Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
স্বল্প সুদের ক্ষুদ্র ঋণে বদলে গেছে যশোরের অনেক নারীর জীবন

অর্থনীতি

জয়নাল আবেদীন শিশির
19 February, 2023, 03:45 pm
Last modified: 19 February, 2023, 09:20 pm

Related News

  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • প্রস্তাবিত ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশে ‘মিশন ড্রিফট’ ও খাত সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের

স্বল্প সুদের ক্ষুদ্র ঋণে বদলে গেছে যশোরের অনেক নারীর জীবন

রীনার মতো তার গ্রামের অন্তত ৩০ জন নারী ঋণ নিয়ে পেয়ারা, ড্রাগন ফল কিংবা ভুট্টা চাষ করে স্বাবলম্বী হয়েছেন।
জয়নাল আবেদীন শিশির
19 February, 2023, 03:45 pm
Last modified: 19 February, 2023, 09:20 pm

১৯৯৭ সালে যশোর চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের রিক্সা চালক আজগর আলীর সঙ্গে বিয়ে হয় রীনা বেগমের। আবাদযোগ্য জমিহীন পরিবারে তিন সন্তান নিয়ে দিনে দুইবেলা খাবার যোগাতে কষ্ট হতো রীনা-আজগর দম্পতির।

২০১০ সালে আহ্ছানিয়া মিশনের ডাম (ঢাকা আহ্ছানিয়া মিশন) ফাউন্ডেশন থেকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ নিয়ে পেয়ারা চাষের মাধ্যমে ভাগ্য বদলানো শুরু হয় রীনার। মাত্র ১০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, এক দশকের ব্যবধানে রীনা এখন স্বাবলম্বী। বাড়ির আঙিনার ছোট্ট বাগান ছাড়িয়ে এখন ৩-৪ বিঘা পেয়ারার বাগান, গরু-ছাগল-হাস-মুরগীর পাল রীনা বেগমের।

রীনা বেগম বলেন, "অভাবের সংসার কাটিয়ে এখন আমি ২০ থেকে ২৫ লাখ টাকার সম্পদের মালিক।"

নিজের সফলতার গল্পে তিনি জানান, "ডাম ফাউন্ডেশন থেকে প্রথমে ১০ হাজার টাকা ঋণ নেই, সেই টাকা দিয়ে বাড়ির পাশে সামান্য একটু জমিতে পোয়ারার চাষ করে আস্তে আস্তে সংসারের অভাব দূর করতে থাকি। ধীরে ধীরে ঋণ শোধ করে নতুন জমি লিজ নিয়ে চাষাবাদ বাড়াতে থাকি। বর্তমানে ১১০ শতক জমিতে পেয়ারা চাষ  করছি। বাগানে এখন নিজের দুই ছেলে স্বামী ছাড়াও ৩ জন কর্মচারী কাজ করেন।"

আয় দিয়ে তিনি ইতোমধ্যে কিনেছেন ১০ শতক জমি, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। বর্তমানে ব্যবসায়ে তার রয়েছে প্রায় ১৫ লাখ টাকার মূলধন। এছাড়া, বাড়িতে ১২ টি ছাগল, ২টি গরুসহ রয়েছে হাস-মুরগির খামার। 

রীনার পাশাপাশি তার গ্রামের অন্তত ৩০ জন নারী ঋণ নিয়ে পেয়ারা ও ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান তিনি।

তেমনি একজন একই গ্রামের বাসিন্দা নাজমা বেগম। ২০০৮ সালে আহ্ছানিয়া মিশনের ঋণের ১০ হাজার টাকা দিয়ে পেয়ারা ও ড্রাগন ফলের চাষ করে আজ ৩০ থেকে ৪০ লাখ টাকার সম্পদের মালিক তিনি। গড়েছেন দালান বাড়ি, আড়াই বিঘা জমিও কিনেছে আয় দিয়ে।

নাজমা বেগম টিবিএসকে বলেন, "আমি এখন বছরে ১৩ থেকে ১৫ লাখ টাকার ড্রাগন ফল বাজারে বিক্রি করি, এভাবে চাষাবাদ চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বছরে আমার বিক্রি দাঁড়াবে ৪০ থেকে ৫০ লাখ টাকা।"

রীনা ও নাজমা বেগমের মতো জেসমিন বেগমও আহ্ছানিয়া মিশনের ক্ষুদ্র ঋণ নিয়ে সফল উদ্যোক্তা হয়েছেন। তিনিও গ্রামের কৃষি জমিতে ভুট্টা চাষ করে বছরে ৪ থেকে ৫ লাখ টাকা আয় করেন।

তিনি টিবিএসকে বলেন, "২০০৮ সালে এই প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে ভুট্টা চাষ করে আজ আমার ২০ থেকে ২৫ লাখ টাকার সম্পদ হয়েছে। এখন আমি স্বাবলম্বী।"

আহ্ছানিয়া মিশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রখ্যাত সূফী সাধক হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (রঃ) ১৯৫৮ সালে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠান সাধারণ মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও আত্বক জীবন উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির অনেকগুলো মিশনের মধ্যে রয়েছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ 'ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট' (ডিএফইডি)। 

প্রতিষ্ঠানটির তথ্য মতে, এ পর্যন্ত ৩৪,৪৯০,৮৯৭,০০০ টাকার ঋণ বিতরণ করা হয়েছে ১,১১৬,৬৮৫ জন মানুষের মধ্যে। গত বছর (২০২১-২২ অর্থবছর) ঋণ দেওয়া হয়েছে ১৪৬,৬৮৫ জনকে। প্রতিষ্ঠানটির চলতি বছরের (২০২২-২৩ অর্থবছর) লক্ষ্যমাত্রা ২১০,০০০ জনকে ঋণ দেওয়া।

২০১০ সালে রীনা বেগমকে ঋণ দেন যশোর চৌগাছা উপজেলার ডিএফইডির শাখা ব্যবস্থাপক জামাল উদ্দীন। তিনি বলেন, "রীনা বেগম যখন ১০ হাজার টাকা ঋণ নেন, তখন তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল; কোনো মতে দিনাতিপাত করতেন। তিনি যখন আমাদের কাছে ঋণের জন্য আসেন, তখন তিনি ৩০ হাজার টাকার ঋণ প্রস্তাব করেন। কিন্ত তার পরিবারের অভাব-অনটন দেখে আমরা মাত্র ১০ হাজার টাকা ঋণ দেই।" 

"বর্তমানে রীনা বেগম এই এলাকায় একজন অনুকরণীয় সফল উদ্যোক্তা। তারা দেখাদেখি নাজমা ও জেসমিনসহ অনেক নারীর পরিবার আজ স্বাবলম্বী," যোগ করেন তিনি। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারের এসএমই ফাউন্ডেশন থেকে কোনো ধরনের সহযোগিতা কখনো পেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে রীনা বেগম বলেন, "এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের সহযোগিতা পাইনি। যদি সরকারি সামান্যও সহযোগিতা পাই, তাহলে আগামী ৮-১০ বছরের মধ্যে আমার চাষাবাদ ৭-৮ গুণ বৃদ্ধি পাবে বলে দৃঢ় বিশ্বাস রাখি।"
 

Related Topics

টপ নিউজ

ক্ষুদ্র ঋণ / নারী উদ্যোক্তা / স্বাবলম্বী নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • প্রস্তাবিত ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশে ‘মিশন ড্রিফট’ ও খাত সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net