Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ডলার সংকটে রডের দাম সর্বকালের সর্বোচ্চে

অর্থনীতি

ওমর ফারুক
02 February, 2023, 03:20 pm
Last modified: 02 February, 2023, 03:22 pm

Related News

  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • বিশ্ববাজারে স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি: দেশের বাজারে বাড়ছে এমএস রডের দাম
  • চাহিদা বাড়ায় একমাসে রডের দাম বেড়েছে ৫ হাজার টাকার উপরে
  • চাহিদা কমতে থাকায় ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম 
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার

ডলার সংকটে রডের দাম সর্বকালের সর্বোচ্চে

আন্তর্জাতিক বাজারে রড তৈরির স্ক্র্যাপের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বেড়েছে নির্মাণ খাতের এই অত্যাবশ্যকীয় পণ্যের দাম।
ওমর ফারুক
02 February, 2023, 03:20 pm
Last modified: 02 February, 2023, 03:22 pm

আরও একবার অস্থির হয়ে উঠলো ইস্পাতের বাজার। আগের রেকর্ড ছাড়িয়ে মাত্র ৭ দিনের ব্যবধানে বুধবার (১ ফেব্রুয়ারি) টনপ্রতি রডের দাম ৫,০০০ টাকা বেড়ে পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চে। বিল্ডিং নির্মাণে অত্যাবশ্যকীয় এই উপাদানের দাম বৃদ্ধিতে সামগ্রিক নির্মাণখাতে ওপর চাপ আরও বেড়েছে। 

বুধবার চট্টগ্রামের বিভিন্ন মিলে প্রতিটন প্রিমিয়াম মানের (৭৫-গ্রেড) রড বিক্রি হয়েছে ৯১,০০০ থেকে ৯৪,০০০ টাকায়, অথচ এক সপ্তাহ আগেও এর দাম ছিল ৮৭,০০০ থেকে ৮৯,০০০ হাজার টাকা। ৬০ গ্রেডের রডের দামও ৮৪,০০০-৮৬,০০০ টাকা থেকে বেড়ে ৮৯,০০০-৯১,০০০ টাকা হয়েছে।

গত বছর মার্চে টনপ্রতি ৯২,০০০ টাকায় পৌঁছানোর পর থেকে রডের দাম ছিল কিছুটা নিম্নমুখী। কোভিড-১৯ এর বিধিনিষেধ কাটিয়ে প্রথমবারের মতো বাজার স্বাভাবিক হওয়ার পর ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দীর্ঘ সময় প্রতিটন রডের দাম ছিল ৫৫,০০০ টাকা। 

দাম বৃদ্ধির কারণ হিসেবে কারখানা মালিকরা বলছেন, গত দুইমাস ধরে বিশ্বব্যাপী রড তৈরির স্ক্র্যাপের দাম বাড়ছে, আর এর একটি বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া, চট্টগ্রাম ভিত্তিক শিপব্রেকিং ইয়ার্ডগুলোতেও স্ক্র্যাপের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

রডের দাম বাড়ার আরেকটি কারণ হল, ডলার সংকটের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি; সেইসঙ্গে গ্যাস-বিদ্যুতের সংকট ও দাম বৃদ্ধির প্রভাবে উৎপাদান ব্যয় বেড়ে যাওয়ায় ইস্পাতের দাম বাড়ছে বলে মন্তব্য কারখানা মালিকদের। 

ইনফোগ্রাফ: টিবিএস

এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে এই শিল্পে সংকট লেগেই আছে। ডলার সংকটের কারণে এখন চাহিদা অনুযায়ী ঋণপত্র খোলা যাচ্ছে না।"

ইস্পাতের কাঁচামাল আমদানি চাহিদার তুলনায় ২০ শতাংশে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, "সহসা এই সমস্যা না কাটলে কয়েক মাস পর কাঁচামালের তীব্র সংকট হতে পারে।"

"গত বছরের শেষ কয়েক মাস বিশ্ববাজারে স্ক্র্যাপের দাম নিম্নমুখী থাকলেও ডলার সংকটের কারণে দেশিয় উদ্যোক্তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রায় দুই মাস ধরে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম আবারো বাড়তে শুরু করেছে। এমন সব সংকটে এই খাতের উদ্যোক্তারা এখন দিশেহারা," যোগ করেন তিনি।

শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ইয়ার্ডে প্রতিটন স্ক্র্যাপ বিক্রি হচ্ছে ৬৮,৮০০ টাকা দামে। মাত্র এক সপ্তাহ আগেও প্রতিটন স্ক্র্যাপের দাম ছিল ৬১,০০০ টাকা। অন্যদিকে, বিশ্ববাজারে বর্তমানে প্রতিটন স্ক্র্যাপের দাম ৪৭০ থেকে ৪৯০ ডলারের মধ্যে, যা গত নভেম্বরে ছিল সর্বোচ্চ ৪৩০ ডলার।

স্ক্র্যাপের পাশাপাশি বেড়েছে ইস্পাতের কাঁচামাল প্লেট ও বিলেটের দামও। বর্তমানে বাজারে প্রতিটন প্লেট ৭৬,৪০০ টাকা ও বিলেট ৮২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বাজারে প্রতিটন প্লেট ৭২,০০০ টাকা ও বিলেট বিক্রি হয়েছে ৭৪,০০০ টাকায়।

চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকার রড ব্যবসায়ী ও মেসার্স জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান বলেন, "মাঝখানে তিন মাস নিম্নমুখী থাকলেও মূলত গত দুই বছরের বেশি সময় ধরে অস্থির হয়ে উঠেছে ইস্পাতের বাজার। বিশ্ববাজারে স্ক্র্যাপের দাম বৃদ্ধি, ডলার সংকট ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে রডের দাম কিছুটা বাড়বে, এটিই স্বাভাবিক। কিন্তু এখানে তারচেয়েও বেশি যে বিষয়টি কাজ করছে, তা হলো, রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে দাম বৃদ্ধিতে কারসাজি করছে।"

এক সময় শুধু চট্টগ্রামেই ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক রড উৎপাদনকারী কারখানা ছিল। কিন্তু বিভিন্ন সংকটের কারণে গত কয়েক বছরে এসবের বেশির ভাগ প্রতিষ্ঠানের উৎপাদনই বন্ধ হয়ে গেছে উল্লেখ করে কামরুজ্জামান আরও বলেন, "এখন রডের পুরো বাজার ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানের কাছে জিম্মি। ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখন সিন্ডিকেট করে পণ্যটির দাম বাড়ানোর সুযোগ পাচ্ছে।"
 

Related Topics

টপ নিউজ

রডের দাম / নির্মাণ সামগ্রী / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • বিশ্ববাজারে স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি: দেশের বাজারে বাড়ছে এমএস রডের দাম
  • চাহিদা বাড়ায় একমাসে রডের দাম বেড়েছে ৫ হাজার টাকার উপরে
  • চাহিদা কমতে থাকায় ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম 
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net