

বিএবি চিঠিতে উল্লেখ করে— 'মেয়াদি ঋণ কিস্তি পরিশোধের নির্ধারিত তারিখ থেকে পরবর্তীতে ৬ মাস পর থেকে ওভারডিউ হিসেবে বিবেচনা করা হতো। তবে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ম বদল করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে, ৩ মাস পর হলে এবং আগামী বছরের ৩১ মার্চ থেকে পরিশোধের নির্ধারিত তারিখের পরদিন থেকেই ওভারডিউ পিরিয়ড ধরা হবে বলে জানানো হয়।' 

বিএবি বলছে, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের পরিবর্তে আগামী বছরের ৩১ মার্চ থেকে কার্যকর করার প্রয়োজনীয়তা আছে।'

অর্থাৎ বিএবি চাইছে, কার্যকরের দিনটি সেপ্টেম্বরে না করে যেন আরও ৬ মাস বাড়িয়ে দেওয়া হয়।

ব্যাংক ঋণ খেলাপি হওয়ার আগের ধাপ হলো 'ওভারডিউ'। কোনো ঋণের কিস্তি পরিশোধ অনিয়মিত হয়ে গেলে সেটি মেয়াদোত্তীর্ণ বলে গণ্য হয়। এ ধরনের ঋণই পরবর্তী সময়ে যুক্ত হয় খেলাপির খাতায়।

এছাড়া সব আনক্লাসিফায়েড এবং রিশিডিউল্ড (পুনঃতফসিল) ঋণের কিস্তি চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ডিফার্ড হিসেবে বিবেচনার অনুরোধও জানিয়েছে বিএবি। মেয়াদপূর্তির শেষ তিন মাসে এসব টাকা তিনভাগে পরিশোধ করা হবে। 

তবে, বিএবির বেশ কয়েকজন সদস্য জানিয়েছে, এই চিঠি দেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তারা জানান, "সাধারণত বিএবিতে আমাদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। চেয়ারম্যান নিজের ইচ্ছামতো সংগঠনটি চালান।" 

দেশের যে ব্যাংকগুলো এখন ভালো করছে, এসব ব্যাংকের অংশগ্রহণ সংগঠনের এক্সিকিউটিভ কমিটিতে খুব বেশি নেই। ফলে এই চিঠির উল্লেখিত দাবিগুলো সব ব্যাংকের দাবি কিনা, এ বিষয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তারা।

চিঠির দাবিগুলো খুব 'রিগ্রেসিভ' মন্তব্য করে একটি শীর্ষস্থানীয় ব্যাংকের চেয়ারম্যান বলেন, "ছাত্র-জনতার আন্দোলন এবং তার পরবর্তী অস্থিরতার কারণে অবশ্যই ব্যবসায়ের ক্ষতি হয়েছে। তবে এর কারণে এমন কোনো ক্ষতি হয়নি যে ব্যবসায়ীদের এমন সুবিধা দিতে হবে। সুশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলো খুবই ভাল ছিল, এর বাইরে না গেলেই ভালো।"

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এ ধরনের সুবিধাগুলো ব্যবসায়ীদের টেম্পরারি ব্রিডিং স্পেস দিতে পারে। তবে এটা টেকসই না। টেকসই সমাধানের দিকে যেতে হলে একটা ব্যাংকের পোর্টফলিও অনুযায়ী ওনার্স ক্যাপিটাল ঠিকমতো আছে কিনা, লিকুইডিটি কভারেজ রেশিও (এলসিআর), অ্যাডভান্সেস টু ডিপোজিট রেশিও (এডিআর) বা ব্যাংকের দায় অনুযায়ী সম্পদ আছে কিনা আমাদের দেখতে হবে। যে ব্যাংকের এসব প্যারামিটারগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এসব না দেখে ঢালাও সুবিধা দিয়ে কোনো লাভ হবে না।" 

তিনি আরও বলেন, "আমাদের বুঝতে হবে, ব্যাংকগুলোর পুঁজি খুব বেশি নেই। তারা সাধারণত ডিপোজিটরদের টাকা নিয়ে ব্যবসা করে।" 

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এসব সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আইএমএফের থেকেও এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। নতুন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে।

এ বিষয়ে জানতে বিএবি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারকে একাধিকবার মোবাইলে কল ও মেসেজ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
 

Related Topics

টপ নিউজ

বেসরকারি ব্যাংক / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net