Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
ভোক্তাদের স্বস্তি দিতে ২৮ ধরনের নিত্যপণ্যে শুল্ককর কমানোর প্রস্তাব সিপিডি’র

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 March, 2023, 08:35 pm
Last modified: 07 March, 2023, 08:37 pm

Related News

  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • কর ফাঁকির কারণে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

ভোক্তাদের স্বস্তি দিতে ২৮ ধরনের নিত্যপণ্যে শুল্ককর কমানোর প্রস্তাব সিপিডি’র

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক- বাজেট আলোচনায় এ মতামত দেয় সিপিডি।
টিবিএস রিপোর্ট
07 March, 2023, 08:35 pm
Last modified: 07 March, 2023, 08:37 pm

ক্রমবর্ধমান পণ্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে ২৮ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ককর কমানোর প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করছে, এই উদ্যোগ নেওয়া হলে বাজারে ভোক্তার ওপর কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক- বাজেট আলোচনায় এ মতামত দেয় সিপিডি।

সিপিডির রিসার্চ ফেলো মুনতাসীর কামাল- অফশোর ট্যাক্স অ্যামনেস্টিসহ কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং রাজস্ব অব্যাহতি কমিয়ে আনার (ফেজ আউট) সময়াবদ্ধ পরিকল্পনা ঠিক করার প্রস্তাব দেন।

এছাড়া, ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা বর্তমানের ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে থিঙ্ক ট্যাঙ্কটির পক্ষ থেকে।

বৈঠকে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এতে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো তাদের বাজেট প্রস্তাবনা তুলে ধরে।

সভা শেষে মুনতাসীর কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্তমানে ২৮ ধরনের নিত্যপণ্য আমদানিতে আয়কর, আবগারি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) মিলিয়ে ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ধার্য করা হয়। এই হার কিছুটা কমিয়ে আনা হলে এবং কঠোরভাবে বাজার মনিটরিং করা হলে ভোক্তা পর্যায়ে এর কিছুটা সুফল যেতে পারে।"

সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা ধার্য করা হয়েছিল।

মুনতাসীর কামাল বলেন, এই সময়ে কেবল মূল্যস্ফীতি হিসাব করলেও করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করতে হয়।

সরকারের কর ব্যয় ও ছাড় কমানোর বিষয়ে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে সময়াবদ্ধ শর্ত ও পরিকল্পনা দিয়েছে।

আলোচনায় এনবিআর চেয়ারম্যানও স্বীকার করেন, এক্ষেত্রে পরিকল্পনা থাকা দরকার। এসময় তিনি বলেন, করের কথা বলতে গেলে করযোগ্য প্রভাবশালীরা বিরক্তি প্রকাশ করেন। তবে তিনি বলেন, বাড়ির মালিকসহ সম্ভাব্য করদাতাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যে গতিতে কর: জিডিপি অনুপাত বাড়ছে, তার চেয়ে দ্রুত গতিতে তা বাড়াতে হবে।

বৈঠকে বাংলাদেশে অর্থনৈতিক সমিতি (বিইএ) সংরক্ষণমূলক নীতির বিপক্ষে অবস্থান তুলে ধরে। সংগঠনের পক্ষ থেকে দেওয়া লিখিত প্রস্তাবে বলা হয়, "ধনী দেশের যারা এসব প্রস্তাব দিচ্ছেন, তারা সব ধরনের সংরক্ষণমূলক নীতি অবলম্বন করেই ধনী হয়েছেন। তবে ধনী হওয়ার পর 'উপরে ওঠার মই লাথি মেরে সরিয়ে মুক্তবাজারে আমাদের খেলতে বলছেন, যা দ্বিচারিতা।"

এসময় প্রাইসওয়াটারহাউজকুপার্স, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি, এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-সহ অর্থনীতি সংক্রান্ত আরো কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের প্রস্তাব তুলে ধরেন।

Related Topics

টপ নিউজ

প্রাক-বাজেট আলোচনা / সিপিডি / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • কর ফাঁকির কারণে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net