Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
শ্রম অসন্তোষ নিয়ে বিজিএমইএ’র কাছে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 10:15 am
Last modified: 15 November, 2023, 10:39 am

Related News

  • জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস-সংকট নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান আন্তর্জাতিক ক্রেতারা, শিগগিরই পরিস্থিতি উন্নতির আশ্বাস বিজিএমইএ-র

শ্রম অসন্তোষ নিয়ে বিজিএমইএ’র কাছে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল

বিজিএমইএ’র পক্ষ থেকে নতুন মজুরি বৃদ্ধির বিষয়টি তুলে ধরে পোশাকের দর বাড়াতে ভূমিকা নিতে প্রতিনিধি দলকে অনুরোধ জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 10:15 am
Last modified: 15 November, 2023, 10:39 am
পোশাক কারখানা। প্রতীকী ছবি: টিবিএস/মুমিত এম/ফাইল

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রম অসন্তোষ এবং ন্যূনতম মজুরি বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতাদের কাছে জানতে চেয়েছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ অফিসে এক বৈঠকে তারা এ বিষয়ে জানতে চায় বলে বৈঠক সূত্র জানিয়েছে।

সভায় উপস্থিত বিজিএমইএ'র পরিচালক ফয়সাল সামাদ বলেন, "আমরা তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছি। আমরা বলেছি, বাহিরাগতরা এসে জড়িয়েছে, যার কারণে এটি বেড়েছে।"

"এ বিষয়ে চাইলে ভিডিও ফুটেজও আমরা তাদের পাঠাতে পারি বলে জানিয়েছি," বলেন তিনি।

এছাড়া তারা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) রোডম্যাপ অনুযায়ী অগ্রগতির বিষয়েও বিজিএমইএ'র কাছে জানতে চায়। 

"বিজিএমইএ'র পক্ষ থেকে এ খাতের অগ্রগতি তুলে ধরা হয়েছে। বিশেষত রানা প্লাজা পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি তুলে ধরা হয়েছে", জানান ফয়সাল।

সভায় বিজিএমইএ'র পক্ষ থেকে নতুন মজুরি বৃদ্ধির বিষয়টি তুলে ধরে পোশাকের দর বাড়াতে ভূমিকা নিতে প্রতিনিধি দলকে অনুরোধ জানানো হয়েছে।

ফয়সাল সামাদ বলেন, "আমরা পোশাকের দর বাড়াতে তাদের সহযোগিতা চেয়েছে। জবাবে তারা বলেছে, ইতিমধ্যে তারা ব্র্যান্ডগুলোর নজরে ইস্যুটি এনেছে।"

গত ১২ নভেম্বর ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্যের ইইউ প্রতিনিধি দল ঢাকায় আসেন; তাদের এ সফর আগামীকাল ১৬ নভেম্বর শেষ হবে। 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, শ্রম খাতের জন্য জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে 'অগ্রগতি পর্যালোচনা' করার লক্ষ্যে এই সফর।

বাংলাদেশ শ্রম খাতে একটি জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০২৬) গ্রহণ করেছে এবং এই পরিকল্পনাটি আইএলও গভর্নিং বডির কাছে বাংলাদেশ সরকারের জমা দেওয়া রোডম্যাপের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।

রোডম্যাপের লক্ষ্য হলো সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দরকষাকষির অধিকার সহ দেশের শ্রম অধিকারগুলো পালনের উন্নতি করা।

Related Topics

টপ নিউজ

ইইউ প্রতিনিধিদল / বিজিএমইএ / মজুরি বৃদ্ধির দাবি / শ্রম অসন্তোষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস-সংকট নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান আন্তর্জাতিক ক্রেতারা, শিগগিরই পরিস্থিতি উন্নতির আশ্বাস বিজিএমইএ-র

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net