Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ঈদের বিক্রিতে এপ্রিল-জুনে সিঙ্গারের মুনাফা বেড়েছে ২৩৭%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 July, 2023, 11:05 am
Last modified: 21 July, 2023, 11:33 am

Related News

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • পরিচালন মুনাফা হলেই কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • স্প্যানিশ ব্র্যান্ড সিমন-এর যাত্রা শুরু বাংলাদেশে, অংশীদার আকিজ ভেঞ্চার

ঈদের বিক্রিতে এপ্রিল-জুনে সিঙ্গারের মুনাফা বেড়েছে ২৩৭%

গত বছরের একই সময় কোম্পানির আয় যেখানে ছিল ৫৩৫ কোটি টাকা, সেখানে এবার আয় হয়েছে ৭১৭ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
21 July, 2023, 11:05 am
Last modified: 21 July, 2023, 11:33 am
ছবি- সংগৃহীত

চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে দুটি ঈদ মৌসুমের বিক্রিতে উল্লেখযোগ্যহারে বেড়েছে সিঙ্গারের মুনাফা।

গত বছরের একই সময় কোম্পানির আয় যেখানে ছিল ৫৩৫ কোটি টাকা, সেখানে এবার আয় হয়েছে ৭১৭ কোটি টাকা।

দেশের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের বাজারে শুরুর দিককার এ কোম্পানি এই ত্রৈমাসিকে তাদের ব্যয় আরো আরও যথাযথভাবে পরিচালনা করেছে, কারণ তাদের উৎপাদন খরচ রাজস্ব বৃদ্ধির অনুপাতে তেমন বাড়েনি।

গত তিন মাসে পরিচালন মুনাফা এক বছর আগের ৩৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৯২ কোটি টাকা। যেখানে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছর ছিল ১৪ কোটি টাকারও কম, তা বেড়ে হয়েছে ৪৭ কোটি টাকা।

এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা; তা এখন বেড়ে হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। বছরের প্রথমার্ধে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩১ পয়সা।

জুন শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ৩৪ টাকা ৮৩ পয়সা।

ইউক্রেন সংকট, উচ্চ মূল্যস্ফীতি, বিনিময় হারের অস্থিরতা এবং পণ্যের দাম ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলেছে বলে নিজেদের আর্থিক বিবৃতিতে উল্লেখ করেছে সিঙ্গার বাংলাদেশ।

তবে গ্রাহকরা বর্ধিত দামেই পণ্য ক্রয় করে এক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছেন; একইসাথে কোম্পানির সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা রাজস্ব ও মুনাফা বাড়াতে সাহায্য করেছে।

Related Topics

টপ নিউজ

কোম্পানি / হোম অ্যাপ্লায়েন্স / পরিচালন মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • পরিচালন মুনাফা হলেই কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • স্প্যানিশ ব্র্যান্ড সিমন-এর যাত্রা শুরু বাংলাদেশে, অংশীদার আকিজ ভেঞ্চার

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net