Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
অস্পৃশ্য, অধরা: বাজেট কি আবারও ধনীবান্ধব?

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 10:15 pm
Last modified: 08 June, 2024, 01:22 pm

Related News

  • সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

অস্পৃশ্য, অধরা: বাজেট কি আবারও ধনীবান্ধব?

জাতীয় রাজস্ব বোর্ড-এর (এনবিআর) তথ্যানুসারে, ধনীদের ৩ কোটি থেকে ১০ কোটি টাকার সম্পদ, অথবা একাধিক গাড়ি, অথবা নগর অঞ্চলে ৮ হাজার বর্গফুটের বেশি আবাসন থাকলে ১০ শতাংশ সারচার্জ দিতে হবে। 
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 10:15 pm
Last modified: 08 June, 2024, 01:22 pm
অলংকরণ: টিবিএস

যেরকম হওয়ার কথা ছিল, আপাতদৃষ্টে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে প্রায় সেরকমই মনে হচ্ছে—সংকোচনমুখী, আনুক্রমিক কর (প্রোগ্রেসিভ ট্যাক্সেশন) ব্যবস্থার কাছাকাছি। আনুক্রমিক কর ব্যবস্থায় ধনীরা অধিকতর কর দেবেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা যার যার সামর্থ্য অনুযায়ী কর দেন।

সরকার এবার করের সর্বোচ্চ হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। এটি দীর্ঘদিনের দাবি ছিল।

তবে সরকার প্রকৃতপক্ষে করের সর্বোচ্চ হার সমন্বয় করে মহামারি-পূর্ব স্তরে ফিরে গেছে।

অন্যান্য ক্ষেত্রে অতি ধনীদের ওপর বাড়তি কোনো বোঝাই চাপেনি।

যেমন, সারচার্জমুক্ত সম্পদের সীমা ৪ কোটি টাকাই রয়ে গেছে, কোনো করহারেই কোনো পরিবর্তন আনা হয়নি। এমনকি সরকার যখন রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরিকল্পনা করছে, তখনও এতে কোনো পরিবর্তন আসেনি। সারচার্জের বিদ্যমান কাঠামো অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে বাজেট প্রস্তাবে।

জাতীয় রাজস্ব বোর্ড-এর (এনবিআর) তথ্যানুসারে, ধনীদের ৩ কোটি থেকে ১০ কোটি টাকার সম্পদ, অথবা একাধিক গাড়ি, অথবা নগর অঞ্চলে ৮ হাজার বর্গফুটের বেশি আবাসন থাকলে ১০ শতাংশ সারচার্জ দিতে হবে। 

১০ কোটি থেকে ২০ কোটি টাকা মূল্যের সম্পত্তির জন্য ২০ শতাংশ এবং ২০ কোটি থেকে ৫০ কোটি টাকার সম্পদের জন্য ৩৫ শতাংশ সারচার্জ দিতে হবে। 

এনবিআরের তথ্যানুসারে, ৫০ কোটি টাকার বেশি সম্পদের করদাতাদের ৩৫ শতাংশ সারচার্জ দিতে হবে।

সারচার্জের হার অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ ধনীদের ওপর কোনো বাড়তি বোঝা আসেনি।

বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে যানবাহনের কার্বন করেও কোনো পরিবর্তন আনা হয়নি। 

গত বাজেটে একাধিক গাড়ির মালিক করদাতাদের ওপর গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ টাকা কর আরোপ করা হয়।

এবারের বাজেটে কার্বন করের হারেও কোনো পরিবর্তন আনা হয়নি।

এছাড়া বিলাসবহুল আরেক ক্ষেত্র ভ্রমণ করেও হাত দেওয়া হয়নি। সরকার গত অর্থবছরেও ভ্রমণ কর বাড়ানোর পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা করেনি।

ভ্রমণ কর ৫০০ থেকে ৪ হাজার টাকায় আটকে আছে।

ধনীদের আয়ের পাশাপাশি কিছু মূল বিলাসবহুল ক্ষেত্র যদি কর কাঠামোর আওতা থেকে বাদ পড়ে যায়, তাহলে রাজস্ব আসবে কোথা থেকে?

সে কারণেই সম্ভবত মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের উপার্জনকারীদের ওপর করের বোঝা বেশি চাপানো হয়।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৪-২৫ / কর / কর ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net