Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
মার্চে এমএফএসে রেকর্ড ১.০৮ লাখ কোটি টাকার লেনদেন  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 May, 2023, 12:50 pm
Last modified: 16 May, 2023, 12:50 pm

Related News

  • সহজ ব্যবহার ও প্রয়োজনীয় সেবা যুক্ত হওয়ায় এমএফএসে লেনদেন বেড়েছে ৩.৮৪ লাখ কোটি টাকা
  • নভেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ৫ শতাংশ বেড়েছে, কমেছে এমএফএস লেনদেন
  • ক্যাশ-আউট ও সেন্ড মানিতে চার্জ বাড়িয়েছে নগদ
  • ভিলেজ ডিজিটাল বুথের মাধ্যমে ব্যাংকসেবা যাবে দেশের ৯০ হাজার গ্রামে
  • মুঠোফোনে আর্থিক সেবাদাতাদের সরাসরি রেমিট্যান্স আনার অনুমতি বাংলাদেশ ব্যাংকের 

মার্চে এমএফএসে রেকর্ড ১.০৮ লাখ কোটি টাকার লেনদেন  

সংখ্যার বিচারেও মার্চে রেকর্ড ৪৮ কোটির বেশিবার লেনদেন হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 May, 2023, 12:50 pm
Last modified: 16 May, 2023, 12:50 pm

বিকাশ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) মার্চ মাসে রেকর্ড ১.০৮ লাখ কোটি টাকা লেনদেন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ১.০৮ লাখ কোটি টাকার লেনদেন করেছেন গ্রাহকেরা। দেশে এমএফএস চালু হওয়ার পর একমাসে এর চেয়ে বেশি লেনদেন হয়নি। এর আগে গতবছরের এপ্রিলে ১.০৭ লাখ কোটি টাকার লেনদেন হয়েছিল এই মাধ্যমে। মার্চের আগে সেটিই ছিল রেকর্ড লেনদেন। এ পর্যন্ত তিনবার মাসিক লেনদেন লাখ কোটি টাকার বেশি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চে ইয়ার-অন-ইয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ২২% বা ১৯ হাজার কোটি টাকার বেশি।

লেনদেন বাড়ার পেছনে মোটাদাগে ৪টি কারণ চিহ্নিত করা যেতে পারে উল্লেখ করে বিকাশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, 'প্রথমত এপ্রিলে রমজান মাস হওয়ার কারণে অনেক পরিবার মার্চের শেষের দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করেছেন। এছাড়া রমজান উপলক্ষে অর্থনীতিতে কর্মচঞ্চলতাও বাড়ে। ফলে লেনদেন বেড়েছে। দ্বিতীয়ত, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য, যাতে গ্রাহকেরা আরো স্বচ্ছন্দে লেনদেন করতে পারেন।'

গ্রাহকেরা দিনদিন এমএফএস লেনদেনে অভ্যস্ত হওয়ার কারণেও লেনদেন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এমএফএসের উপর গ্রাহকদের আস্থা বাড়ছে। সেইসঙ্গে ডিজিটাল পেমেন্টের পরিসরও বাড়ছে। এটি লেনদেন বাড়ার অন্যতম কারণ। এছাড়া ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারেরও বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত আছে, যা এই সেক্টরকে প্রমোট করছে। 

মার্চে গ্রাহকেরা ৩৪,৩০৮ কোটি টাকা ক্যাশ ইন এবং ৩০,৯৪০ কোটি টাকা ক্যাশ আউট করেছেন। দু'খাতেই এটি রেকর্ড। এছাড়া প্রথমবারের মতো ব্যক্তিভেদে ব্যালেন্স ট্রান্সফার ৩০ হাজার কোটি টাকা পার করেছে। সেইসঙ্গে স্যালারি ডিস্ট্রিবিউশন, বিল পেমেন্টসহ সবক্ষেত্রেই লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় এ বছর বেড়েছে। 

মার্চে রেকর্ড ৪৮ কোটির বেশি লেনদেন

মার্চে এমএফএসে লেনদেন হয়েছে রেকর্ড ৪৮.২৫ কোটি। এর আগের রেকর্ডসংখ্যক লেনদেন দেখা গিয়েছিল চলতি বছরেরই জানুয়ারিতে। সে মাসে ৪৬ কোটির বেশি লেনদেন হয়েছিল এমএফএস ব্যবহার করে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ মাসে এমএফএসে নতুন আরো ১৩ লাখ গ্রাহক যুক্ত হয়ে মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১৯.৮১ কোটিতে। এর মধ্যে পুরুষ গ্রাহক ১১.৪৫ কোটি এবং নারী গ্রাহক ৮.৩১ কোটি।

গত মার্চ মাস শেষে গ্রাহকদের এমএফএস একাউন্টগুলোতে জমা টাকার পরিমাণ ছিল প্রায় ১০ হাজার কোটি টাকা।

'রকেট' এর উদ্বোধনের মাধ্যমে ২০১১ সালের ৩১ মার্চ দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) যাত্রা শুরু। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। 

Related Topics

টপ নিউজ

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) / এমএফএস লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সহজ ব্যবহার ও প্রয়োজনীয় সেবা যুক্ত হওয়ায় এমএফএসে লেনদেন বেড়েছে ৩.৮৪ লাখ কোটি টাকা
  • নভেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ৫ শতাংশ বেড়েছে, কমেছে এমএফএস লেনদেন
  • ক্যাশ-আউট ও সেন্ড মানিতে চার্জ বাড়িয়েছে নগদ
  • ভিলেজ ডিজিটাল বুথের মাধ্যমে ব্যাংকসেবা যাবে দেশের ৯০ হাজার গ্রামে
  • মুঠোফোনে আর্থিক সেবাদাতাদের সরাসরি রেমিট্যান্স আনার অনুমতি বাংলাদেশ ব্যাংকের 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net