Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
আমানতের ৯% ও ঋণের সুদহার ১২% করলে ভালো হতো

অর্থনীতি

ড. মনজুর হোসেন
16 January, 2023, 09:40 am
Last modified: 17 January, 2023, 01:49 pm

Related News

  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক

আমানতের ৯% ও ঋণের সুদহার ১২% করলে ভালো হতো

বাংলাদেশ ব্যাংকের টার্গেট ঠিক আছে; তারা ক্রেডিট গ্রোথ কিছুটা বাড়িয়েছে, তবে একই সময়ে রেপো রেট বাড়ানোটা এর সঙ্গে কিছুটা স্ববিরোধী।
ড. মনজুর হোসেন
16 January, 2023, 09:40 am
Last modified: 17 January, 2023, 01:49 pm

কেন্দ্রীয় ব্যাংক আমানতের ক্যাপ তুলে দিয়েছে। এটি একদিক দিয়ে ভালো, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের লেন্ডিং রেট ক্যাপ তুলে দেওয়ার দরকার ছিল; নয়তো ব্যাংকগুলোর আমানত ও ঋণের হার যথাক্রমে ৯ এবং ১২ শতাংশ করলে ভালো হতো।

আমানত হার না থাকায় কিছু ব্যাংক অতিরিক্ত সুবিধা নিতে পারে। কনজ্যুমার লোন রেট ১২ শতাংশে নিয়ে গেছে, কিন্তু ইন্ড্রাস্টিয়াল বা শিল্প ঋণ অথবা অন্যান্য ঋণের সুদের হার একই রয়েছে। যাদের শিল্প ঋণ বেশি, তারা আমানত হার ৬ শতাংশের এর নিচে নামিয়ে আনতে পারে। কিন্তু যাদের কনজ্যুমার লোন বেশি, তাদের আমানাতের সুদ ৬ এর বেশিও হতে পারে। তবে আমার দৃষ্টিতে এবারের মনিটরি পলিসি ভালো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে সময়ে সময়ে তা পর্যালোচনা করা। 

কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট বাড়িয়েছে, কিন্তু পলিসি রেট দিয়ে লিকুইডিটি ম্যানেজমেন্ট হলেও ক্রেডিট গ্রোথে তা প্রভাব রাখবে না। ক্রেডিট গ্রোথে প্রভাব রাখতে হলে লেন্ডিং রেট বাড়াতে হবে, আর সেটিই মূল্যস্ফীতি কমাতে কাজ করতে পারে।

বর্তমানে যে লিকুইডিটি ক্রান্স বা তারল্য সংকট, তাতে রেপো রেট বাড়ানোটা আরও বিপরীত ফলদায়ক হতে পারে। রেপো রেট আগের রেটে রাখা বা অরেকটু কমিয়ে দেওয়া যুক্তিযুক্ত ছিল বলে মনে হয়, যেহেতু বাজারে তারল্য সংকট রয়েছে।

এছাড়া, কিছু ব্যাংকের ঋণের অনিয়মের তথ্য উঠে আসায় আমানতকারীদের আত্মবিশ্বাস কমে গেছে। তাই এ সময়ে বেশি করে তার‌ল্য সরবরাহ ও ক্রেডিট গ্রোথ (ঋণ প্রবৃদ্ধি) বাড়ানোটা স্বাভাবিক ছিল। বাংলাদেশ ব্যাংকের টার্গেট ঠিক আছে; তারা ক্রেডিট গ্রোথ কিছুটা বাড়িয়েছে, তবে একই সময়ে রেপো রেট বাড়ানোটা এর সঙ্গে কিছুটা স্ববিরোধী। 

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কন্ট্রাকশনারি পলিসি বা সংকোচন নীতি গ্রহণ করা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা কার্যকর হবে না বলা যায়। কারণ লেন্ডিং রেট পরিবর্তন হচ্ছে না। রেপো রেট দিয়ে তারল্য সংকটটা আরও খারাপের দিকে যেতে পারে। এর মাধ্যমে বার্তাটি হলো যে, এই মুদ্রানীতি কিছুটা কন্ট্রাকশনারি হলো। রেপো রেটে যে খুব বেশি পরিবর্তন আসবে, তা নয়। যেটি বাড়ানো হয়েছে, হয়তো এখানে আইএমএফ এর চাপ থাকতে পারে।

মনজুর হোসেন বিআইডিএস-এর গবেষণা পরিচালক
 
Related Topics

টপ নিউজ

মুদ্রানীতি / বাংলাদেশ ব্যাংক / ঋণের সুদহার / আমানতের সুদহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net