Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
জামানতের অতিমূল্যায়ন: মামলা নিষ্পত্তি হলেও পুনরুদ্ধার হয়নি বেশিরভাগ ঋণ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
23 March, 2023, 02:10 pm
Last modified: 23 March, 2023, 03:59 pm

Related News

  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • সম্পদ হারিয়েও জেলে যাওয়ার ঝুঁকি, ব্যাংকের দ্বৈত আইনি পদক্ষেপে চাপে ঋণগ্রহীতারা
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জামানতের অতিমূল্যায়ন: মামলা নিষ্পত্তি হলেও পুনরুদ্ধার হয়নি বেশিরভাগ ঋণ

ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১,৫০,১৫৯টি। এসব মামলায় গ্রাহদের কাছে ব্যাংকগুলোর দাবির পরিমাণ ৮২,২৯৭ কোটি টাকা। অথচ মামলা নিষ্পতি হলেও গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো আদায় করতে পেরেছে ২১,০৮২ কোটি টাকা, যা মোট দাবির মাত্র ২৫.৬ শতাংশ।
শাখাওয়াত প্রিন্স
23 March, 2023, 02:10 pm
Last modified: 23 March, 2023, 03:59 pm

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থঋণ আদালতে নিষ্পত্তিকৃত খেলাপি ঋণের মাত্র এক-চতুর্থাংশ পুনরুদ্ধার করতে পেরেছে দেশের ব্যাংকগুলো। 

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদন বলছে, ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১,৫০,১৫৯টি। এসব মামলায় গ্রাহদের কাছে ব্যাংকগুলোর দাবির পরিমাণ ৮২,২৯৭ কোটি টাকা। অথচ মামলা নিষ্পতি হলেও গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র ২১,০৮২ কোটি টাকা, যা মোট দাবির মাত্র ২৫.৬ শতাংশ।

এর কারণ হিসেবে বিশ্লেষক ও ব্যাংকাররা জামানতের অতিমূল্যায়ন (ওভার ভ্যালুয়েশন), ঋণ প্রক্রিয়াকরণ কাজ যথাযথ গুরুত্বসহকারে না করা এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করেছেন। 

নাম প্রকাশ না করা শর্তে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "অনেক সময় বাস্তবতার কারণে ঋণ নিষ্পত্তি করা হয়ে থাকে। গ্রাহকের মৃত্যু কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মতো বিষয় বিবেচনায় নিয়ে ঋণ নিষ্পত্তি করতে হয়। এছাড়া, ব্যাংকগুলোরও ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম থাকে। তারা ঋণের বিপরীতে যে জামানত নেয়, দেখা যায় তার মূল্য ঋণের তুলনায় খুবই কম।"

"এছাড়া একই জামানত বারবার ভ্যালু অ্যাডিশন করে অতিরিক্ত মূল্য দেখানো হয়। যখন ঋণ খেলাপি হয়ে যায়, তখন আদায় করতে গিয়ে ঋণের আসলও আদায় করা যায়না," যোগ করেন ওই কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, অনাদায়ী অর্থের সবচেয়ে বেশি ৫১,৩০৫ হাজার কোটি টাকা আদায়ে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো। আর বেসরকারি ব্যাংকগুলোর আদায়ে ব্যর্থ হয়েছে ২৭,৯০২ কোটি টাকা। ২০২২ সালের ডিসেম্বর শেষে অর্থঋণ আদালতে মামলার সংখ্যা দাঁড়ায় ৭২,১৮৯টিতে; আর এসব মামলায় দাবির পরিমাণ ছিল ১,৬৬,৮৮৬ কোটি টাকা। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় মামলা বেড়েছে ৩,৯১৮টি; একইসঙ্গে এসব মামলায় দাবিকৃত টাকার পরিমাণ বেড়েছে ২৩,১৯২ কোটি টাকা।

বর্তমানে অর্থঋণ আদালতে বিচারাধীন মামলার বিপরীতের সবচেয়ে বেশি টাকা আটকে রয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর, যার পরিমাণ ৭১,৭৬৪ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর রয়েছে ২,৪৬৮ কোটি টাকা, বেসরকারি ব্যাংকগুলোর ৮৮,৮৫৮ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর আটকে আছে ৩,৭৯৫ কোটি টাকা।

ইনফোগ্রাফ: টিবিএস

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "অর্থঋণ আদালতে ব্যাপক অঙ্কের টাকার মামলা নিষ্পত্তি হয়েছে, কিন্তু আদায় হয়েছে খুবই কম। এটি ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা ইঙ্গিত করে। ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ভালো গ্রাহক নির্বাচনের বিষয়টিতে গুরুত্ব দেয় না। যার কারণে প্রতিষ্ঠানগুলো কিছুদিন পর খেলাপি গ্রাহক হয়ে যায়।" 

"এছাড়া গ্রাহককে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে জামানত (মটগেজ) রাখা হয়, তার অতিরিক্ত মূল্য ধরা হয়। কিছুদিন পর অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় কিংবা মালিক মারা যায়, তখন আর ঋণ আদায়ের সুযোগ থাকে না। সে যেই মটগেজ রেখে যায়, তা বিক্রি করেও দেখা গেছে নাম মাত্র অর্থ আদায় হয় ব্যাংকের," বলেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০০৩ সালে অর্থঋণ আদালত গঠন হওয়ার পর ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এ আদালতে মামলা হয়েছে ২,২২,৩৪৮টি। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ ছিল ২,৪৯,১৮৪ কোটি টাকা। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকা, যা মোট ব্যাংকিং খাতের ঋণের ৮.১৬ শতাংশ। যদিও বিভিন্ন আদালতে ঋণের যে টাকা আটকে আছে, তা ব্যাংকগুলো ব্যালেন্স সিটে খেলাপি হিসেবে দেখায় না। ব্যাংকগুলো ঋণ অবলোপন (রাইট আপ) করে সেগুলোকে ব্যালেন্স সিট থেকে বাদ দেয়। তবে এর বিপরীতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শতভাগ প্রভিশন করতে হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, গ্রাহকের ঋণের সুদ বেড়ে যতগুণই হোক, আদালতের কাছে তিনগুণের বেশি দাবি করা যায় না। এছাড়া, অনেক খেলাপি ঋণের মামলার ডকুমেন্টেটেশন ঠিকমতো না হওয়ায় আদালত এসব মামলা নিষ্পত্তি করে দেন।

তিনি বলেন, "ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে দেখা যায়, জামানতে বেশি ভ্যালু অ্যাড করে। এরপর আদালতের মাধ্যমে তা নিলামে তুললে দেখা যায়, সেই সম্পত্তির মূল্য অনেক কম। সেক্ষত্রে মূল ঋণের চেয়ে অনেক কম অর্থ পাওয়া যায়।" 

এদিকে, খেলাপি ঋণ আদায়ের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সংখ্যক অর্থঋণ আদালত স্থাপনের তাগিদ দিয়ে গত বছর নভেম্বরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দিয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো।
 

Related Topics

টপ নিউজ

অর্থঋণ আদালত / ঋণ খেলাপি / ঋণ আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • সম্পদ হারিয়েও জেলে যাওয়ার ঝুঁকি, ব্যাংকের দ্বৈত আইনি পদক্ষেপে চাপে ঋণগ্রহীতারা
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net