Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
অর্থনৈতিক মন্থরতার সময়ে উচ্চ পণ্যমূল্য বড় কোম্পানি থেকে ভ্যাট সংগ্রহ বাড়িয়েছে

অর্থনীতি

রিয়াদ হোসেন
26 July, 2023, 12:05 am
Last modified: 26 July, 2023, 03:25 pm

Related News

  • এলপি গ্যাসের ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহার করল সরকার, দাম কমার আশা
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর
  • এলপিজিতে উৎপাদন পর্যায়ের পরিবর্তে আমদানিতে ভ্যাট আরোপের প্রস্তাব লোয়াবের, ইতিবাচক এনবিআর
  • ফাঁকি কমাতে এলপিজির আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের উদ্যোগ নিচ্ছে এনবিআর

অর্থনৈতিক মন্থরতার সময়ে উচ্চ পণ্যমূল্য বড় কোম্পানি থেকে ভ্যাট সংগ্রহ বাড়িয়েছে

রিয়াদ হোসেন
26 July, 2023, 12:05 am
Last modified: 26 July, 2023, 03:25 pm
ইনফোগ্রাফিক: টিবিএস

বিগত ২০২২-২৩ অর্থবছর জুড়ে দেশের সার্বিক অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকলেও, দেশের বড় কোম্পানিগুলোর কাছ থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায় লক্ষণীয়ভাবে বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশেষত আমদানি-নির্ভর পণ্যের ব্যয় বাড়ার কারণে তা ওইসব পণ্যের দাম বাড়িয়েছে, যা সরকারের ভ্যাট রাজস্ব বাড়াতে সহায়তা করেছে।

এরসঙ্গে কিছু পণ্যের ওপর সম্পূরক শুল্ক ও ভ্যাট হার বাড়ানোর পাশাপাশি ভ্যাট কর্মকর্তাদের নজরদারি বাড়িয়ে ফাঁকি কমানো, বকেয়া আদায়, মামলার রায় দ্রুত নিষ্পত্তি করে ভ্যাট আদায় নিশ্চিত করার মতো কৌশলগত পদক্ষেপ – অপেক্ষাকৃত এই ভালো ফলের কারণ বলে মনে করছেন কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুসারে, বড় কোম্পানিগুলোর থেকে বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ-ভ্যাট অফিসের মূসক আদায়ের পরিমাণ ছিল ৫৮ হাজার ৫৬৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে আদায়ে এই প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের সামান্য বেশি।

অবশ্য, উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পরও –  ২০২২-২৩ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৭ হাজার ৫০০ কোটি টাকা।

বছরে ৫ কোটি টাকা বা তার চেয়ে বেশি অঙ্কের ভ্যাট প্রদানকারী কোম্পানিগুলোর অধিকাংশই বর্তমানে এলটিইউ-ভ্যাট অফিসের আওতাভুক্ত। এ ধরনের ৩৭ খাতের ১১০টি কোম্পানি এ অফিসের আওতায় রয়েছে।

এনবিআরের তথ্যসূত্রে দেখা গেছে, বৃহৎ করদাতা ইউনিটের মূল রাজস্ব আদায়ের উৎস তামাক খাত। মোট আদায়কৃত ভ্যাটের অর্ধেকেরও বেশি এসেছে তামাক খাতের তিনটি কোম্পানির কাছ থেকে – যার নেতৃত্বে রয়েছে মূলত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, তাদের প্রদত্ত ভ্যাটের পরিমাণ পরিমাণ ৩০ হাজার কোটি টাকার বেশি।

এছাড়া, গত অর্থবছরজুড়ে কিছু পণ্যের দাম দফায় দফায় বাড়ায় – আরও কয়েকটি খাত থেকেও ভ্যাট আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। ফলে সাবান, পানীয়, সিমেন্ট, ডেইরি পণ্য, বিস্কুট, অন্যান্য খাদ্যপণ্য এবং ভোজ্যতেল  থেকে অপেক্ষাকৃত বেশি হারে ভ্যাট আদায় হয়েছে।

এনবিআরের সূত্রমতে, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড – ভোজ্যতেল খাতের এ দুই কোম্পানির থেকে ভ্যাট আদায় ২৪১ শতাংশের মতোন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) দিদার এম দবিরুল ইসলাম বলেন, ২০২২-২৩ অর্থবছরে ভোজ্যতেলের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তার সঙ্গে, মার্চ থেকে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করায় আদায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  

নাম না প্রকাশের শর্তে একটি ভোক্তাপণ্য কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা টিবিএসকে বলেন, বিভিন্নভাবে ভ্যাট ও কর আদায়ের চাপ দিয়েছে এনবিআর, শেষপর্যন্ত যার ভার বহন করতে হয়েছে ভোক্তাদের।   

অন্যদিকে, ২০২২-২৩ অর্থবচর (চলতি বছরের শুরুর দিকে) শিল্পখাতে গ্যাসের দাম ১৭৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়, ফলে এ খাত থেকে ভ্যাট আদায় ২২ শতাংশ বেড়েছে।

দেশের সিমেন্ট খাতের ৯টি কোম্পানি এলটিইউ-ভ্যাট অফিসে ভ্যাট দেয়। গত অর্থবছরে এই কোম্পানিগুলোর সম্মিলিত ভ্যাট প্রবৃদ্ধি ছিল ২৯ শতাংশ।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ক্রাউন সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা - মাসুদ খান বলেন, "সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকারসহ আরো কিছু আনুষাঙ্গিক কাঁচামালের জন্য আমদানি-নির্ভর বাংলাদেশ। আমদানি করা কিছু কাঁচামাল ব্যয়বহুল, এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে সেসবের দাম আরও বেড়ে যায়। এতে সিমেন্টের দাম বেড়ে যাওয়ায়- এ খাত থেকে সার্বিকভাবে ভ্যাট আদায় বেড়েছে।"

তিনি আরও বলেন, বড় কোম্পানিগুলো ছোটদের তুলনায় বেশি পরিমাণে ভ্যাট দিয়েছে। "অপেক্ষাকৃত ছোট কোম্পানিগুলো ডলার সংকটের কারণে ঋণপত্র (এলসি) খুলতে সমস্যায় পড়েছে, যা বড়দের তেমন হয়নি। এজন্য বড় কোম্পানিগুলো তুলনামূলক বাধাহীনভাবে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পেরেছে এবং এলটিইউতে ছোট কোম্পানির চেয়ে বেশি ভ্যাটও দিয়েছে।"

নাম প্রকাশ না করার শর্তে, এলটিইউ-ভ্যাট অফিসের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার কারণেই প্রবৃদ্ধি সত্ত্বেও এনবিআর ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ওই কর্মকর্তার মতে, মাত্রাতিরিক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করায়- তা অর্জন কঠিন হয়ে দাঁড়ায়।

পিছিয়ে ব্যাংক, বিমা খাত

কয়েকটি খাতে ভালো প্রবৃদ্ধি সত্ত্বেও, ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকখাতের ভ্যাট প্রবৃদ্ধি হয়েছে মোটামুটি মানের বা ৫ শতাংশ। অন্যদিকে বিমা খাতের ৬ কোম্পানি থেকে (আগের অর্থবছরের তুলনায়) ভ্যাট আদায় কমেছে প্রায় ৪.৫ শতাংশ।  

এসব খাতের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন, অর্থনৈতিক গতি-মন্থরতার কারণে এ দুটি খাতের প্রত্যাশিত আয় দেখা যায়নি, যা ভ্যাট সংগ্রহে প্রভাব ফেলেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা- সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "ব্যাংকখাতে ওভারঅল ব্যবসা স্লো ছিলো। ব্যবসায় এই পড়তির কারণে ব্যাংকখাত থেকে প্রত্যাশিত ভ্যাট আদায় হয়নি।"

বিমা খাতের ভ্যাট কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "মেরিন ইনস্যুরেন্স কমে গেছে। আবার পরিবহন খাতের কিছু অংশকে বিমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা এ খাতের ভ্যাট কমার কারণ।"

পাঁচ খাতের ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি

ভ্যাট আদায়ে গত অর্থবছরে নেতিবাচক প্রবৃদ্ধি হওয়া খাতগুলোর মধ্যে বিমা ছাড়াও রয়েছে বিদ্যুৎ বিতরণকারী, অক্সিজেন, টেলিযোগাযোগ যন্ত্রপাতি এবং বিজ্ঞাপনী প্রতিষ্ঠান।

এনবিআরের কর্মকর্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিদ্যুৎ প্রকল্প ও ঠিকাদারদের অর্থ পরিশোধ কমেছে। বিদ্যুতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলে এ খাত থেকে ভালো ভ্যাট আদায় হয়।

এছাড়া অক্সিজেন খাতে, স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অক্সিজেন কোম্পানি লিন্ডে বিডি পিছিয়ে যাচ্ছে। এতে তাদের ব্যবসায়িক পারফর্ম্যান্স কমায়, এখাত থেকে ভ্যাট আদায়ও কম হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির সম্ভাবনা কম

অর্থনৈতিক গতি-মন্থরতা এখনো কাটেনি। এরসঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। এই দুই কারণে চলতি ২০২৩-২৪ অর্থবছরে বড় কোম্পানিগুলোর ব্যবসায়ে প্রত্যাশিত গতি আসার সম্ভাবনা কম বলে মনে করছেন অংশীজনরা।

রবি আজিয়াটা লিমিটেড- এর চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদুল আলম বলেন, "মূল্যস্ফীতি বাড়লে মানুষ খরচ কমায়। এর সরাসরি প্রভাব পড়ে মোবাইল অপারেটরদের আয়ে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে নতুন উদ্যোগ নিতে আর রোল-আউট এ সমস্যা হয়, যা শিল্পের প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও ব্যাহত করে।"

 

 

Related Topics

টপ নিউজ

মূল্য সংযোজন কর / ভ্যাট / অর্থনৈতিক গতি-মন্থরতা / ২০২২-২৩ অর্থবছর / বৃহৎ কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • এলপি গ্যাসের ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহার করল সরকার, দাম কমার আশা
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর
  • এলপিজিতে উৎপাদন পর্যায়ের পরিবর্তে আমদানিতে ভ্যাট আরোপের প্রস্তাব লোয়াবের, ইতিবাচক এনবিআর
  • ফাঁকি কমাতে এলপিজির আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net