Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
কৃষি ও সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাংক থেকে ৮৫৮ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
07 June, 2023, 06:55 pm
Last modified: 07 June, 2023, 06:56 pm

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

কৃষি ও সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাংক থেকে ৮৫৮ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ 

বেসরকারি খাত এবং বৈশ্বিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের কৃষি প্রতিষ্ঠান ও নীতিমালায় উন্নত তথ্য ব্যবস্থাপনা, গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধিরও সহায়ক হবে এই ঋণ কর্মসূচি।  
টিবিএস রিপোর্ট 
07 June, 2023, 06:55 pm
Last modified: 07 June, 2023, 06:56 pm

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক আজ বুধবার (৭ জুন) জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষির বিকাশ, খাদ্য নিরাপত্তা ও সড়ক নিরাপত্তায় অর্থায়নের দুটি চুক্তিতে সই করেছে। 

বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা – ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর মেয়াদি এসব ঋণ দেবে। 

এরমধ্যে ৫০০ মিলিয়ন ডলারের কৃষিখাতের ঋণ কর্মসূচিটি হলো – প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (সংক্ষেপে- পার্টনার)। এটি বহুমুখী ফসলের চাষাবাদ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু প্রতিকূলতা সহনশীল খাদ্য ও কৃষি ব্যবস্থাকে সমর্থন করবে।   

জলবায়ু পরিবর্তনের চাপ মোকাবিলায় সক্ষম ফসলের জাতের চাষাবাদ বিস্তার; সর্বোত্তম কৃষি পদ্ধতি অনুসারে, কৃষি উপকরণের যথাযথ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং টেকসইভাবে পুষ্টিকর খাদ্য উৎপাদনে সহায়তা দেবে এই ঋণ কর্মসূচি। 

এর আওতায়, কৃষিখাতে উদ্যোক্তা বৃদ্ধিতে সহায়তা থাকবে। একইসঙ্গে, কৃষক পর্যায়ে ডিজিটাল কৃষি সেবা ও উপকরণের বিস্তার, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা উন্নতি এবং তরুণ ও নারী উদ্যোক্তা গড়ে তোলায় সহায়তা থাকবে। 

বেসরকারি খাত এবং বৈশ্বিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের কৃষি প্রতিষ্ঠান ও নীতিমালায় উন্নত তথ্য ব্যবস্থাপনা, গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধিরও সহায়ক হবে এই ঋণ কর্মসূচি।  

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেছেন, "স্বাধীনতা অর্জনের পর থেকে অসাধারণ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ। কিন্তু, এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় জরুরি পদক্ষেপ দরকার।  এসব প্রতিকূলতা কাটিতে উঠে টেকসই ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক। 

তিনি বলেন, "এই দুটি (ঋণ) কর্মসূচি জলবায়ু-অদম্য কৃষি উৎপাদন ও হাজার হাজার কৃষকের আয় বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে টেকসই বিকাশের পথে রাখতে এবং সড়ক দুর্ঘটনার ফলে মৃত্যু, জখম বা অঙ্গহানি ঠেকাতে  গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" 

সড়ক নিরাপত্তা কর্মসূচির জন্য ৩৫৮ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ায় এটিই দাতাসংস্থাটির প্রথম সুর্নির্দিষ্ট সড়ক নিরাপত্তায় সহায়তা প্রকল্প। এর আওতায় জেলা সড়ক থেকে শুরু করে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মহাসড়কে হতাহতের ঘটনা কমানোর উদ্যোগ থাকবে। 

এর আওতায় দুটি জাতীয় মহাসড়ক – এন৪ (গাজীপুর - এলেঙ্গা) এবং এন৬ (নাটোর - নবাবগঞ্জ) – এর প্রকৌশল নকশা উন্নয়ন, বিভিন্ন সাইন ও মার্কিং স্থাপন, গতিসীমা নিশ্চিতকরণ ও জরুরি স্বাস্থ্য সেবাসহ সড়ক নিরাপত্তার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে।

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / ঋণ / কৃষি / সড়ক নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net