Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
রেমিট্যান্স বাড়াতে এখন থেকে ইচ্ছেমতো প্রণোদনা দিতে পারবে ব্যাংক

অর্থনীতি

তন্ময় মোদক
01 November, 2023, 12:30 pm
Last modified: 01 November, 2023, 12:57 pm

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন

রেমিট্যান্স বাড়াতে এখন থেকে ইচ্ছেমতো প্রণোদনা দিতে পারবে ব্যাংক

রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের জন্য আনুষ্ঠানিকভাবে ডলার ক্রয়-বিক্রয় হার যথাক্রমে ১১০ টাকা ৫০ পয়সা ও ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ব্যাংকগুলো ডলার ১১০ টাকায় কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে পারত।
তন্ময় মোদক
01 November, 2023, 12:30 pm
Last modified: 01 November, 2023, 12:57 pm

ব্যাংকগুলোর রেমিট্যান্স আয়ে ২.৫% প্রণোদনা দেওয়ার সীমা তুলে নিয়েছে এবিবি ও বাফেদা। এখন থেকে কোনো ব্যাংক চাইলে ইচ্ছামতো প্রণোদনা দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করতে পারবে।

তবে, একটি ব্যাংক কত শতাংশ প্রণোদনা দেবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। অর্থাৎ, ব্যাংকগুলোর বোর্ড অনুমোদন দিলে ব্যাংক প্রতিযোগিতামূলক দামে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে পারবে।

অবশ্য এসব প্রণোদনার টাকা ব্যাংকের নিজেদের পরিশোধ করতে হবে, গ্রাহকদের কাছে থেকে এই বাড়তি দাম নেওয়া যাবে না।

এছাড়াও, রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের জন্য আনুষ্ঠানিকভাবে ডলার ক্রয়-বিক্রয় হার যথাক্রমে ১১০ টাকা ৫০ পয়সা ও ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ব্যাংকগুলো ডলার ১১০ টাকায় কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে পারত।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেডা) মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছে, অন্তত দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিশ্চিত করেছেন এ তথ্য।

এছাড়া সভায় আন্তঃব্যাংক ডলার বিক্রির রেট বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। আগে এটি ১১০ টাকা ৫০ পয়সা ছিল। এছাড়া ব্যাংকগুলোর প্রতিমাসের রেমিট্যান্স আয়ের ১০% আন্তঃব্যাংকে বিক্রি করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

অর্থাৎ, কোনো ব্যাংক অক্টোবর মাসে ১০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেলে তাকে ১ মিলিয়ন ডলার ইন্টারব্যাংকে বিক্রি করতে হবে। তবে ব্যাংকগুলো এসব ডলার গ্রাহকদের কাছে সর্বোচ্চ ১১১ টাকায় বিক্রি করতে পারবে।

একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "ডলারের দাম নিয়ে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে। সভায় বলা হচ্ছে বেশি দামে ডলার কিনে কম দামে গ্রাহকদের কাছে বিক্রি করতে হবে। এটি কীভাবে সম্ভব?"

সভায় ক্রেডিট কার্ড ডলার রেট এবং স্টুডেন্ট ব্যাংকিং ডলার রেটের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ড বা শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে ডলার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংকের ক্যাশ ডলার বিক্রির দাম ফলো করতে হবে।

বর্তমানে ব্যাংকগুলোতে ১১০ টাকা ৫০ পয়সা থেকে ১১৪ টাকা রেটে ক্যাশ ডলার বিক্রি করা হচ্ছে।

২০ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর প্রচেষ্টায় ব্যাংকগুলোকে ডলার প্রতি ১১২ টাকা ৭৫ পয়সার ক্রয়হার ছাড়াও অতিরিক্ত ২ টাকা ৭৫ পয়সা বা ২.৫% প্রণোদনা দিয়ে রেমিট্যান্স নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

ব্যাংকাররা জানান, অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশ পাওয়ার আগেই ১১৫-১১৬ টাকায় রেমিট্যান্স ডলার অফার করছে।

যদিও এবিবি এবং বাফেদা আনুষ্ঠানিকভাবে রেমিট্যান্সের জন্য অতিরিক্ত ডলারের রেট অনুমোদন দিয়েছে, এ রেট ব্যাংকগুলোর প্রদত্ত ডলার রেটের তুলনায় কম।

তবে, ব্যাংকারদের প্রাথমিক উদ্বেগ ডলার বিক্রির রেট নিয়ে। এবিবি ও বাফেদা এখনও আমদানিকারকদের ডলার বিক্রির রেট নির্ধারণ করেনি।

 

 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / ব্যাংক / ডলার রেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net