Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
দেশের নিট রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে: জাহিদ হোসেন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 October, 2023, 07:15 pm
Last modified: 04 October, 2023, 07:21 pm

Related News

  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • আহসান মনসুরের অপসারণ: ‘ভবিষ্যতে এমন পদে দায়িত্ব নিতে দুবার ভাববেন যোগ্যরা’
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার
  • ২৯ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ

দেশের নিট রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে: জাহিদ হোসেন

জাহিদ হোসেন বলেন, ‘প্রতি মাসে বাংলাদেশ ব্যাংককে ১০০ কোটি ডলারের বেশি বিক্রি করতে হচ্ছে। এটা যদি চলতে থাকে, তাহলে এক জায়গায় গিয়ে রিজার্ভ ফুরিয়ে যাবে। তখন এলার্মিং পর্যায় আসবে।’
টিবিএস রিপোর্ট
04 October, 2023, 07:15 pm
Last modified: 04 October, 2023, 07:21 pm
অলংকরণ-টিবিএস

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, রয়্যালটি ও সুদ ছাড়া বাংলাদেশের নিট বা প্রকৃত বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বর্তমানে ১৮ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

আজ বুধবার তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট, কোটার আওতায় আইএমএফকে প্রদেয় প্রায় ২ বিলিয়ন ডলার এবং এবং অন্যান্য কিছু পেয়েবল মিলিয়ে যে পরিমাণ অর্থ সম্ভাব্য দায় রয়েছে, তা বাদ দিলে নিট রিজার্ভ এর পরিমাণ ১৮ বিলিয়ন ডলার হয়।'

তিনি বলেন, আগে বাংলাদেশ ব্যাংক নিট রিজার্ভ হিসাবের ক্ষেত্রে এসব পেমেন্ট বাদ দিয়ে হিসাব করতো। কিন্তু, আইএমএফ এর মানদন্ড অনুযায়ী (বিপিএম৬) রিজার্ভের গণনা পদ্ধতি শুরু করার পর ওই হিসাব দেখাচ্ছে না।

আজ বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনেও বক্তব্য রাখেন জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, প্রতি মাসে বাংলাদেশ ব্যাংককে ১০০ কোটি ডলারের বেশি বিক্রি করতে হচ্ছে, যার মারাত্মক প্রভাব পড়বে টাকার বিনিময় মানে।

রাজধানীর গুলশান ক্লাবে ওই অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন,  'প্রতি মাসে বাংলাদেশ ব্যাংককে ১০০ কোটি ডলারের বেশি বিক্রি করতে হচ্ছে। এটা যদি চলতে থাকে, তাহলে এক জায়গায় গিয়ে রিজার্ভ ফুরিয়ে যাবে। তখন এলার্মিং পর্যায় আসবে।'

'তখন একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ এত কম রিজার্ভ হলে মুদ্রা বিনিময় হারকে যেভাবে এখন চেপে রেখেছি তখন আর চেপে রাখা যাবে না। কন্ট্রোলের বাইরে চলে যাবে'- যোগ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী গত মঙ্গলবার নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার মজুত ছিল ২১.১৫ বিলিয়ন ডলার।

আইবিএফবির বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংঠনের সভাপতি হুমায়ুন রশীদ। এসময় আইবিএফবি সহ-সভাপতি সৌদিয়া খান, সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।   

Related Topics

টপ নিউজ

ড. জাহিদ হোসেন / বৈদেশিক মুদ্রা রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • আহসান মনসুরের অপসারণ: ‘ভবিষ্যতে এমন পদে দায়িত্ব নিতে দুবার ভাববেন যোগ্যরা’
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার
  • ২৯ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net