Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
কাঁচামরিচের দাম এখন পড়তির দিকে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 July, 2023, 11:00 am
Last modified: 05 July, 2023, 11:30 am

Related News

  • ৩ দিনে ৮০৬ টন কাঁচা মরিচ আমদানির পরও কমেনি দাম, যশোরে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়
  • বাগেরহাটে কাঁচামরিচের কেজি ৬০০ টাকা, বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম
  • সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • ‘পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে’
  • দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 

কাঁচামরিচের দাম এখন পড়তির দিকে

গতকাল বিকেল পর্যন্ত দেশে কাঁচামরিচ আমদানি হয়েছে ৩৩৯ মে. টন বা ৩ লাখ ৩৯ হাজার কেজি।
টিবিএস রিপোর্ট
05 July, 2023, 11:00 am
Last modified: 05 July, 2023, 11:30 am
ছবি-টিবিএস

আমদানির অনুমতি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ কেজি কাঁচামরিচ আমদানি করা হয়েছে। আমদানি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সারাদেশে বাজার মনিটরিংয়ের প্রভাবে দ্রুত দাম কমতে শুরু করেছে কাঁচামরিচের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দেশে কাঁচামরিচ আমদানি হয়েছে ৩৩৯ মে. টন বা ৩ লাখ ৩৯ হাজার কেজি। মরিচের আমদানি শুরু হয়েছিল ২৫ জুন। এখন পর্যন্ত ৪৮৩৮০ মে. টন মরিচ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা।

একদিকে আমদানির মাধ্যমে সরবরাহ বৃদ্ধি, অন্যদিকে দু'দিন ধরে সারাদেশে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান। দুয়ে মিলে দু'দিনের ব্যবধানে ৬০০ টাকার মরিচের দাম খুচরায় ২৮০-৩০০ টাকায় নেমে আসে। যদিও ঢাকার কোন কোন বাজারে এখনে ৩৫০ টাকা পর্যন্ত দামে মরিচ বিক্রি করতে দেখা গেছে।

জানা যায়, কারওয়ান বাজারে গত সোমবার ভোক্তার অভিযানের কারণে মরিচের পাইকারি মূল্য ১৬০-১৮০ টাকায় নামলেও পরেরদিনই সেটা আবার ২০০-২২০ টাকায় উঠে। তবে ভোক্তা অধিদপ্তর বলছে, সারাদেশে এখন মরিচের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এদিকে ভোক্তার বাজার অভিযানে সারাদেশের ৪১টি জেলায় মনিটরিং করে অধিদপ্তর। এর মধ্যে পণ্যের ক্রয়মূল্য দেখাতে না পারা, মূল্যতালিকা না টাঙানো এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ১১৮টি বিক্রেতা প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন ১৪৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার, পলাশী, হাতিরপুল কাঁচাবাজার ও নিউমার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। সরবরাহ বৃদ্ধির সঙ্গে দাম আরও কমে আসবে।

ঢাকার তেজগাঁও, মগবাজার, দিলু রোড, সেগুনবাগিচা সহ কয়েকটি খুচরা বাজারে ঘুরে দেখা যায়, প্রতি ২৫০ গ্রাম কাঁচামরিচ ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। কেউ আবার একসঙ্গে এককেজি মরিচ কিনলে দাম আরও খানিকটা কম পাওয়া যাচ্ছে।

জানা যায়, ঈদের আগে হঠাৎ করেই সারাদেশে কাঁচামরিচের দাম বাড়তে শুরু করে। ১৪০-১৫০ টাকা থেকে বাড়তে বাড়তে কাঁচামরিচ ঢাকায় প্রতি কেজি সর্বোচ্চ ৬০০ টাকায় উঠে, যা ঢাকার বাইরে ১০০০ টাকায়ও পৌঁছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রীষ্মের তাপপ্রবাহে মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এর সঙ্গে ঈদের আগে ভারী বৃষ্টিপাত শুরু হলে ক্ষেত নষ্ট হয় এবং মরিচ তুলতে না পারায় সরবরাহ ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি সামাল দিতে ঈদের আগেই ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দিলেও এর পরপরই ৫ দিনের ছুটির মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই সুযোগে ব্যবসায়ীরা আতংক তৈরি করে মরিচের দাম বাড়িয়ে দেয়।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান টিবিএসকে বলেন, 'আমদানি ও মনিটরিংয়ের কারণে দ্রুত স্বাভাবিক হচ্ছে মরিচের বাজার। এটা আরও কমে আসবে।' 

Related Topics

টপ নিউজ

কাঁচামরিচ / মরিচের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ৩ দিনে ৮০৬ টন কাঁচা মরিচ আমদানির পরও কমেনি দাম, যশোরে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়
  • বাগেরহাটে কাঁচামরিচের কেজি ৬০০ টাকা, বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম
  • সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • ‘পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে’
  • দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net