Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
সরকারি কর্মচারীদের বীমার আওতায় আনতে কোম্পানি গঠনের অনুমতি দিল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 August, 2023, 11:45 am
Last modified: 07 August, 2023, 11:51 am

Related News

  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • কোনো কর্মকর্তার বদলি বা ছুটি প্রয়োজন হলে লাগবে নির্বাচন কমিশনের সম্মতি
  • সরকারি কর্মকর্তাদের নির্বাচন পর্যন্ত বিদেশি সফর এড়ানোর নির্দেশ সরকারের
  • বেসরকারি স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত
  • অক্টোবরে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের বীমার আওতায় আনতে কোম্পানি গঠনের অনুমতি দিল সরকার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে থাকবে এ কোম্পানি
টিবিএস রিপোর্ট
07 August, 2023, 11:45 am
Last modified: 07 August, 2023, 11:51 am

সকল সরকারি কর্মচারীকে বীমার আওতায় আনার লক্ষ্যে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে সরকার।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে থাকবে এ কোম্পানি। কোম্পানিটি গঠন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সরকারি চাকরিজীবীদের বীমার জন্য পৃথক বীমা কোম্পানি গঠনের বিষয়ে সব মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপ্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মতামত চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এক চিঠিতে ২৭ আগস্টের মধ্যে মতামত দিতে অনুরোধ করা হয়েছে।

জন প্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইনে বীমা কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জীবনবীমা করার বিধান রয়েছে। 

এই বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বীমাসেবার আওতায় আনতে কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি বোর্ড সভায় উপস্থাপন করা হয়।

এ সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা, জীবন বীমা করপোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে বোর্ড সভায় বীমা কোম্পানি গঠনের লক্ষ্যে বীমাবিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 

তারপর স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, প্রস্তাবিত স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের বিষয়টি কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য বলে 'রুলস অব বিজনেস' অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের তথা সব অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন।

অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী, নতুন কোন বীমা কোম্পানি গঠন করতে হলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন নিতে হয়।

বর্তমান সরকারের গত মেয়াদেও নেওয়া হয়েছিল উদ্যোগ

আওয়ামী লীগ সরকারের গত মেয়াদেও সরকারি চাকরিজীবীদের বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছিল সরকার। 

ওইসময় সিদ্ধান্ত হয়, প্রত্যেক চাকরিজীবী ও তার পরিবারের সর্বোচ্চ ছয় সদস্য বীমা সুবিধা পাবে। এই ছয় সদস্যের মধ্যে চাকরিজীবী, তার স্বামী বা স্ত্রী, দুই সন্তান এবং পিতা-মাতা বা শ্বশুড়-শাশুড়ি থাকবে। 

সরকারের বীমা কোম্পানি জীবন বীমা করপোরেশনে এই বীমা করার পরিকল্পনা করা হয়। 

তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

২০২০ সালে দেশে কোভিড সংক্রমণ শুরুর পরও সরকারি চাকরিজীবীদের বীমার আওতায় আনার পরিকল্পনা করে সরকার। 

এতে প্রিমিয়াম বাবদ বিপুল অর্থ ব্যয়ের আশঙ্কা থেকে সরে আসে অর্থ মন্ত্রণালয়। 

পরে দায়িত্ব পালনরত অবস্থায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় সরকার।

Related Topics

টপ নিউজ

সরকারি কর্মকর্তা / জীবন বীমা / বীমা খাত / সরকারি কর্মচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • কোনো কর্মকর্তার বদলি বা ছুটি প্রয়োজন হলে লাগবে নির্বাচন কমিশনের সম্মতি
  • সরকারি কর্মকর্তাদের নির্বাচন পর্যন্ত বিদেশি সফর এড়ানোর নির্দেশ সরকারের
  • বেসরকারি স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত
  • অক্টোবরে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net