Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
অগ্রণী ব্যাংকের এমডিসহ পাঁচ কর্মকর্তাকে দেওয়া কারাদণ্ডের রায় স্থগিত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 03:05 pm
Last modified: 25 January, 2024, 03:09 pm

Related News

  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার ৮৩২ ভরি সোনা হাসিনার একার নয়: দুদক
  • অগ্রণী ব্যাংকের ভল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান

অগ্রণী ব্যাংকের এমডিসহ পাঁচ কর্মকর্তাকে দেওয়া কারাদণ্ডের রায় স্থগিত

চেম্বার আদালতের আদেশের ফলে আপাতত ১৮ মার্চ পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। ফলে এই শীর্ষ কর্মকর্তাদেরকে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে অত্মসমর্পণ করতে হবে না এবং পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে না। 
টিবিএস রিপোর্ট
25 January, 2024, 03:05 pm
Last modified: 25 January, 2024, 03:09 pm

আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুরশেদুল কবীরসহ ব্যাংকটির পাঁচ শীর্ষ কর্মকর্তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন, সেটি স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

অগ্রণী ব্যাংকের লিভ আপিল আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম হাইকোর্টের রায় স্থগিত করে আগামী ১৮ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন। 

আইনজীবীরা জানান, চেম্বার আদালতের আদেশের ফলে আপাতত ১৮ মার্চ পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। ফলে এই শীর্ষ কর্মকর্তাদেরকে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে অত্মসমর্পণ করতে হবে না এবং পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে না। 

আদালতের আদেশ অমান্য করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় মুন গ্রুপের নাম অন্তর্ভুক্ত করায় গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোরশেদুল কবিরসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট।

আদালত অবমাননার দায়ে অগ্রণী ব্যাংকের এমডিসহ পাঁচ কর্মকর্তার তিন মাসের কারাদণ্ড

এদিকে গত বুধবার হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। অগ্রণী ব্যাংকের পক্ষে আবেদনটির ওপর বৃহস্পতিবার শুনানি করেন ব্যাংক কর্মকর্তাদের আইনজীবী শামীম খালেদ।

এমডি ছাড়াও কারাদণ্ডপ্রাপ্ত বাকি চার কর্মকর্তা হলেন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ শ্যামল কৃষ্ণ সাহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ ওয়াহিদা বেগম, প্রিন্সিপাল শাখার মহাব্যবস্থাপক এম ফজলুল করিম এবং এলপিআরে যাওয়া আরেক জেনারেল ম্যানেজার এ কে এম ফজলুল হক।

Related Topics

টপ নিউজ

অগ্রণী ব্যাংক / রায় স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার ৮৩২ ভরি সোনা হাসিনার একার নয়: দুদক
  • অগ্রণী ব্যাংকের ভল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net