Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
নগদ ফাইন্যান্সের চূড়ান্ত অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 April, 2023, 11:15 am
Last modified: 03 April, 2023, 11:26 am

Related News

  • পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • নগদ-সংশ্লিষ্ট ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের
  • ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

নগদ ফাইন্যান্সের চূড়ান্ত অনুমোদন

তবে নতুন করে নগদকে কেন্দ্রীয় ব্যাংক থেকে এমএফএস লাইসেন্স নিতে হবে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।
টিবিএস রিপোর্ট
03 April, 2023, 11:15 am
Last modified: 03 April, 2023, 11:26 am

'নগদ ফাইন্যান্স পিএলসি' নামের নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল পরিষেবা দানকারী নগদ পরিচালনার জন্য কোন বাধা রইল না। 

বাংলাদেশ পোস্ট অফিসের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্র্যান্ড নগদ।

তবে নতুন করে নগদকে কেন্দ্রীয় ব্যাংক থেকে এমএফএস লাইসেন্স নিতে হবে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।

মেজবাউল হক বলেন, রোববার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। যদিও গত ৩০ জুলাই 'নগদ ফাইন্যান্স পিএলসি' নামে আর্থিক প্রতিষ্ঠানের জন্য নীতিগত অনুমোদন পেয়েছিল।

প্রস্তাবিত কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান। নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক প্রস্তাবিত এনবিএফআই-টির পরিচালক। এছাড়া কোম্পানিটির আরও নয়জন পরিচালক রয়েছেন যাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষস্থানীয় ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "অনুমোদনের শর্তগুলোর মধ্যে একটি হলো, নগদ ফাইন্যান্সকে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বিদেশ থেকে ৯০% এর বেশি বিনিয়োগ আনতে হবে।

ফাইন্যান্স ইনস্টিটিউশন অ্যাক্ট অনুযায়ী, একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হতে হবে ১০০ কোটি টাকা।

প্রবিধান অনুযায়ী, একটি এমএফএস কোম্পানি স্বাধীনভাবে পরিচালিত হতে পারবে না; তাকে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানের সাবসিডারি হতে হবে। উদাহরণস্বরূপ, বিকাশ ব্র্যাক ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং ডাচ-বাংলা ব্যাংকের সহযোগী রকেট।

যেহেতু নগদ একটি স্বাধীন এমএফএস হিসেবে কাজ করতে পারবে না, তাই তারা একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অধীনে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে।

বর্তমানে দেশের ৩৫টি এনবিএফআইয়ের মধ্যে মাত্র ১০টি স্বাভাবিকভাবে বলছে। বাকিগুলো দুর্নীতি ও অনিয়মের কারণে চরম আর্থিক সংকটে রয়েছে।

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নামের এক এনবিএফআই আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় কারণে বাতিল হয়ে গেছে।

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসেবে ২০১৯ সালে 'নগদ' যাত্রা শুরু করে। গ্রাহক সংখ্যার বিবেচনায় বর্তমানে 'নগদ' এর মার্কেট শেয়ার ৩০ শতাংশ। নগদের গ্রাহক সংখ্যা ৪ কোটির বেশি।

Related Topics

টপ নিউজ

এমএফএস / এনবিএফআই / নগদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • নগদ-সংশ্লিষ্ট ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের
  • ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net