Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে ৪৩%, অর্থছাড় ২১%

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
08 May, 2023, 01:45 pm
Last modified: 08 May, 2023, 03:47 pm

Related News

  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি

বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে ৪৩%, অর্থছাড় ২১%

ইআরডির কর্মকর্তারা আরো জানান, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সক্ষমতার অভাবে অর্থছাড় বাড়েনি। এছাড়া গত অর্থবছরের বাজেট সহায়তা ও টিকা কেনার অর্থ ছাড় করেছিল উন্নয়ন সহযোগীরা।
সাইফুদ্দিন সাইফ
08 May, 2023, 01:45 pm
Last modified: 08 May, 2023, 03:47 pm
ইনফোগ্রাফ- টিবিএস

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) উন্নয়ন সহযোগীদের অর্থছাড় ও প্রতিশ্রুতি দুই-ই কমেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ ফেলতে পারে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাই-মার্চ সময়ে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় ২১% কমেছে। জুলাই-মার্চে উন্নয়ন সহযোগীরা বৈদেশিক সহায়তা ছাড় করেছে ৫.৩৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছিল ৬.৭৯ বিলিয়ন ডলার।

এ সময়ে প্রতিশ্রুতি কমেছে ৪৩%। ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে প্রতিশ্রুতি এসেছে ৩.০৭ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৫.৪৩ বিলিয়ন ডলার।

একইসময়ে গত বছরের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে ২৯%।

ইআরডির কর্মকর্তারা আরো জানান, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সক্ষমতার অভাবে অর্থছাড় বাড়েনি। এছাড়া গত অর্থবছরের বাজেট সহায়তা ও টিকা কেনার অর্থ ছাড় করেছিল উন্নয়ন সহযোগীরা।

চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত শুধুমাত্র এআইআইবির কাছ থেকে ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ।
 
ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই-মার্চ সময়ে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে জাপান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী (জাইকা)। এই সংস্থাটি ছাড় করেছে ১.৩ বিলিয়ন ডলার।

অন্যান্য উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ৮৫৪.২৯ মিলিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক ৮০১.৯৩ মিলিয়ন ডলার, রাশিয়া ৭৪৭.২ মিলিয়ন ডলার, চীন ৬৩৭.৬৭ মিলিয়ন ডলার ছাড় করেছে।

ইআরডি সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় প্রতিশ্রুতি কমেছে ২.৩৫ বিলিয়ন ডলার।
 
উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমার ব্যাখ্যা দিতে গিয়ে ইআরডির কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে এসওএফআর রেট বেশি হওয়ার কারণে সরকার বাজার ভিত্তিক সুদে ঋণ কম নিচ্ছে। এ কারণে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে।

বর্তমানে এসওএফআর রেট ৪ শতাংশের ওপরে।

ইআরডি তথ্য অনুযায়ী, এই সময়ে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে জাইকার কাছ থেকে। সংস্থাটির কাছ থেকে জুলাই-মার্চ সময়ে প্রতিশ্রুতি এসেছে ১.২৯৩ বিলিয়ন ডলারের।

এছাড়া এডিবির কাছ থেকে ৮৪৪.৭৫ মিলিয়ন ডলার, বিশ্বব্যাংকের কাছ থেকে ৩০০ মিলিয়ন এবং এআইআইবির কাছ থেকে ২৫৩.৫ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

রাশিয়ার কাছ থেকে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঋণের আসল ও সুদ বাবদ ৩২৯ মিলিয়ন ডলার পরিশোধ করায় মার্চে সরকারে মোট ঋণ পরিশোধ বেড়েছে।

রূপপুরের ঋণ পরিশোধসহ চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সরকার  ঋণ পরিশোধ করেছে মোট ২.০৫৯ বিলিয়ন ডলার, যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৫৯৫ বিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

ইআরডি / অর্থছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net