Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং: দেশের শীর্ষ ১০ ব্যাংক, ৩ আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 11:15 am
Last modified: 11 July, 2024, 11:41 am

Related News

  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • ঈদে টানা সাত দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে খোলা থাকবে কিছু শাখা

কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং: দেশের শীর্ষ ১০ ব্যাংক, ৩ আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 11:15 am
Last modified: 11 July, 2024, 11:41 am
ছবি: বাসস

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সাসটেইনেবল রেটিং ২০২৩ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে স্থান পেয়েছে ১০টি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান। টানা চার বছর ধরেই এ তালিকায় স্থান পেল ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগের ভিত্তিতে এই রেটিং প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০২২ সালের রেটিংয়ে স্থান পেয়েছিল সাতটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠান। 

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, 'আমি মৌখিকভাবে জানতে পেরেছি, সিটি ব্যাংকই এবারে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এটি বিশেষ আনন্দের খবর।' 

তিনি বলেন, ১০০ নম্বরের মধ্যে করা এ রেটিংয়ের ৪৫ নম্বর দেওয়া হয় মুনাফা, তারল্য, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণের হারের মতো কোর ব্যাংকিং পারফরম্যান্সের ওপর। এছাড়া ১০ নম্বর দেওয়া হয় সব ধরনের বিতরণ নেটওয়ার্ক, যেমন দেশজুড়ে ব্যাংকের ফিজিক্যাল ও ডিজিটাল উপস্থিতির জন্য।

মাসরুর আরেফিন আরও বলেন, 'হ্যাঁ, আমরা টেকসই ও সবুজ অর্থায়নের চর্চায় খুব ভালো। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই রেটিং বোঝায় যে সার্বিকভাবে আমরা একটি খুব ভালো ব্যাংক। আমরা এই ধারায়ই চলতে চাই এবং আমাদের সব গ্রাহকদের মনে বিশ্বাস গড়ে তুলতে চাই।'

২০২৩ সালের সাসটেইনেবল রেটিংয়ে শীর্ষ ১০-এ থাকা ব্যাংকগুলো হলো—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠান তিনটি হলো: আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স।

২০২৩ সালের রেটিংয়ে শীর্ষ ১০-এ স্থান পাওয়া নতুন তিনটি ব্যাংক হচ্ছে: ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বলেন, 'আমরা পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে সাসটেইনেবল রেটিং করে থাকি—টেকসই অর্থায়ন সূচক, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর), টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।'

তিনি জানান, এ রেটিংয়ে এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম সাজানো হয়েছে আদ্যক্ষরের ভিত্তিতে। অর্থাৎ এ তালিকায় প্রথমে যে প্রতিষ্ঠানের নাম রয়েছে, সেটিই শীর্ষ ব্যাংক কি না তা নিশ্চিত নয়।

লিয়াকত আরও বলেন, 'যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমাদের রিপোর্টিংয়ে আসেনি, তারা যে খারাপ ব্যাংক, তা নয়। আমাদের যেসব বিষয়গুলো নির্দিষ্ট করেছি, এ বছরে এসব প্রতিষ্ঠান সেসব ক্ষেত্রে বিনিয়োগ কম করায় তারা রেটিংয়ে আসতে পারেনি। পরের বছর ভালো বিনিয়োগ করলে তালিকায় চলে আসতে পারবে।' 

কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা টিবিএসকে বলেন, সবুজ অর্থায়ন ও টেকসই অর্থায়নে বিনিয়োগে সাসটেইনেবিলিটি রেটিংয়ে ভালো নম্বর পাওয়া যায়। এছাড়া কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ও ব্যাংকিং সার্ভিস কাভারেজ—এ দুটি উপাদানে প্রায় ৬০ শতাংশের মতো স্কোর পাওয়া যায়। 

যেসব বিষয়ের ওপর মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা নির্ধারণ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে—নিট খেলাপি ঋণের হার, ঝুঁকি ভারিত সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত (টিয়ার-১), লিকুইডিটি কাভারেজ রেশিও, প্রভিশন সংরক্ষণের হার প্রভৃতি।

এছাড়াও ব্যাংকিং সেবা কাভারেজ-এর আওতায় শাখার সংখ্যা, আমানত অ্যাকাউন্ট, ঋণ অ্যাকাউন্ট ও এজেন্ট আউটলেটের মতো বিষয়গুলোর ওপর ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক ২০২০ সালে এই সাসটেইনেবিলিটি রেটিং চালু করেছে। ওই বছর তিনটি শরিয়াভিত্তিক ব্যাংক তালিকায় ছিল—ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সিম ব্যাংক লিমিটেড। ২০২২ সালে মাত্র একটি শরিয়াভিত্তিক ব্যাংক এই রেটিংয়ে স্থান পায়। ২০২৩ সালেও মাত্র একটি শরিয়াভিত্তিক ব্যাংক রেটিংয়ে আসতে পেরেছে।

Related Topics

টপ নিউজ

টেকসই রেটিং / সাসটেইনেবল রেটিং / সাসটেইনেবিলিটি রেটিং / বাংলাদেশ ব্যাংক / ব্যাংকিং খাত / নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান / শীর্ষ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • ঈদে টানা সাত দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে খোলা থাকবে কিছু শাখা

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net