Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
আজিজের দুর্নীতির তথ্য থাকলে সেনাবাহিনী তাঁর বিচার করবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 May, 2024, 02:40 pm
Last modified: 26 May, 2024, 05:11 pm

Related News

  • জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার কিস্তি, অর্থনীতি সংস্কারে জোর অর্থমন্ত্রীর
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর

আজিজের দুর্নীতির তথ্য থাকলে সেনাবাহিনী তাঁর বিচার করবে: অর্থমন্ত্রী

টিবিএস রিপোর্ট
26 May, 2024, 02:40 pm
Last modified: 26 May, 2024, 05:11 pm
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোন অনিয়ম-দূর্নীতির তথ্য থাকলে, তার বিচার সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একইসঙ্গে তিনি জানান, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে।

আজ রোববার (২৬ মে) সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক ভেঙ্কারা সুব্রামানিয়ান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণখেলাপিদের ধরতে চাই।"

এ সময় সাংবাদিকরা বলেন, ঋণখেলাপিরা তো অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা? জবাবে মন্ত্রী বলেন, দেখা যাক পারা যায় কিনা। এরপর মন্ত্রী বলেন, আপনারা দেখছেন পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরও (বেনজীর) কি ক্ষমতা কম ছিল? 

উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলে থাকা সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ২৭টি ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি হিসাব জব্দ থাকবে। বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ জব্দের আদেশ চেয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

এ সময় আগামী অর্থবছরের বাজেটের বিষয়েও সাংবাদিকদের বেশকিছু প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আগামী অর্থবছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো ও রাজস্ব আহরণ বাড়ানো প্রধান চ্যালেঞ্জ। আমাদের অর্থনীতিতে বেশ কিছু অসুবিধা রয়েছে, সেগুলো ওভারকাম করতে হবে এবং আগামী বাজেটে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণকে যে ইশতেহার দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী বাজেটে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান আবুল হাসান মাহমুদ আলী।

আগামী জুনে আইএমএফ বাংলাদেশকে দেওয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড় করবে বলেও জানান অর্থমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / ঋণখেলাপি / খেলাপি ঋণ / আবুল হাসান মাহমুদ আলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার কিস্তি, অর্থনীতি সংস্কারে জোর অর্থমন্ত্রীর
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net