Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
দুই দফা সময় বাড়ানোর পরেও এমডি নিয়োগে ব্যর্থ ডিএসই

অর্থনীতি

রফিকুল ইসলাম
11 April, 2023, 11:05 am
Last modified: 11 April, 2023, 11:10 am

Related News

  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার

দুই দফা সময় বাড়ানোর পরেও এমডি নিয়োগে ব্যর্থ ডিএসই

গত ৮ এপ্রিল কমিশনের দেওয়া সময় শেষ হলেও নতুন এমডি পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ।
রফিকুল ইসলাম
11 April, 2023, 11:05 am
Last modified: 11 April, 2023, 11:10 am
প্রতীকী ছবি / টিবিএস

দুই দফা সময় বাড়ানোর পরেও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

পদত্যাগজনিত কারণে গত বছর সেপ্টেম্বরে এমডি পদ শূন্য হওয়ার পর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে দুই দফা সময় দিয়েছে।

প্রথম দফায় এক মাস সময় দেওয়া হলেও এমডি নিয়োগে দ্বিতীয় দফায় সময় দেওয়া হয় তিনমাস (৯০ দিন)।

গত ৮ এপ্রিল কমিশনের দেওয়া সময় শেষ হয়েছে, তারপরও নতুন এমডি পায়নি দেশের প্রধান স্টক এক্সচেঞ্জটি।

তবে মেয়াদ বাড়াতে নতুন করে আর আবেদন করেনি ডিএসই। ফলে এখন এমডি নিয়োগে বিএসইসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্টক এক্সচেঞ্জ।

বিএসইসির এক কর্মকর্তা টিবিএসকে জানান, সময় বাড়ানো হলেও এমডি নিয়োগে ব্যর্থ হয়েছে ডিএসই। এখন নতুন পর্ষদ গঠন করা হয়েছে, তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কমিশন নতুন সিদ্ধান্ত নেবে।

ডিএসইর বর্তমান বোর্ডের একজন সদস্য এমডি নিয়োগের বিষয়টি জটিল আখ্যা দিয়ে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বছরের ডিসেম্বরে এমডি নিয়োগে ৮ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হলেও কাউকেই সুপারিশ করেনি ডিএসইর নমিনেশন এন্ড রেমিউনারেশন কমিটি (এনআরসি)।

এনআরসির এক সদস্য টিবিএসকে জানান, আগ্রহী প্রার্থীদের মধ্যে ডিএসই পরিচালনার মতো যোগ্য কাউকে পাওয়া যায়নি, যার কারণে কাউকে নিয়োগ দিতে সুপারিশ করা হয়নি।

বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স, ২০১৩ অুনযায়ী, এনআরসির সুপারিশের ভিত্তিতে এমডি নিয়োগে অন্তত তিনজন প্রার্থীর তালিকা কমিশনে পাঠাতে হয়। কমিশন ওই তালিকা থেকে একজনকে তিন বছরের জন্য নিয়োগ দেয়।

ভাইভা নেওয়ার পর প্রথমে এনআরসির কোনো সুপারিশ না থাকায় কারো নাম পাঠাতে পারেনি ডিএসই। 

তবে দুইমাস পর গত ফেব্রুয়ারিতে যাদেরকে যোগ্য মনে করা হয়নি, তাদের মধ্য থেকেই তিনজনের নাম কমিশনে পাঠায় ডিএসই।

যাদের নাম প্রস্তাব করা হয় তারা হলেন- ডিএসইর বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, প্রাইম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ তবারক হোসেন ভূঁইয়া এবং বিডি ভেঞ্চারস লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।

এনআরসি কাউকে নিয়োগের সুপারিশ না করায়, ডিএসই ডিসেম্বরে বিএসইসিকে চিঠি দিয়ে তিন মাসের সময় চেয়েছিল।

ডিএসইর বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার সোমবার টিবিএসকে বলেন, "সময় শেষ হওয়ার মধ্যেই একটা তালিকা কমিশনে পাঠানো হয়েছে, এখন কমিশন সিদ্ধান্ত নেবে।"

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিএসইর এমডি পদটি শূন্য রয়েছে, চলছে ভারপ্রাপ্ত এমডি দিয়ে।

পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সাবেক এমডি তারিক আমিন ভূঁইয়া ডিএসইর পদ থেকে পদত্যাগ করেন।

গত বছরের আগস্টে তিনি পদত্যাগ করেন, যা কার্যকর হয় সেপ্টেম্বর থেকে।

সাধারণত, পদত্যাগ কিংবা মেয়াদ শেষ হওয়ার কারণে পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে এমডি নিয়োগ দিতে হয় পারে ডিএসই।

এই সময়ে ডিএসই নিয়োগ দিতে ব্যর্থ হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চাইলে প্রতিষ্ঠানটির এমডি নিয়োগ দিতে পারে।

কেন ডিএসইর এমডি মেয়াদ শেষ করতে পারে না

ডিএসইর আগের দুই ব্যবস্থাপনা পরিচালক গত দুই বছরে তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন।

অভিযোগ রয়েছে, পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের কারণে পদত্যাগের ঘটনা ঘটছে। ডিএসইর প্রভাবশালীদের আধিপত্য বা নিয়ন্ত্রণের কারণে অর্পিত দায়িত্ব পালন করতে না পারায় পদত্যাগ করছেন এমডিরা। 

প্রায় এক বছর দায়িত্ব পালনের পর, সর্বশেষ এমডি তারিক আমিন ভূঁইয়া গত আগস্টে বোর্ডের সঙ্গে 'দ্বন্দ্বের' জেরে পদত্যাগ করেন।

ডিএসইর কর্মকর্তাদের পদোন্নতি ঘিরে পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি পদত্যাগে করেন বলে জানান যায়।

এর আগে, তিন বছরের জন্য নিয়োগ পাওয়া কাজী সানাউল হক দায়িত্ব নেওয়ার ১০ মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। 

সংশ্লিষ্টরা বলছেন, পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্ষমতা অনুযায়ী কাজ করতে না পারায় মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে হয়েছে সাবেক এডিদের। ফলে ডিএসই নিয়ে তৈরি হয়েছে নেতিবাচক ধারণা। এ কারণে অনেক যোগ্য ব্যক্তিই এখন এই পদে আসতে চাননা। 

ডিএসইতে ব্রোকারেজ হাউসের মালিকদের প্রভাব কমাতে ২০১৪ সালে মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা হয়, যা ডিমিউচুয়ালাইজেশন নামে পরিচিত।

কিন্তু কার্যত এখনও ব্রোকারেজ হাউস বা ডিএসইর প্রাথমিক শেয়ারহোল্ডারদের প্রভাব বলয় রয়েই গেছে সেখানে। স্বতন্ত্র পরিচালকরা নিয়োগ পেলেও ডিএসই পরিচালনায় তেমন ক্ষমতার প্রয়োগ করতে পারেন না তারা।

আগের পর্ষদের স্বতন্ত্র পরিচালকদের মেয়াদ শেষ হওয়ায় বিএসইসি ডিএসইর পর্ষদের চারজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। এই পর্ষদে আরও দুইজন নতুন স্বতন্ত্র পরিচালক যুক্ত হবেন।

ডিএসইর বোর্ড ১৩ সদস্যবিশিষ্ট। এখানে সাতজন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। 

আর ডিএসইর প্রাথমিক সদস্য বা ব্রোকারেজ হাউস মালিকদের পাঁচজন প্রতিনিধি পর্ষদে পরিচালক নির্বাচিত হন। ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) এক্স-অফিসিও হিসেবে বোর্ডের সদস্য হন।

নাম প্রকাশ না করার শর্তে নতুন পর্ষদের এক সদস্য জানান, যত দ্রুত সম্ভব ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য কাজ করছেন তারা।

এমডি পদ শূন্য হওয়ায় গত ৬ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চায় ডিএসই।

নির্ধারিত সময়ে ডিএসইর এমডি হতে ১৮ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে ৮ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। 
 

Related Topics

টপ নিউজ

ডিএসই / ঢাকা স্টক এক্সচেঞ্জ / ডিএসই পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net