Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
বাণিজ্য বিকাশে ২০২৪ সালে চালু হবে নতুন দুই কনটেইনার ডিপো

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
25 December, 2022, 01:40 pm
Last modified: 26 December, 2022, 01:09 pm

Related News

  • কাল থেকে রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ বেসরকারি ডিপো
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যের চাপ; শ্রমিক সংকটে চালানে বিঘ্ন
  • জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩.৪০ শতাংশ
  • রপ্তানি-আমদানি বাণিজ্য কমে যাওয়ায় ক্ষতির মুখে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো

বাণিজ্য বিকাশে ২০২৪ সালে চালু হবে নতুন দুই কনটেইনার ডিপো

বর্তমানে ১৯টি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর ধারণ ক্ষমতা প্রায় ৭৬ হাজার টিইইউ। দুটি ডিপো বাড়লে ধারণক্ষমতা হবে ৮৮ হাজার টিইইউ।
শাহাদাৎ হোসেন চৌধুরী
25 December, 2022, 01:40 pm
Last modified: 26 December, 2022, 01:09 pm
প্রতীকী ছবি। সাসিন টিপচাই/গেটি ইমেজেস

চট্টগ্রামে প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগে চালু হতে যাচ্ছে নতুন দুটি বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি)। চট্টগ্রাম বন্দর থেকে ১০ কিলোমিটার দুরে দক্ষিণ কাট্টলি এলাকায় অ্যানকোরেজ কনটেইনার ডিপো ও ৩৫ কিলোমিটার দুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বে লিংক কনটেইনারস নামে দুটো ডিপো নির্মিত হচ্ছে।

২০২৪ সালে ডিপো দুটি পুরোদমে চালু হবে। চট্টগ্রামের সংসদ সদস্য আফসারুল আমিন অ্যানকোরেজ কনটেইনার ডিপোতে এবং ঢাকার এজিসি গ্রুপ বে লিংক কনটেইনারসে বিনিয়োগ করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন নিয়ে চলতি বছরের জুলাই থেকে খালি কনটেইনার সংরক্ষণ শুরু করেছে ডিপো দুটি। অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে এনবিআরের অনুমোদন নিয়ে আমদানি রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম শুরু করবে ডিপোগুলো।

প্রতি ২০ একর জায়গায় নির্মাণ হতে যাওয়া ডিপোগুলো ২০২৪ সালে পুরোদমে চালু হলে প্রায় ১২ হাজার টিইইউ কনটেইনার রাখা যাবে। বছরে হ্যান্ডলিং হবে প্রায় ৬ লাখেরও বেশি কনটেইনার।

ডিপো দুটি অপারেশনে গেলে আইসিডির সংখ্যার দাঁড়াবে ২১টি। বর্তমানে ১৯টি আইসিডির কনটেইনার ধারণ ক্ষমতা প্রায় ৭৬ হাজার টিইইউ। দুটি আইসিডি বাড়লে এই ধারণক্ষমতা হবে ৮৮ হাজার টিইইউ।

বাংলাদেশে অফ ডক নামে পরিচিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোগুলো প্রায় ৯৫ শতাংশ রপ্তানি পণ্যের চালান এবং ৩৮ ধরনের আমদানি পণ্যের ব্যবস্থাপনা করে থাকে যার মধ্যে চাল, গম, সরিষা, ছোলা এবং ডাল রয়েছে।

আইসিডিগুলো চট্টগ্রাম বন্দরের জট কমাতে এবং বন্দর এলাকার বাইরে আনলোড বা ডেলিভারির মাধ্যমে দ্রুত কনটেইনার খালি করতে সাহায্য করে।

বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মতে, বর্তমানে আইসিডিতে বিনিয়োগের পরিমাণ ১২ হাজার কোটি টাকা এবং প্রায় ৩৫ হাজার লোক এই আইসিডিগুলোতে কাজ করে। বর্তমানে একটি নতুন আইসিডি তৈরি করতে ন্যূনতম ৫০০ কোটি টাকা প্রয়োজন।

অ্যাংকোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল আমিন টিবিএসকে বলেন, আমাদের আইসিডির কনটেইনার স্টোরেজ সক্ষমতা চার থেকে সাড়ে চার হাজার টিইইউ। ২০২৪ সালে আইসিডির কার্যক্রম শুরু করতে পারব।

বে লিংক কন্টেইনারসের ঊর্ধ্বতন কর্মকতা নাম প্রকাশ না করে বলেন, ২০ একর জায়গায় বে লিংক কনটেইনারস নির্মাণ কাজ শুরু হয় কোভিডের সময় ২০২০ সালে। জুলাই থেকে আমরা খালি কনটেইনার সংরক্ষণ শুরু করেছি। প্রতিমাসে প্রায় ১০০ খালি কনটেইনার হ্যান্ডলিং করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় পাঁচশ খালি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

তিনি আরো বলেন, ডিপোর কার্যক্রম পুরোদমে শুরু হলে এক সাথে আট থেকে দশ হাজার কনটেইনার রাখা যাবে। বছরে প্রায় চার লাখ কনটেইনারের ব্যবস্থাপনা করা হবে। শেড নির্মাণ হলেই আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের লাইসেন্সের জন্য আবেদন করব। ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে আমরা আনুষ্ঠানিকভাবে ডিপোর কার্যক্রম শুরু করতে পারব।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সূত্র জানায়, তৈরি পোশাক খাতে রপ্তানির বর্তমান প্রবৃদ্ধির সঙ্গে মানিয়ে নিতে আইসিডিগুলো হিমশিম খাচ্ছে। ঈদের সময় বিভিন্ন কারখানা থেকে ডিপোতে পণ্য পাঠানোর পরিমাণ বেড়ে যাওয়ায় পণ্যবাহী সড়কে কাভার্ড ভ্যানের লাইন দীর্ঘ হয়ে যায়। একটি ট্রাক থেকে পণ্য খালাস করতে ব্যবসায়ীদের ১০ দিনের বেশি অপেক্ষা করতে হয়।

বিজিএমইএ বলছে, এমন পরিস্থিতিতে আইসিডি খাতে নতুন বিনিয়োগ দেশের রপ্তানি খাতের জন্য খুবই ইতিবাচক। কাস্টমস এবং বন্দরের অনুমোদন নিয়ে যত দ্রুত আইসিডিগুলো অপারেশনে নিয়ে আসা যায় ততই মঙ্গল।

বিজিএমইএ'র ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বলেন, 'আমরা ব্যবসায়ীরা সব সময় বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানাই। দুটি নতুন আইসিডি নির্মাণ বন্দরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা বলে আমরা মনে  করি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার গতি কমে হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চাহিদা আরও বেড়ে যাবে। তখন নতুন ডিপো ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি'।

বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান টিবিএসকে বলেন, 'নতুন দুটি আইসিডি নির্মাণের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যদিও আমদানি-রপ্তানি বাণিজ্যে বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে, তবে তা অচিরেই কেটে যাবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশের ক্রমবিকাশমান আমদানি-রপ্তানি বাণিজ্য সামাল দিতে নতুন ডিপো দুটি কার্যকরী ভূমিকা রাখবে। ইতোমধ্যে অ্যাংকোরেজ ডিপোকে বিকডার সদস্যপদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'আগামী ২০৩০ সালে ১০০ বিলিয়ন ডলার মুল্যের তৈরি পোশাক শিল্প রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা সামাল দিতে আরও নতুন আইসিডি নির্মাণ জরুরি। তাই এই খাতে বেসরকারি বিনিয়োগকে আমরা স্বাগত জানাই'।  

Related Topics

টপ নিউজ

কনটেইনার ডিপো / বিকডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • কাল থেকে রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ বেসরকারি ডিপো
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যের চাপ; শ্রমিক সংকটে চালানে বিঘ্ন
  • জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩.৪০ শতাংশ
  • রপ্তানি-আমদানি বাণিজ্য কমে যাওয়ায় ক্ষতির মুখে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net