Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
২০২৫ সালের জুলাই থেকে সরকারি চাকরিতে নতুন নিয়োগপ্রাপ্তরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 10:10 pm
Last modified: 08 June, 2024, 01:22 pm

Related News

  • গর্ভাবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত সামাজিক নিরাপত্তার রূপরেখা থাকবে নতুন বাজেটে
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • হাইব্রিড ও জাপানের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

২০২৫ সালের জুলাই থেকে সরকারি চাকরিতে নতুন নিয়োগপ্রাপ্তরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন

স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 10:10 pm
Last modified: 08 June, 2024, 01:22 pm
অলংকরণ: টিবিএস

২০২৫ সালের ১ জুলাই থেকে যারা সরকারি চাকরিতে যোগদান করবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবে সরকার। তবে তার আগ পর্যন্ত যারা সরকারি চাকরিতে ঢুকবেন, তারা এখনকার মতো সরকারি তহবিল থেকে পেনশন সুবিধা পাবেন।

ইতোমধ্যে স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনে এ বছরের ১ জুলাই থেকে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রত্যয় স্কিম চালু করেছে সরকার। এটির আওতায় চাকরিজীবীরা তাদের মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমা দেবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সমপরিমাণ অর্থ জমা দেবে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, 'পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব।'

স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, '২০২৫ সালের ১ জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা চালু করব।'

গতবছরের ১৭ আগস্ট প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামক চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৩ মে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অনুষ্ঠিত সভায় অর্থবিভাগ ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরে বলে অর্থবিভাগের একাধিক কর্মকর্তা এর আগে টিবিএসকে নিশ্চিত করেন।

সর্বজনীন পেনশন খাতের সমতা ও প্রত্যয় স্কিমে সরকারের অবদান মেটানোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

গত ১২ মে পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে এক লাখ ৫৮ হাজার ১০০ জন অন্তর্ভুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছে অর্থবিভাগ।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৪-২৫ / সর্বজনীন পেনশন / বাজেট / পেনশন ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • গর্ভাবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত সামাজিক নিরাপত্তার রূপরেখা থাকবে নতুন বাজেটে
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • হাইব্রিড ও জাপানের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net