Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
রমজানে আমদানিতে ব্যয় হবে ২.৫ বিলিয়ন ডলার, ক্রাইসিস সেল খুলছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

আবুল কাশেম
04 December, 2022, 11:20 pm
Last modified: 05 December, 2022, 03:48 pm

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • যুদ্ধের জেরে চট্টগ্রাম বন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সপ্তাহিক রপ্তানির ১,০০০ টিইইউ পণ্য আটকা
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

রমজানে আমদানিতে ব্যয় হবে ২.৫ বিলিয়ন ডলার, ক্রাইসিস সেল খুলছে বাংলাদেশ ব্যাংক

ব্যবসায়ীরা যখন নিত্যপণ্যের এলসি খুলতে সমস্যায় পড়ছেন, তখনই আগামী মার্চে শুরু হতে যাওয়া রমজানে চাহিদা মেটাতে সাতটি ভোগ্যপণ্য আমদানিতে ২.৫ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে বলে হিসাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের এলসি খুলতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য 'ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল' গঠন করবে বাংলাদেশ ব্যাংক।
আবুল কাশেম
04 December, 2022, 11:20 pm
Last modified: 05 December, 2022, 03:48 pm

ব্যবসায়ীরা যখন নিত্যপণ্যের এলসি খুলতে সমস্যায় পড়ছেন, তখনই আগামী মার্চে শুরু হতে যাওয়া রমজানে চাহিদা মেটাতে সাতটি ভোগ্যপণ্য আমদানিতে ২.৫ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে বলে হিসাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

দেশে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের এলসি খুলতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য 'ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল' গঠন করবে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। 

এছাড়া, ব্যবসায়ীরা তাদের সমস্যাগুলো যাতে সরকারকে জানাতে পারেন, সেজন্য বড় ব্যবসায়ীদের নিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে বেসরকারি খাতের ব্যবসায়ীদের নিয়ে গঠিত 'বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি'র সভায় তিনি এ কথা জানান।

সভা শেষে সাংবাদিকদের কাছে এলসি খুলতে ব্যবসায়ীদের সমস্যা হওয়ার কথা স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী।

সভায় উপস্থিত একাধিক ব্যবসায়ী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। 

এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরো নভেম্বরে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের যে তথ্য দিয়েছে, প্রকৃত রপ্তানি আয়ের পরিমাণ তার চেয়ে অনেক কম হবে বলেও অভিযোগ করেন তারা।

সভায় আমদানি-রপ্তানিসহ দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রেজেন্টেশন দেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

ওই প্রেজেন্টেশনে বলা হয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত সময়ে ছোলা, মসুর ডাল, খেজুর, অপরিশোধিত সয়াবিন ও পাম তেল, চিনি ও গম আমদানিতে ২.৫ বিলিয়ন ডলার ব্যয় হবে। আগামী মার্চে শুরু হতে যাওয়া রমজানে বাজার স্বাভাবিক রাখতে এ পরিমাণ পণ্য আমদানি প্রয়োজন বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। 

এর মধ্যে ৮১২ মিলিয়ন ডলার ব্যয়ে ২২.১৯ লাখ টন গম, ৯৭৪ মিলিয়ন ডলার ব্যয়ে ৭ লাখ টন ভোজ্য তেল এবং ৮ লাখ টন চিনি আমদানিতে ৩৮৫ মিলিয়ন ডলার ব্যয় হবে।  

এছাড়া ছোলা আমদানিতে ১৩৪.৪৯ মিলিয়ন ডলার, খেজুর আমদানিতে ৫২.৬৭ মিলিয়ন ডলার এবং মসুর ডাল আমদানিতে ১৪০.৬৪ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানান বাণিজ্য সচিব।  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, 'এলসি খোলাসহ ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। এসব সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমরা চিঠি লিখব এবং ফলোআপ নেব। সমস্যা সমাধানে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা নেব।

'রোজায় ভোক্তাদের যাতে কষ্ট না হয়, সেজন্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছি।'

সিটি গ্রুপ এলসি খুলতে সমস্যা হচ্ছে জানিয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, 'সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ছিলেন। তারা বলেছেন, নিত্যপণ্যের এলসি খুলতে কোনো সমস্যা হলে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে।' 

আগামী দু-তিন দিনের মধ্যে নিত্যপণ্যের এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করবে বলে জানান টিপু মুনশি।

অর্থপাচারকারী ও পণ্যে দাম বৃদ্ধিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর জোর

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন সভায় বলেন, দু-চারজন 'ব্ল্যাকশিপ' অর্থপাচারকারীর জন্য ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, 'যারা বাজারে সরবরাহ সংকট সৃষ্টি করে চিনিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।'

বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকির কোন ক্ষমতা আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতা থাকলেও রাজনৈতিক কারণে মন্ত্রণালয় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, 'বাজারে যারা পণ্য বিক্রি করেন, তাদের সবাই ফেরেশতা নন। চিনি নিয়ে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। আমরা প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠাব।' 

চিনির শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি লিখবেন বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া চিনির মিলগুলোতে এখনও গ্যাস সংকট রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এলসি নিয়ে জটিলতায় ৯০ শতাংশ রপ্তানিকারক

রপ্তানিকারকরা সভায় জানিয়েছেন, ব্যাক-টু-ব্যাক এলসি খুলতে তাদের সমস্যা হওয়ার কথা না থাকলেও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার জারির কারণে নতুন করে সমস্যায় পড়ছেন তারা।

সভায় উপস্থিত ছিলেন এমন একজন শীর্ষ রপ্তানিকারক টিবিএসকে জানান, গত ২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে বলেছে যে, কোনো ব্যাংক নির্ধারিত সময়ে এলসি নিষ্পত্তি করতে ব্যর্থ হলে ওই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ অথরাইজড ডিলার (এডি) লাইসেন্স বাতিল করা হবে।

ওই রপ্তানিকারক বলেন, 'বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রেতারা সময়মতো পণ্যের দাম দিতে ব্যর্থ হচ্ছে। ফলে আমরাও নির্ধারিত সময়ের মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসির পেমেন্ট করতে পারছি না। আগের এলসির পেমেন্ট না করে নতুন করে কোনো ব্যাংকে ব্যাক-টু-ব্যাক এলসি খুলতে গেলে ব্যাংকগুলো এলসি খুলতে রাজি হচ্ছে না।'

বর্তমানে ৯০ শতাংশ তৈরি পোশাক কারখানা এ সমস্যায় রয়েছে বলে দাবি করেন তিনি।

এ সমস্যার সমাধানে বাণিজ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে অনুরোধও চেয়েছি করেন ওই রপ্তানিকারক।

ইপিবির রপ্তানির তথ্য নিয়ে দ্বিমত

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ বছরের নভেম্বর মাসে রেকর্ড ৫ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। 

এ তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সভায় বক্তব্য দেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। সভায় তিনি বলেন, ইপিবি রপ্তানির যে তথ্য দিয়েছে, তা এ যাবতকালে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি। দেশে গ্যাস সংকট, রপ্তানি আদেশ কমে গেছে—এমন সময়ে এত বেশি রপ্তানি আয় ব্যবসায়ীদের তথ্যে সঙ্গে মিলে না বলে মন্তব্য করেন তিনি।

তবে হাতেমের এ বক্তব্যের বিরোধিতা করেছেন সভায় উপস্থিত বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। 

তারা দাবি করেছেন, কোন রপ্তানিকারক কোন দেশের কোন কোম্পানিতে কী পরিমাণ পণ্য রপ্তানি করেছে, সে তথ্য তাদের কাছে আছে। তাই ইবিপির রপ্তানি আয়ের তথ্যে কোনো ভুল নেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, সরকারের সংস্থাগুলোর হয়তো সঠিক তথ্যই দিয়েছে। কিন্তু ইউটিলাইজেশন ডিক্লারেশনের স্টেটমেন্ট এবং বিভিন্ন ব্যাংক রপ্তানির যে তথ্য দিচ্ছে, তার সঙ্গে ইপিবির তথ্য মিলছে না বলে ব্যবসায়ীদের মনে হয়েছে।

Related Topics

টপ নিউজ

এলসি / ডলার সংকট / রপ্তানি / আমদানি / আমদানি-রপ্তানি / নিত্যপণ্য / এলসি খোলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • যুদ্ধের জেরে চট্টগ্রাম বন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সপ্তাহিক রপ্তানির ১,০০০ টিইইউ পণ্য আটকা
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net