Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
কঠিন জেনেও আগামী অর্থবছরে রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা

অর্থনীতি

রিয়াদ হোসেন
02 June, 2023, 10:50 am
Last modified: 02 June, 2023, 10:56 am

Related News

  • জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধাক্কা, প্রবৃদ্ধি নেমেছে ৩ শতাংশে
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • জুলাই-নভেম্বরে রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও ঘাটতি ২৪ হাজার কোটি টাকা
  • বিটিআরসির রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১,৭০০ কোটি টাকা বাড়াল সরকার, কমিশন বলছে ‘অবাস্তব’
  • বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল: এনবিআর চেয়ারম্যান

কঠিন জেনেও আগামী অর্থবছরে রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা

অর্থনীতিবিদরা বলছেন, এই লক্ষ্যমাত্রা 'অবাস্তব' এবং বছর শেষে যথারীতি বড় ব্যবধান ঘাটতি থাকবে।
রিয়াদ হোসেন
02 June, 2023, 10:50 am
Last modified: 02 June, 2023, 10:56 am

চলতি অর্থবছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি সাত শতাংশের ঘরে চলে এলেও আগামী অর্থবছরের সার্বিক রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৫ শতাংশের উপর ধরে লক্ষ্যমাত্রা প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, এই লক্ষ্যমাত্রা 'অবাস্তব' (আনরিয়েলিস্টিক) এবং বছর শেষে যথারীতি বড় ব্যবধান ঘাটতি থাকবে।

গত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহ সার্বিক রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা আগামী বছরের জন্য ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, "এই টার্গেট রিয়েলিস্টিক নয়, বিশাল শর্টফল থাকবে আগামী বছরও।"

তিনি বলেন, "জিডিপিতে ট্যাক্সের অবদান (ট্যাক্স টু জিডিপি রেশিও) আগামী বছর না বেড়ে আরো কমে যাবে।"

এনবিআরের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম দশমাসে রাজস্ব আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মাত্র ৭ শতাংশ। অথচ এর আগের অর্থবছরগুলোতে এই হার ছিলো গড়ে ১৪ শতাংশের মতো। 

শুধু তাই নয়,  সর্বশেষ এপ্রিলে রাজস্ব আদায়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ২ শতাংশের বেশি।

তা সত্ত্বেও আগামী অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রস্তাব করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি বছর ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

পিআরআই সম্প্রতি এক হিসাব করে দেখিয়েছে, এনবিআরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় অন্তত ৫৫ হাজার কোটি টাকা ঘাটতি হবে।

সেই হিসেবে আগামী বছরে লক্ষ্যমাত্রা দাঁড়াবে প্রায় ৩৬ শতাংশ।

এত বেশি লক্ষ্যমাত্রার কারণ হিসেবে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, "যেহেতু বড় ব্যয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেজন্য এনবিআর পারুক বা না পারুক তাদের উপর বিশাল আয়ের লক্ষ্য দেওয়া হয়।"

"অথচ এনবিআরের সে সক্ষমতা তৈরি হয়নি। কেন তৈরি হয়নি, তার জন্য এনবিআরকেও দায়ী করা যায় না। তার লোকবল নেই, রাষ্ট্র বিনিয়োগ বাড়ায় না– ফলে কাঙ্খিত রাজস্ব আসছে না", যোগ করেন তিনি।

উল্লেখ্য, ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে বেশকিছু শর্ত দেয়, যার মধ্যে অন্যতম হলো আগামী অর্থবছরে জিডিপিতে করের অবদান ০.৫ শতাংশ বাড়ানো।  

Related Topics

টপ নিউজ

রাজস্ব লক্ষ্যমাত্রা / রাজস্ব আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধাক্কা, প্রবৃদ্ধি নেমেছে ৩ শতাংশে
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • জুলাই-নভেম্বরে রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও ঘাটতি ২৪ হাজার কোটি টাকা
  • বিটিআরসির রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১,৭০০ কোটি টাকা বাড়াল সরকার, কমিশন বলছে ‘অবাস্তব’
  • বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল: এনবিআর চেয়ারম্যান

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net