Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
অর্থনীতিতে অবদানের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হলেন ৪৪ ব্যবসায়ী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 April, 2023, 11:20 pm
Last modified: 03 April, 2023, 11:23 pm

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি
  • ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি, আশ্বাস তারেক রহমানের

অর্থনীতিতে অবদানের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হলেন ৪৪ ব্যবসায়ী

বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত এবং ভ্রমণের ক্ষেত্রে নানা সুবিধা লাভ করবেন।
টিবিএস রিপোর্ট
03 April, 2023, 11:20 pm
Last modified: 03 April, 2023, 11:23 pm

বেসরকারিখাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৪৪ জন ব্যবসায়ীকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) হিসেবে নির্বাচন করেছে শিল্প মন্ত্রণালয়।

সোমবার (৩ এপ্রিল) এক গেজেটে তাদের তালিকা প্রকাশ করে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য এসব ব্যক্তি জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া সরকারের শিল্প বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে তাদের অন্তর্ভূক্ত করা যাবে।

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে ২০ জন এবং বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে পাঁচজন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, ২০২১ সালে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনকারী ছয় ব্যবসায়ীকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এরা হলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-এর সভাপতি কামরান তানভিরুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ আলী খোকন, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি রূপালী হক চৌধুরী, বিকেএমইএ-এর সভাপতি এ কে এম সেলিম ওসমান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী।

মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে ১০ জন, ক্ষুদ্র শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে দুই জন এবং মাইক্রো শিল্পে একজন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হয়েছেন।

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন: স্কয়ার ফার্মাসিউটিক্যালস'র ব্যবস্থাপনা অংশীদার এরিক এস. চৌধুরী, বিএসআরএম স্টিলস'র চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, প্রাণ ডেইরি'র চেয়ারম্যান মো. ইলিয়াস মৃধা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোবারক আলী, জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স'র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এসিআই'র এমডি ড. আরিফ দৌলা, পপুলার ফার্মাসিউটিক্যালস'র এমডি ডা. মোস্তাফিজুর রহমান, আবদুল মোনেম লিমেটেড'র উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনউদ্দিন মোনেম, ফারিহা নিট টেক্স'র চেয়ারম্যান মোহাম্মদ মামুন ভুইয়া, স্কয়ার ফুড এন্ড বেভারেজ'র এমডি অঞ্জন চৌধুরী।

এ তালিকার অন্যরা হচ্ছেন হ্যামস গার্মেন্টস'র এমডি মো. সফিকুর রহমান, বাদশা টেক্সটাইলস'র পরিচালক কামাল উদ্দিন আহাম্মদ, মীর সিরামিক'র পরিচালক মাহরীন নাসির, ডিউরেবল প্লাস্টিক'র পরিচালক উজমা চৌধুরী, রানার অটোমোবাইলস'র চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উইনার স্টেইনলেস স্টিল মিলস'র চেয়ারম্যান মো. সোহেল রানা, তাসনিয়া ফেব্রিক্স'র উদ্যোক্তা পরিচালখ আহমেদ আরিফ বিল্লাহ, সোহাগপুর টেক্সটাইল মিলস'র চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনভয় টেক্সটাইলস'র চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস'র ভাইস চেয়ারম্যান ইমরান করিম।

বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজন হলেন এসটিএস হোল্ডিং'র এমডি খন্দকার মনির উদ্দীন, এসবি টেল এন্টারপ্রাইজেস'র এমডি জাকারিয়া শাহিদ, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স'র এমডি মো. আতিকুর রহমান, কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট'র চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন ও ইস্টার্ন হাউজিং'র চেয়ারম্যান মনজুরুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি / ব্যবসায়ী / শিল্প মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি
  • ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি, আশ্বাস তারেক রহমানের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net