Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
২০২৩-এর ডিসেম্বরে আমানতে প্রবৃদ্ধি ২৮ মাসের সর্বোচ্চ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
09 February, 2024, 09:15 am
Last modified: 09 February, 2024, 04:38 pm

Related News

  • পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক

২০২৩-এর ডিসেম্বরে আমানতে প্রবৃদ্ধি ২৮ মাসের সর্বোচ্চ

২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকখাতে মোট আমানত বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৪ হাজার কোটি টাকা।
শাখাওয়াত প্রিন্স
09 February, 2024, 09:15 am
Last modified: 09 February, 2024, 04:38 pm
ইনফোগ্রাফিক্স: টিবিএস

চলতি অর্থবছরের শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্তটি কাজে দিচ্ছে এমন আভাস মিলছে, কারণ আবারো ব্যাংকমুখী হতে শুরু করেছে তহবিলের প্রবাহ। এই প্রবণতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সহায়ক হবে, যা গত বছরের মার্চ থেকে ৯ শতাংশের উপরে অবস্থান করেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৪ হাজার কোটি টাকা। আগের বছরের ১৪ লাখ ৮৯ হাজার কোটি টাকার তুলনায় যা বেশিই হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধির হার বেড়ে পৌঁছায় ১১ দশমিক ০৪ শতাংশে। এই হার গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে করোনা মহামারির বৈশ্বিক লকডাউন ও সেকারণে হওয়া অর্থনৈতিক গতিমন্থরতার প্রভাবে আমানত প্রবৃদ্ধির হার ১১ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছিল।  

নাম না প্রকাশের শর্তে, বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "স্মার্ট রেট অনুযায়ী সুদহার বাড়ানো হচ্ছে। ফেব্রুয়ারির মাসের জন্য ব্যাংকের বিনিয়োগে (ঋণে) সর্বোচ্চ সুদহার ১২ দশমিক ৪৩ শতাংশ বেধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরমধ্যে তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক আরও প্রতিযোগিতামূলক হারে, সর্বোচ্চ ১১ থেকে ১২ শতাংশ সুদে আমানত নিচ্ছে। আমানতে প্রবৃদ্ধির যা অন্যতম প্রধান কারণ।" 

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, অনেক ইসলামী ব্যাংকই ব্যাপক তারল্য সংকটে রয়েছে, ফলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাধ্যতামূলক জমা সঞ্চিতির অনুপাত – নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) ও বিধিবদ্ধ জমা অনুপাত (স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর) রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে উচ্চ সুদহার দিয়ে এসব ব্যাংককে আমানত আকৃষ্ট করতে হচ্ছে। 

সুদহার বাড়ানোর সুফল পাচ্ছেন সঞ্চয়কারীরাও। এর আগে এক বছরের বেশি সময় ধরে আমানতের সুদহার ছিল মূল্যস্ফীতি হারের চেয়ে নিম্ন। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "আমানতের হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে পড়লেও– অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আমানতকারীরা সঞ্চয় করাকেই বেঁছে নিয়েছেন। তাছাড়া, ব্যালেন্স শিট দৃঢ় করতে ব্যাংকগুলোও  সাধারণত বছরের শেষদিকে এসে আমানত বৃদ্ধির লক্ষ্যে জোরেশোরে প্রচারণা চালায়।"

২০২০ সালের এপ্রিলে ঋণের সুদহারে এক অংকের যে সীমা বেধে দেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের পরেই আমানতে সুদহার বাড়তে শুরু করে।  গত বছরের জুনে তা ৭ দশমিক ৫ শতাংশ থাকলেও– ডিসেম্বরে সর্বোচ্চ ৯ শতাংশ হয়। তবে ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৮ শতাংশ হওয়ার পরেও প্রধান প্রধান ব্যাংকগুলো আমানতে সর্বোচ্চ ৮ শতাংশ সুদ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যসূত্রে এমনটাই জানা গেছে। 

গবেষণা প্রতিষ্ঠান– পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর টিবিএসকে বলেন, ঋণের সুদহারে সীমা তুলে নেওয়ার কারণে গ্রাহকের আমানতের সুদহার বাড়ছে। আমাদের অর্থনীতির জন্য এটি একটা পজেটিভ দিক। 

তিনি বলেন, "পলিসি রেট (নীতি সুদহার) বৃদ্ধির কারণে সকল ধরণের সুদহারে তাঁর কিছুটা প্রতিফলন তৈরি হয়েছে। যদিও এখনো মুল্যস্ফীতি রেটের তুলনায় আমানতের রেট কম। আমানতের রেট আরও বাড়াতে হলে লেন্ডিং রেট (ঋণের সুদহার) আরও বাড়তে হবে।"

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক টিবিএস'কে বলেন, নতুন চালু করা সঙ্কুলানমূলক মুদ্রানীতির প্রধান লক্ষ্য হচ্ছে, মানুষের তহবিল ব্যাংকে নিয়ে আসা। যা মূল্যস্ফীতি মোকাবিলার সহায়ক হয়।  

কেন্দ্রীয় ব্যাংক তাদের 'মেজর ইকোনমিক ইন্ডিকেটরস' শীর্ষক মাসিক প্রকাশনায়– সঞ্চয় এবং মেয়াদি আমানত বৃদ্ধির কৃতিত্ব দিয়েছে আমানতের সুদহার বাড়া এবং ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমে আসাকে। এসব বিষয়কে সেখানে মূল অনুঘটক বলে উল্লেখ করা হয়।   

মেজবাউল হক বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি কমানো। এক্ষেত্রে বেসরকারি খাতে অবশ্যই প্রভাব পড়বে, কারণ আমরা চাচ্ছি ঋণের প্রবৃদ্ধিকে কমিয়ে– অর্থের জোগান কমিয়ে আনতে। যখন মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে তখন পুনরায় প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়বে।"

ঋণ-আমানতের সুদহারের মধ্যে ব্যবধান (স্প্রেড রেট), ঋণের সুদহার সীমা প্রত্যাহার 

২০২৩ সালের জুলাই থেকে ব্যাংক ঋণের সুদহার সীমা তুলে নিয়ে কেন্দ্রীয় ব্যাংক স্মার্ট রেট ঘোষণা করেছে। সেপ্টেম্বরে সুদহারের ব্যবধানের (স্প্রেড) সীমাও তুলে নেওয়া হয়। 

সুদহারের ব্যবধান হলো– ব্যাংকগুলো বেসরকারি গ্রাহকদের যে সুদে ঋণ দেয়, তা থেকে বাণিজ্যিক বা অন্যান্য ব্যাংক ডিমান্ড, মেয়াদি, বা সঞ্চয়ী আমানতের বিপরীতে আমানতকারীকে যে হারে সুদ দেয়– তা বাদ দিলে যা পাওয়া যায়, সেই পার্থক্য। 

ব্যাংকাররা বলছেন, এসব পদক্ষেপের কারণে ব্যাংকগুলো এখন উচ্চ সুদহারে আমানত নিতে পারছে। 

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে গ্রাহকের ঋণের রেট পরিবর্তন হচ্ছে ছয়মাসের ট্রেজারি-বিল বন্ডের গড় রেটের (স্মার্ট) ওপর ভিত্তি করে। এরসঙ্গে আরও ব্যাংকগুলো ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে গ্রাহকে ঋণ দিতে পারে। ২০২৩ সালের ফেব্রুয়ারির জন্য ঋণের সর্বোচ্চ রেট হবে ১২.৪৩ শতাংশ। 

তিনি বলেন, যখন ঋণ-আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) ৪ শতাংশ রাখার সীমা ছিল। কিন্তু এখন ব্যাংকগুলো চাইলে ১ শতাংশের কমও স্প্রেড রাখতে পারে। যেকারণে ব্যাংকগুলো আমানতের জন্য উচ্চ সুদহার দিতে পারছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গতবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমান কমেছে ৩৭ হাজার ৫৩ কোটি টাকা। 

নতুন মুদ্রানীতি বাজারে অর্থের জোগান কমাবে

এই বছরের জানুয়ারিতে, চলতি অর্থবছরের শেষ ছয় মাসের জন্য মুদ্রানীতির ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে যেখানে বাজারে অর্থের জোগান কমানোর পদক্ষেপ ছিল। 

অর্থের সরবরাহ আরও আঁটসাঁট করা হলে– তখন আমানতের সুদহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে সঞ্চয়ের ওপর ভালো সুদ পেয়ে আমানতকারীরাও লাভবান হবেন। 

চলতি অর্থবছরের জন্য বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ঋণের প্রবৃদ্ধি ১০ শতাংশেরও কম হয়েছিল। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৩ এর জুলাই-সেপ্টেম্বর সময়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি হয়েছে নেতিবাচক শূন্য দশমিক ৬৮ শতাংশ। সে তুলনায়, আগের এপ্রিল-জুন প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৮ দশমিক ৬৭ শতাংশ। 

দেশের অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে মানুষ ভবিষ্যতের কথা ভেবে খরচ কমিয়ে সঞ্চয়ে আগ্রহী হচ্ছে– এমন চিত্রই উঠে এছে মোটরযান, মোবাইল, পোশাক, জুতা, সিমেন্ট, সিরামিকস ইত্যাদি পণ্যের বিক্রি কমার তথ্যে। যেকারণে ভোক্তা ঋণের চাহিদাও কমেছে। 

তবে আমানত বাড়লেও, ব্যাংকগুলো এখনও গভীর তারল্য সংকটের মধ্যে আছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ধার করছে। 

কলমানি রেট ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর পরে – এক ব্যাংকের অন্য ব্যাংক থেকে এক দিনের জন্য সুদে টাকা ধারের হার – অর্থাৎ গড় কল মানি রেট দাঁড়িয়েছে ৯.৬০ শতাংশে। এটি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত তথ্য অনুযায়ী, ২৮ জানুয়ারি কল মানিতে ৩ হাজার ২৫১ কোটি টাকা ধার নেয় ব্যাংকগুলো। এই চাহিদার ফলে কল মানি বাজারে গড় সুদহার পৌঁছায় ৯.৬০ শতাংশে। ২০১৩ সালের পর যা সবচেয়ে বেশি। 

Related Topics

টপ নিউজ

আমানত প্রবৃদ্ধি / ব্যাংক খাত / নীতি সুদহার / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net