Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 December, 2022, 07:35 pm
Last modified: 12 December, 2022, 09:33 pm

Related News

  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিতে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।
টিবিএস রিপোর্ট
12 December, 2022, 07:35 pm
Last modified: 12 December, 2022, 09:33 pm
ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিতে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সোমবার (১২ ডিসেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে।

সম্প্রতি ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে ঋণ বিতরণে বড় অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতেই ব্যাংক দুটিতে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চট্টগ্রামভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ এই দুই ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।

শরিয়াহভিত্তিক ব্যাংক দুটিতে এই এস আলম গ্রুপের শেয়ার আছে। গ্রুপটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যও।

আর্থিক কেলেঙ্কারির কারণে ঋণদাতার আর্থিক অবস্থার অবনতি হলে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের শীর্ষ কর্মকর্তাদের ওই ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে।

আর্থিক খাতে কর্পোরেট সুশাসন পুনরুদ্ধার করতে সর্বশেষ এই দুই ব্যাংকসহ এখন পর্যন্ত নয়টি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে গত ৪ ডিসেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ঋণ বিতরণে অনিয়মের প্রতিবেদন তদন্তের নির্দেশ দেন।

হাইকোর্ট স্বতঃপ্রণোদিত বিধি জারি করে ঋণ নিয়ে লেনদেন করা কর্মকর্তাদের নাম ও ঠিকানা জমা দেওয়ার জন্যও অভিযুক্ত ব্যাংকগুলোর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৫ এপ্রিলের মধ্যে তাদের ফলাফল জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্ট বেঞ্চ এস আলম গ্রুপপের কাছে আইবিবিএল থেকে ৩০ হাজার টাকা নেওয়ার ওপর করা প্রতিবেদনগুলোরর ব্যাখ্যা চেয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক / ব্যাংকে পর্যবেক্ষক / পর্যবেক্ষক / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net