Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি পোশাক মালিকদের 

অর্থনীতি

জসিম উদ্দিন, নোমান মাহমুদ , মোহাম্মদ আসাদুজ্জামান সাদ & সাবিত আল হাসান
05 April, 2024, 11:10 am
Last modified: 05 April, 2024, 12:12 pm

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • সংসদ সদস্যরা কী কী সুবিধা পান

বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি পোশাক মালিকদের 

পোশাক শিল্পের নেতারা বলছেন, সরকারিভাবে ১০ তারিখ থেকে শুরু হবে ঈদের ছুটি, এটা মাথায় রেখে ছুটির আগেই তাঁরা শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার চেষ্টা করছেন। 
জসিম উদ্দিন, নোমান মাহমুদ , মোহাম্মদ আসাদুজ্জামান সাদ & সাবিত আল হাসান
05 April, 2024, 11:10 am
Last modified: 05 April, 2024, 12:12 pm
ছবি: সালাহউদ্দিন আহমেদ / টিবিএস

পোশাক শিল্পের ব্যবসায়ী নেতা ও শিল্প পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঈদুল ফিতরের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। যদিও "১০০টির বেশি কারখানা এখনও তাদের শ্রমিকদের ফেব্রুয়ারির বেতনই পরিশোধ করতে পারেনি" বলে এই শিল্পের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে।

এদিকে মার্চ মাসের বেতন পরিশোধের সময় এরমধ্যেই শুরু হয়েছে, আর শ্রম আইন অনুসারে প্রথম সাত কার্যদিবসের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে মালিকপক্ষকে।  

পোশাক শিল্পের নেতারা বলছেন, সরকারিভাবে ১০ তারিখ থেকে শুরু হবে ঈদের ছুটি, এটা মাথায় রেখে ছুটির আগেই তাঁরা শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার চেষ্টা করছেন। 

তবে মহাসড়কে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে অনেক পোশাক কারখানায় উৎসবকালীন এই ছুটি শুরু হবে ৭ এপ্রিল থেকে।    

শিল্প পুলিশের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে ২৭১টি পোশাক ও টেক্সটাইল কারখানা তাদের শ্রমিকদের বেতন- বোনাস পরিশোধে সমস্যায় পড়তে পারে। 

এরমধ্যে ১৭১টি কারখানা পোশাক শিল্পের শীর্ষ সংগঠন- বিজিএমইএ'র সদস্য। ৭১টি কারখানা নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন- বিকেএমইএ'র সদস্য, আর ২৯টি সদস্য বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-র। 

গত সপ্তাহ থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশকিছু কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছে। 

নাসির বলেন, বিজিএমইএ এটি সমাধানের চেষ্টা করছে। যেসব কারখানায় ঈদের আগের শ্রমিক অসন্তোষের ঝুঁকি রয়েছে, বিশেষত তাদের বিষয়ে মনোযোগ দিচ্ছে। সমাধানের উপায় পেতে কারখানা মালিক, তাদের সংশ্লিষ্ট ব্যাংকসহ বিভিন্ন পক্ষের সাথে কাজ করছেন বিজিএমইএ'র কর্মকর্তারা।

বিকেএমইএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএ'র সদস্য – ১০০টির বেশি কারখানা – তাদের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দিতে পারনি।

তিনি আরো বলেন, শুধু বেতন বাবদই পোশাক শিল্পকে শ্রমিকদের ৫ হাজার ৬০০ টাকা দিতে হয়। অথচ নগদ সহায়তা হিসেবে সরকার মাত্র ২ হাজার কোটি টাকা ছাড় করেছে। কিন্তু, রপ্তানিকারকরা মোট ৬ হাজার কোটি টাকার নগদ সহায়তা চেয়েছিলেন।

"সরকার যদি আরো অন্তত ২ হাজার কোটি টাকা ছাড় করে, তাহলে কারখানা মালিকরা ঈদের বোনাস এবং মার্চ মাসের বেতন দিতে পারবে"- বলেন হাতেম।

নাহলে আরেকটি বিকল্প হতে পারে ব্যাংকঋণ, তবে ব্যাংক এ ধরনের ঋণ অনুমোদন নাও দিতে পারে। কারণ অধিকাংশ কারখানা মালিকের ইতোমধ্যেই ব্যাংকের কাছে উল্লেখযোগ্য পরিমাণ দায় রয়েছে। 

বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

ঈদের আগে যখন বেতন ও বোনাস দেওয়া কথা, তার আগে কোনো প্রকার পূর্বনোটিশ ছাড়াই ৩ এপ্রিল থেকে ধামরাইয়ের সোমবাগে অবস্থিত একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একথা জানতে পেরে বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। 
বিক্ষোভকারী শ্রমিকদের মতে, এই কারখানায় ২ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। 

গতকাল সকালেও অব্যাহত ছিল এই বিক্ষোভ, পরে কারখানার মালিকপক্ষ, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনায় বসেন। আলোচনার প্রেক্ষিতে, মালিকপক্ষ আগামী ৮ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়।

শিল্প পুলিশ সুত্র জানায়, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের অন্তত ১০০টি কারখানা রয়েছে যারা হয়তো শ্রমিকদের বেতন-বোনাস কোনটিই পরিশোধ করতে পারবে না। এরমধ্যে ৫০টি কারখানা রয়েছে যেগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা দুই সহস্রাধিক। তবে এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিচ্ছিন্ন দু'একটি ঘটনা ব্যতিত উল্লেখযোগ্য কোন শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে তিনি বলেন, "বিষয়গুলো নিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। অনেকগুলো কারখানার সমস্যা সমাধান করা হয়েছে। প্রতিদিনই কিছু কিছু কারখানার সমস্যা সমাধান করছি। সবগুলো যে পারছি তা বলবো না, দু'একটায় হয়তো সমস্যা থেকে যাচ্ছে।"

"তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা সবার সাথে ইতোমধ্যে মিটিংও করেছি"- যোগ করেন তিনি। 

নারায়ণগঞ্জের ৯০ ভাগ কারখানায় বেতন-বোনাস হয়নি: দাবি শ্রমিক নেতাদের

 গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জে অন্তত ১৫ বার বেতন-ভাতা সংক্রান্ত শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিক নেতাদের মতে, দুই থেকে তিন মাসের বেতন পরিশোধ না করার রেকর্ডও রয়েছে বহু কারখানায়।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব টিবিএসকে বলেন, "নারায়ণগঞ্জের ফতুল্লার টাগারপাড় এলাকার ফাইন নিটের শ্রমিকদের নামমাত্র বোনাস ধরিয়ে দেয়া হয়েছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।"

শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেন, "আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোন কোন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি, সেগুলোর তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য আমরা নেপথ্যে কাজ করে যাচ্ছি।" 

Related Topics

টপ নিউজ

পোশাক শিল্প / ঈদ বোনাস / বেতন / শ্রমিক বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • সংসদ সদস্যরা কী কী সুবিধা পান

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net