Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ডলারের মূল্য বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 September, 2023, 09:35 am
Last modified: 18 September, 2023, 05:48 pm

Related News

  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ডলারের দরপতন, নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের

ডলারের মূল্য বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধে

গত অর্থবছরের জুলাইয়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাইয়ে সরকারের ঋণ পরিশোধ বেড়েছে ৪১.৩৮ শতাংশ।
টিবিএস রিপোর্ট
18 September, 2023, 09:35 am
Last modified: 18 September, 2023, 05:48 pm
ইনফোগ্রাফ: টিবিএস

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই মাসের তুলানায় চলতি অর্থবছরের জুলাইয়ে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে ৪১.৩৮ শতাংশ।

কিন্তু টাকার অংশে হিসাব করলে এই বৃদ্ধি ৬৩.৭৭ শতাংশে (১,০৭৪.৭৬ কোটি টাকা) গিয়ে পৌঁছায়। মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকার মান কমে যাওয়ার (অবমূল্যায়ন) কারণেই টাকার হিসাবে ঋণ পরিশোধের পরিমাণ এতটা বেড়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী, সরকার চলতি অর্থবছরের প্রথম মাসে উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল পরিশোধে করেছে ২৫৩.০৯ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭৯.০২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় সরকারের ঋণ পরিশোধ বেড়েছে ৪১.৩৮ শতাংশ।

গত বছরের জুলাইয়ে ডলারপ্রতি মূল্য ছিল ৯৪.৭০ টাকা, যা বেড়ে চলতি অর্থবছরের একই সময়ে হয়েছে ১০৯ টাকা। 

সংশ্লিষ্টরা বলছেন, বাজার-ভিত্তিক ঋণের সুদ পরিশোধের কারণে উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধের জন্য চাপের মধ্যে রয়েছে সরকার।  

গত অর্থবছরের জুলাইয়ে সরকার  উন্নয়ন সহযোগীদের সুদ বাবদ পরিশোধ করেছিল ৬৪.৬৮ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরে যা বেড়ে হয়েছে ১০৬.৫৬ মিলিয়ন ডলার। 

এদিকে, ঋণ পরিশোধ বাড়লেও চলতি অর্থবছরের প্রথম মাসে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় ১৭ শতাংশ কমেছে।

চলতি অর্থবছরের জুলাইয়ে বৈদেশিক ঋণে অর্থছাড় হয়েছে ৪০৫.৭৯ মিলিয়ন ডালার, যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৮৮.০৪ মিলিয়ন ডলার। 

ইআরডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের উন্নয়ন সহযোগীরা এখনও নতুন ঋণের প্রতিশ্রুতি দেয়নি। তবে জুলাইয়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কোনো ঋণের প্রতিশ্রুতি না আসলেও ৫.৩৯ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। 

এর আগের অর্থবছরের জুলাইয়ে সরকার ১.৫৩ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছিল। 

অর্থবছরের প্রথম মাসে জাপান ছাড় করেছে ২৫১.৮৯ মিলিয়ন ডলার। এছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক ৭০.৪৩ এবং বিশ্বব্যাংক ৫৭.৫৩ মিলিয়ন ডলার অর্থছাড় করেছে।
 
Related Topics

টপ নিউজ

ঋণ পরিশোধ / টাকার অবমূল্যায়ন / ডলারের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ডলারের দরপতন, নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net